Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
মোস্তাফিজ আমিন, ভৈরব
১৬:৫০, ০৮ জুলাই ২০২৩
আপডেট: ১৭:৫০, ০৮ জুলাই ২০২৩
মোস্তাফিজ আমিন, ভৈরব
১৬:৫০, ০৮ জুলাই ২০২৩
আপডেট: ১৭:৫০, ০৮ জুলাই ২০২৩
আরও খবর
ভাই-ভাতিজার হামলায় সাবেক ইউপি সদস্য নিহতের অভিযোগ
৭ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
নির্বাচনি জনসভায় চেয়ার ছোড়াছুড়িতে আহত ৩০
সরকারি চাল বিতরণে কারচুপির অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার
অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী রেহা কবির সিগমার গণসং‌যোগ

ভুল চিকিৎসায় নারীমৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর

মোস্তাফিজ আমিন, ভৈরব
১৬:৫০, ০৮ জুলাই ২০২৩
আপডেট: ১৭:৫০, ০৮ জুলাই ২০২৩
মোস্তাফিজ আমিন, ভৈরব
১৬:৫০, ০৮ জুলাই ২০২৩
আপডেট: ১৭:৫০, ০৮ জুলাই ২০২৩
কিশোরগঞ্জের ভৈরবে হাসপাতাল ভাঙচুর। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের ভৈরবে ভুল চিকিৎসায় সেলিনা বেগম (৪৭) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই অভিযোগে হাসপাতালটিতে ভাঙচুর চালিয়েছেন রোগীর স্বজনরা। আজ শনিবার (৮ জুলাই) সকালে শহরের কমলপুর নিউটাউন এলাকার গ্রামীণ জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে হাসপাতালটি পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহত সেলিনা বেগম শহরের দক্ষিণ জগন্নাথপুরের আওয়ালকান্দা এলাকার আক্তার মিয়ার স্ত্রী। পুলিশ, রোগীর স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষ সূত্র জানা যায়, গত বৃহস্পতিবার (৬ জুলাই) সেলিনা বেগম জরায়ুর সমস্যা নিয়ে গ্রামীণ জেনারেল হাসপাতালে আসেন। সেখানে তিনি ডা. ফাহিমা শারমিন হানি ও ডা. দীপঙ্কর রায়ের তত্ত্বাবধানে ভর্তি হন।

নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে গতকাল শুক্রবার (৭ জুলাই) বিকেলে সেলিনা বেগমের জরায়ু অপারেশন করা হয়। রাত ২টার দিকে তার স্বাস্থ্যের অবনতি দেখা দিলে রোগীর স্বজনরা হাসপাতালের স্টাফদের বিষয়টি জানালে তারা কোনো ব্যবস্থা গ্রহণ না করে উল্টো তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। রাত ৪টার দিকে রোগীর অবস্থা আরও অবনতি হয়। তিনি তখন অজ্ঞান হয়ে যান। এমন অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি তাকে ঢাকায় নিয়ে যেতে বলেন।

স্বজনদের অভিযোগ, তখনই সেলিনা বেগম মারা যান। তারপরও হাসপাতাল কর্তৃপক্ষের চাপে তারা অ্যাম্বুলেন্সে করে ঢাকার পথে রওনা হন। কিন্তু, রোগীর জীবিত থাকা নিয়ে তাদের সন্দেহ হলে পথিমধ্যে নরসিংদীর একটি হাসপাতালে নিয়ে যান। এ সময় চিকিৎসকরা সেলিনাকে মৃত ঘোষণা করেন।

পরে স্বজনরা মরদেহ নিয়ে গ্রামীণ জেনারেল হাসপাতালে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ প্রধান ফটকে তালা দিয়ে তাদের ভেতরে ঢুকতে বাঁধা দেয়। তখন উত্তেজিত স্বজনরা হাসপাতালটিতে ভাঙচুর চালায়।

এই বিষয়ে নিহত সেলিনার স্বামী আক্তার মিয়া বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা আর ভুল চিকিৎসায় আমার স্ত্রী মারা গেছে। আমি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই হত্যাকান্ডের বিচার চাই।’

এ বিষয়ে জানতে বারবার চেষ্টার পরও ডা. ফাহিমা শারমিন হানি ও ডা. দীপঙ্কর রায়ের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। এমনকি হাসপাতাল কর্তৃপক্ষও অসহযোগিতা করেছে।

হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক বদিউজ্জামান বদি জানান, ডা. ফাহিমা শারমিন হানি ও ডা. দীপঙ্কর রায়ের তত্ত্বাবধানে সেলিনা বেগমের চিকিৎসা চলছিল। শুক্রবার বিকেলে অপারেশন হয়। রাতে পরিস্থিতির অবনতি হলে ঢাকায় রেফার্ড করা হয়। পথিমধ্যে রোগীর মৃত্যু হলে সকালে তার স্বজনরা হাসপাতালটিতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ বলেন, ‘ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে ভুল চিকিৎসার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। পরবর্তী অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

হাসপাতাল ভাঙচুর ভৈরব কিশোরগঞ্জ
সর্বাধিক পঠিত
  1. এলপি গ্যাসের দাম বাড়ল
  2. হাইকোর্টে বিএনপির ৪০ জনের জামিন
  3. শাপলাকলির অগ্রযাত্রা ঠেকাতে প্রাণপণ চেষ্টা চলছে : নাহিদ ইসলাম
  4. মিথ্যাবাদী নেতৃত্ব দেশের কল্যাণ করতে পারে না : তারেক রহমান
  5. পাচারকারীদের পেটের ভেতরে হাত দিয়ে টাকা তুলে আনব : জামায়াত আমির
  6. দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগকর্মীর বিএনপিতে যোগদান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x