ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া হাসপাতালে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। ফাইল ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (৭ জুলাই) তাকে নিউরোলজিস্ট অধ্যাপক ডা. আব্দুল হাইয়ের তত্ত্বাবধানে ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার ব্যক্তিগত সহকারী (পিএস) ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক মোকছেদুর রহমান আবির।
আবির বলেন, ‘ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার অসুস্থতা বেড়ে গেলে আজকে (শুক্রবার) তাকে ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন তার সহধর্মিণী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. শাহিদা রফিক।

নিজস্ব সংবাদদাতা