গাছে ধাক্কা খেল প্রাইভেটকার, প্রাণ গেল একজনের
সাতক্ষীরার তালা উপজেলার কুমিরার চারা বটতলা এলাকায় একটি গাছে ধাক্কা খেয়েছে প্রাইভেটকার। এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সাইদুল ইসলাম (২৫) ।
আহত ব্যক্তির নাম মো. আলাউদ্দিন। তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, সকালে প্রাইভেটকারটি সাতক্ষীরা থেকে খুলনার দিকে যাচ্ছিল। পথে তালার কুমিরার চারা বটতলা এলাকায় প্রাইভেটকারটি বিপরীত দিক থেকে আসা একটি বাসকে পাশ কাটায়। এ সময় সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা খায় বাসটি। এতে দুজন আহত হন।
পরে তাঁদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাইদুলের মৃত্যু হয়।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা