জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের ঈদ পুনর্মিলনী
নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটের ঐতিহ্যবাহী জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ সালের এসএসসি পরীক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়ের ক্যাম্পাসে বেলুন উড়িয়ে অনুষ্ঠান শুরুর পর প্রাক্তন শিক্ষার্থীরা একটি বর্ণাঢ্য র্যালি বের করেন। এরপর দিনব্যাপী অনুষ্ঠানে র্যালি, শিক্ষকদের ক্রেস্ট ও উত্তরীয় প্রদান, আলোচনা সভা ও স্মৃতিচারণা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আক্কেলপুর পৌরসভার মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর, পুনর্মিলনী আয়োজক কমিটির সদস্য খোরশেদ আলম, ডা. মাহফুজার রহমান প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্বে ওই বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট