কুমিল্লায় যমুনা ব্যাংকের ব্যবস্থাপককে অপহরণ
মোশারফ হোসেন সেলিম। ফাইল ছবি
যমুনা ব্যাংকের কুমিল্লা শাখার ব্যবস্থাপক মোশারফ হোসেন সেলিমকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। তাঁর মুক্তিপণ বাবদ এক কোটি টাকা দাবি করা হয়েছে।
আজ শুক্রবার বেলা সাড়ে ৩টায় কুমিল্লা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান ব্যাংক কর্মকর্তার পরিবারের সদস্যরা।
অপহৃত মোশারফের ভাই সাহাদাত হোসেন ও জাকির হোসেন সংবাদ সম্মেলনে জানান, গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর কান্দিরপাড় থেকে কালো রঙের একটি মাইক্রোবাসে করে তাঁর ভাই মোশারফ হোসেন সেলিমকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। এরপর তাঁদের কাছে ফোন আসে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে। এই বিষয়ে আজ তাঁরা কুমিল্লা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মোশারফকে ফিরে পেতে তাঁরা প্রধানমন্ত্রী, পুলিশ প্রশাসকসহ সবার সহযোগিতা চেয়েছেন।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা