চট্টগ্রামে ইয়াবাসহ একজন গ্রেপ্তার
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন টেরিবাজারের একটি হোটেল থেকে আজ সোমবার দুপুরে চার হাজার ৭৬০টি ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া মো. রয়েজ উদ্দিন। ছবি : বিজ্ঞপ্তি
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন টেরিবাজারের একটি হোটেল থেকে আজ সোমবার দুপুরে চার হাজার ৭৬০টি ইয়াবাসহ মো. রয়েজ উদ্দিন নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
র্যাব ৭-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারা খবর পায় টেরিবাজারের নিউ তানিয়া হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড বিরানি হাউজের দ্বিতীয় তলায় কয়েকজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদক (ইয়াবা) ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে আজ দুপুর পৌনে ২টার দিকে এএসপি শাহেদা সুলতানার নেতৃত্বে একটি দল ওই স্থানে অভিযান চালায়। এ সময় চার হাজার ৭৬০টি ইয়াবা, মাদক বিক্রির ৫৫০ টাকা, একটি মোবাইল ফোনসেট ও একটি সিমসহ কক্সবাজারের টেকনাফ উপজেলার নাছরপাড়ার মো. রয়েজ উদ্দিনকে (৩০) হাতেনাতে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ১৯ লাখ চার হাজার টাকা বলে র্যাব দাবি করেছে।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম