জাবি ফুটবলে চ্যাম্পিয়ন সরকার ও রাজনীতি বিভাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সরকার ও রাজনীতি বিভাগের হাতে ট্রফি তুলে দেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। ছবি : এনটিভি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সরকার ও রাজনীতি বিভাগ। ফাইনালে ইতিহাস বিভাগকে ১-০ গোলে পরাজিত করে তারা।
আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় জয়সূচক একমাত্র গোলটি করেন সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী সায়েম।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে খেলা উপভোগ করেন এবং খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন।
এ সময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি বশির আহমদের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক সামছুল আলম সেলিম, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. সিফাতুল্লাহসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাবি সংবাদদাতা