Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সাইফুল ইসলাম সজল, যশোর
২২:২৯, ৩০ জুলাই ২০১৯
সাইফুল ইসলাম সজল, যশোর
২২:২৯, ৩০ জুলাই ২০১৯
আপডেট: ২২:২৯, ৩০ জুলাই ২০১৯
আরও খবর
মুগ্ধর ‘পানি লাগবে, পানি?’ ডাক, বাঁক বদলে গেল আন্দোলনের
রূপগঞ্জে নবনিযুক্ত ইউপি প্রশাসক নূরনবী ভূঁইয়াকে গণসংবর্ধনা
ভোলার ৪ উপজেলার ১০ গ্রাম প্লাবিত, তলিয়ে গেছে রামনেওয়াজ লঞ্চঘাট
কাশিমপুর কারাগার থেকে পালালেন নারী বন্দি
চোরকে শাস্তি দিয়ে ১০০ রাকাত নফল নামাজ পড়াল গ্রামবাসী

দুর্নীতি দমনে নতুন প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তোলার তাগিদ দুদক চেয়ারম্যানের

সাইফুল ইসলাম সজল, যশোর
২২:২৯, ৩০ জুলাই ২০১৯
সাইফুল ইসলাম সজল, যশোর
২২:২৯, ৩০ জুলাই ২০১৯
আপডেট: ২২:২৯, ৩০ জুলাই ২০১৯
মঙ্গলবার দুপুরে যশোর জিলা স্কুল অডিটরিয়ামে আয়োজিত মতবিনিময় ও মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। ছবি : এনটিভি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, বাহ্বা কুড়ানো ছাড়া কমিশনের পক্ষে দুর্নীতি প্রতিরোধ বা দমন করা সম্ভব নয়। এটা করতে হলে নতুন প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে হবে। এজন্য দেশের ২৮ হাজার স্কুলে দুদকের সততা সংঘ নামে সংগঠন গড়ে তোলা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ২টায় যশোর জিলা স্কুল অডিটরিয়ামে আয়োজিত মতবিনিময় ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান এ কথা বলেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ আয়োজন করা হয়।

সভায় দুদক চেয়ারম্যান বলেন, প্রাথমিক বিদ্যালয় মানুষ গড়ার প্রথম সোপান। এটা মজবুত না হলে আমরা পরবর্তী ধাপে উঠতে পারব না। এজন্য সমস্ত ফোকাস দেওয়া উচিত প্রাথমিক বিদ্যালয়ের ওপর।

ইকবাল মাহমুদ বলেন, ‘আমরা কমিশন, আমাদের পক্ষে কিছুই করা সম্ভব না। আমরা দুয়েকটি ঘটনা ঘটিয়ে বাহ্বা কুড়ানোর চেষ্টা করলে লাভ হবে না। সমাজের উন্নয়ন হবে না, দুর্নীতি কমবে না। দুর্নীতি তখনই কমবে, যখন আপনি আমার বাচ্চাদের মনুষ্যত্ববোধ ও মূল্যবোধ শিক্ষা দেবেন। তখনই দুর্নীতি দেশ থেকে চলে যাবে। আমি প্রায় জায়গায় গিয়ে কথাবার্তা বলি, মতবিনিময় করি। সে কারণেই ২৮ হাজার স্কুলের সংগঠন সম্ভব হয়েছে।’

দুদক চেয়ারম্যান আরো বলেন, ‘দশম শ্রেণি পর্যন্ত যদি মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে তোলা যায়, তাহলে আপনার আর কিছু করতে হবে না। দুর্নীতি দমন কমিশনে কাজ করে আমার বিশ্বাস হয়েছে, প্রাথমিক বিদ্যালয়ে যদি আমি সুশিক্ষা দিতে ব্যর্থ হই তাহলে দুর্নীতি প্রতিরোধ বা দমন কোনোক্রমেই সম্ভব নয়। কারণ প্রাথমিক বিদ্যালয় হচ্ছে আমাদের মানুষ হওয়ার প্রথম সোপান বা প্রথম সিঁড়ি। এই সিঁড়ি যদি পিচ্ছিল হয়, এই সিঁড়িটা যদি মজবুত না হয়। পরবর্তী ধাপে আমরা আর এগোতে পারব না।’

জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এএফএম মনজুর রশিদ, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়াসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও জেলা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে অতিথিরা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরাসরি শিক্ষক, অভিভাবক ও স্কুল ব্যবস্থাপনা কমিটির নেতাদের সঙ্গে কথা বলেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন।

সর্বাধিক পঠিত
  1. চলন্ত হাওর এক্সপ্রেস থেকে ছিটকে পড়ে পোশাককর্মী নিহত
  2. সরকার ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি : বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী
  3. কামরাঙ্গীরচরে জুতা কারখানার আগুন নিয়ন্ত্রণে
  4. ত্রাণ বিতরণ মঞ্চ ধসে পড়ে গেলেন অর্থমন্ত্রীসহ নেতারা
  5. জুলাই গণহত্যার বিচারের দাবিতে ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল
  6. পরীক্ষা চলাকালীন মোবাইলফোন নিয়ে ব্যস্ত পরীক্ষার্থীরা! টিকটকে ভিডিও ভাইরাল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x