Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
ফজলে এলাহী, রাঙামাটি
১৪:৩৮, ৩০ মে ২০১৯
ফজলে এলাহী, রাঙামাটি
১৪:৩৮, ৩০ মে ২০১৯
আপডেট: ১৪:৩৮, ৩০ মে ২০১৯
আরও খবর
কোনো প্রকার বুলেট ব্যবহার করা হয়নি : ডিসি মাসুদ
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব জাবের গুলিবিদ্ধ
কম্বল বিতরণ করে ভোট চাওয়ার অভিযোগে আটক ৫
স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলার অভিযোগ, আহত ২০
শ্রীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক

রাঙামাটিতে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

ফজলে এলাহী, রাঙামাটি
১৪:৩৮, ৩০ মে ২০১৯
ফজলে এলাহী, রাঙামাটি
১৪:৩৮, ৩০ মে ২০১৯
আপডেট: ১৪:৩৮, ৩০ মে ২০১৯

রাঙামাটির লংগদু উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে স্নেহাশীষ চাকমা নামের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-এমএন লারমা) এক কর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বুধবার রাত ১২টার দিকে উপজেলার আটারকছড়া ইউনিয়নের ইয়ারিংছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

জেএসএস (এমএন লারমা) উপজেলা সভাপতি অলঙ্গ চাকমা বলেন, ‘সাংগঠনিক কাজে লংগদুতে আসেন স্নেহাশীষ কুমার চাকমা। গতকাল রাত ১২টার কিছু আগে সশস্ত্র সন্ত্রাসীরা ইয়ারিংছড়ি গ্রামে তাঁকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।’

অলঙ্গ চাকমা এ ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস ও প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেন। যদিও জেএসএস (সন্তু লারমা) তা  অস্বীকার করেছে। এ ব্যাপারে ইউপিডিএফের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

হত্যার দায় অস্বীকার করে জেএসএস (সন্তু লারমা) লংগদু উপজেলার সাধারণ সম্পাদক মনি শংকর চাকমা বলেন, ‘ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। সংস্কারপন্থীরা (জেএসএস-এমএন লারমা) আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।’

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আসামিদের ধরতে অভিযানও চলছে।’

১৯৯৭ সালে তৎকালীন সরকারের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির মধ্য দিয়ে স্বায়ত্তশাসনের দাবিতে দীর্ঘ দুই যুগ ধরে পার্বত্য জনপদে চলা অস্থিতিশীলতার অবসান হয়। সে সময় সন্তু লারমার নেতৃত্বে শান্তিবাহিনীর প্রায় দুই হাজার সশস্ত্র গেরিলা অস্ত্র সমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসে। এর মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান পদে আসীন হন সন্তু লারমা।

এদিকে শান্তিচুক্তিতে স্বাক্ষরের পরপরই সেটির বিরোধিতা করে প্রসীত খীসা, সঞ্চয় চাকমা ও দীপায়ন খীসার নেতৃত্বে গঠিত হয় চুক্তিবিরোধী সংগঠন ইউপিডিএফ। সে সময় থেকে ২০০১৬ সাল পর্যন্ত সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস ও ইউপিডিএফের বিরোধে নিহত হন নেতাকর্মী সমর্থকসহ উভয় দলের অন্তত এক হাজার পাহাড়ি।

এর মাঝে ২০০৯ সালে সন্তু লারমার নেতৃত্ব থেকে বেরিয়ে গিয়ে সুধাসিন্ধু খীসা, তাতিন্দ্রলাল চাকমা পেলে, রূপায়ন দেওয়ান জেএসএসের পৃথক ও নতুন একটি সংগঠন করেন। এটি জেএসএস-এমএন লারমা নামে পরিচিত।

অপরদিকে ২০১৬ সালে ইউপিডিএফ থেকেও কিছু নেতাকর্মী বের হয়ে গিয়ে তপনজ্যোতি চাকমা বর্মার নেতৃত্বে গঠন করেন ইউপিডিএফ (গণতান্ত্রিক) নামে পৃথক আরেকটি সংগঠন। নতুন এই ইউপিডিএফের সঙ্গে জোট বাঁধে এমএনলারমার সংস্কারপন্থী জেএসএস।

অন্যদিকে পরিবর্তিত পরিস্থিতিতে পূর্বের বৈরিতা ভুলে অনানুষ্ঠানিকভাবে জোট বাঁধে সন্তু লারমার মূল জেএসএস ও মূল ইউপিডিএফ। চারটি আঞ্চলিক দল পৃথক দুটি জোটে ভাগ হয়ে বর্তমানে আধিপত্য বিস্তারের লড়াই চালিয়ে যাচ্ছে।

সর্বাধিক পঠিত
  1. গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
  2. প্রশিক্ষণ হবে প্রবলেম সলভিং : প্রধান উপদেষ্টা
  3. জামালপুর-২ আসনে বিএনপি-জামায়াতের টার্গেট নৌকার ভোট 
  4. নতুন প্রধানমন্ত্রীর শপথ ১৫ বা ১৬ ফেব্রুয়ারি হতে পারে : প্রেস সচিব
  5. গাঁজাসহ ছাত্রদলের আহ্বায়ক আটক
  6. শিল্প কারখানার ১০ ফেব্রুয়ারির ছুটি যে কোনো দিন সমন্বয় করা যাবে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x