চাঁপাইনবাবগঞ্জে জেএমবির ‘সদস্য’ আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকা থেকে জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্যকে আটকের কথা জানিয়েছে র্যাব। এ সময় তার কাছ থেকে জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আটক ব্যক্তির নাম জামাল উদ্দীন (৫০)। তার বাড়ি উপজেলার রানীহাটি মাস্টারপাড়ায়।
র্যাব জানায়, রঘুনাথপুর মসজিদের সামনে জেএমবি সদস্যরা মিলিত হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে র্যাব ৫-এর একটি দল বুধবার ভোররাতে সেখানে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় জামালকে আটক করা হয়। তাঁর কাছ থেকে তিনটি জেহাদি বই উদ্ধার করা হয়েছে। জামাল জেএমবির সক্রিয় সদস্য বলে জানিয়েছে র্যাব।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ