রাজধানীতে জাল টাকার নোটসহ আটক ৬
রাজধানীতে ৪০ লাখ টাকা মূল্যের জাল নোটসহ ছয়জনকে আটক করেছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। গতকাল শনিবার রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।
বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়, আটক ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাদের কাছ থেকে জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বলে ডিবির দাবি।
ডিবির গণমাধ্যম শাখার সহকারী উপকমিশনার এস এম জাহাঙ্গীর আলম সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৪০ লাখ টাকা সমমূল্যের জাল নোট উদ্ধার করা হয়।

অনলাইন ডেস্ক