Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
জাহিদুর রহমান
১৭:০০, ২০ জুন ২০২৬
আপডেট: ১৭:০১, ২০ জুন ২০২৬
জাহিদুর রহমান
১৭:০০, ২০ জুন ২০২৬
আপডেট: ১৭:০১, ২০ জুন ২০২৬
আরও খবর
ভারত থেকে গরু আমদানির ‘অনুমতিপত্র ভুয়া’ : প্রাণিসম্পদ মন্ত্রণালয়
সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু
হালদা নদীকে মৎস্য হেরিটেজ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
দেশে নতুন করে আবারও শনাক্ত হয়েছে বার্ড ফ্লু
সোমবার থেকে ৬৫ দিন সমুদ্রে মাছ ধরা নিষেধ

দেশে পোল্ট্রির নতুন দুটি জাত উদ্ভাবন, খাদ্য খরচ কমবে ১০ শতাংশ

জাহিদুর রহমান
১৭:০০, ২০ জুন ২০২৬
আপডেট: ১৭:০১, ২০ জুন ২০২৬
জাহিদুর রহমান
১৭:০০, ২০ জুন ২০২৬
আপডেট: ১৭:০১, ২০ জুন ২০২৬
বিএলআরআই পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্পের সমাপনী কর্মশালায় নতুন উদ্ভাবিত জাত ও সাশ্রয়ী প্রযুক্তি নিয়ে বক্তব্য দেন আমন্ত্রিত অতিথিরা। ছবি : এনটিভি

দেশে পোল্ট্রি শিল্পের টেকসই উন্নয়নে নতুন দুটি জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশের প্রাণিসম্পদ বিজ্ঞানীরা। একই সঙ্গে পোল্ট্রির মাংস ও ডিমের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি ‘ব্ল্যাক সোলজার ফ্লাই’ ব্যবহারের মাধ্যমে খামারিদের খাদ্য খরচ প্রায় আট থেকে ১০ শতাংশ কমিয়ে আনার অনন্য সাফল্য দেখিয়েছেন তারা। আজ শনিবার (২০ জুন) দুপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) আয়োজিত ‘পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ’ প্রকল্পের সমাপনী কর্মশালায় গবেষক ও বিজ্ঞানীরা এসব তথ্য জানান।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। বিএলআরআই-এর মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ও অর্জিত সাফল্য তুলে ধরে মূল প্রবন্ধ পাঠ করেন পোল্ট্রি রিসার্চ সেন্টারের প্রধান এবং বিএলআরআই-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সাজেদুল করিম সরকার।

কর্মশালায় বক্তারা বলেন, পোল্ট্রি শিল্প এখন প্রায় ৩০ হাজার কোটি টাকার একটি বিশাল বিনিয়োগের বাজার। দেশে প্রাণিজ আমিষ ও পুষ্টির ঘাটতি পূরণে এই খাত সবচেয়ে বড় চালিকাশক্তি হিসেবে কাজ করছে, যেখান থেকে বর্তমানে দেশের মোট মাংসের চাহিদার প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ এবং ডিমের সিংহভাগ সরবরাহ করা হয়। এই খাতের টেকসই উন্নয়নে প্রকল্পের আওতায় বিএলআরআই-এর প্রধান কার্যালয়ের ল্যাবে আধুনিক যন্ত্রপাতি স্থাপন এবং খামার গবেষণা বৃদ্ধির জন্য তিনটি ভার্টিক্যাল পোল্ট্রি গবেষণা শেড নির্মাণ করা হয়েছে। এছাড়া বিভাগীয় পর্যায়ে পাঁচটি অঞ্চলে পোল্ট্রি খামারিদের উদ্ভূত সমস্যা নিরসনে প্রযুক্তিগত প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার মাধ্যমে তিন হাজার ৮৫০ জন খামারিকে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হয়েছে। পাশাপাশি সাশ্রয়ী মূল্যে রেশনে ফিড অ্যাডিটিভস ব্যবহার এবং ‘ব্ল্যাক সোলজার ফ্লাই’ প্রযুক্তির মাধ্যমে পোল্ট্রি খাদ্যের উৎপাদন খরচ ৮ থেকে ১০ ভাগ হ্রাস করার বৈজ্ঞানিক পদ্ধতিও সফলভাবে সম্পন্ন হয়েছে।

বিএলআরআই এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক বলেন, প্রকল্পের আওতায় বেশ কিছু প্রযুক্তি উদ্ভাবনের পাশাপাশি দেশি-বিদেশি মূল্যবান জার্মপ্লাজম সংগ্রহ ও সংরক্ষণ করা হয়েছে। এসব প্রযুক্তি মাঠ পর্যায়ে দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে হস্তান্তরের পাশাপাশি প্যাটেন্টভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো. দেলোয়ার হোসেন বলেন, জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে যেতে হলে উদ্ভাবিত প্রযুক্তিসমূহের প্যাটেন্ট নিশ্চিত করতে হবে এবং এজন্য গবেষণাকে মৌলিক হতে হবে। আগামীতে বিদেশনির্ভরতা কমিয়ে দেশের সমস্যাগুলো চিহ্নিত করে দেশীয় লোকবল দিয়েই দেশে উচ্চতর গবেষণা পরিচালনা করার তাগিদ দেন তিনি।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) ডা. বেগম শামছুননাহার আহম্মদ, কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. নাথু রাম সরকার এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. মো. শওকত আলীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় পোল্ট্রি শিল্প বিএলআরআই

সংশ্লিষ্ট সংবাদ: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

০২ মে ২০২৬
ভারত থেকে গরু আমদানির ‘অনুমতিপত্র ভুয়া’ : প্রাণিসম্পদ মন্ত্রণালয়
০৭ নভেম্বর ২০২৫
হালদা নদীকে মৎস্য হেরিটেজ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
১৯ মে ২০২৪
সোমবার থেকে ৬৫ দিন সমুদ্রে মাছ ধরা নিষেধ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাতে চীনের উদ্দেশে ঢাকা ছাড়ছেন আরও দুই মন্ত্রী
  2. ফরিদপুরে ডিবির ওসি আলমগীর প্রত্যাহার
  3. যে কারণে পদত্যাগ করলেন ১৮ জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল
  4. রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার
  5. রাতের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. ১৮ জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x