Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
ফজলে এলাহী, রাঙামাটি
২০:২০, ১৮ ফেব্রুয়ারি ২০১৭
আপডেট: ২১:০২, ১৮ ফেব্রুয়ারি ২০১৭
ফজলে এলাহী, রাঙামাটি
২০:২০, ১৮ ফেব্রুয়ারি ২০১৭
আপডেট: ২১:০২, ১৮ ফেব্রুয়ারি ২০১৭
আরও খবর
মাগুরায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা শুরু
মুগ্ধর ‘পানি লাগবে, পানি?’ ডাক, বাঁক বদলে গেল আন্দোলনের
রূপগঞ্জে নবনিযুক্ত ইউপি প্রশাসক নূরনবী ভূঁইয়াকে গণসংবর্ধনা
ভোলার ৪ উপজেলার ১০ গ্রাম প্লাবিত, তলিয়ে গেছে রামনেওয়াজ লঞ্চঘাট
কাশিমপুর কারাগার থেকে পালালেন নারী বন্দি

নতুন ইসির প্রথম নির্বাচনে আ. লীগের জয়

ফজলে এলাহী, রাঙামাটি
২০:২০, ১৮ ফেব্রুয়ারি ২০১৭
আপডেট: ২১:০২, ১৮ ফেব্রুয়ারি ২০১৭
ফজলে এলাহী, রাঙামাটি
২০:২০, ১৮ ফেব্রুয়ারি ২০১৭
আপডেট: ২১:০২, ১৮ ফেব্রুয়ারি ২০১৭
রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয়ী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাফর আলী খান। ছবি : স্টার মেইল

নতুন নির্বাচন কমিশনারদের (ইসি) প্রথম নির্বাচন রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভায় মেয়র পদে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাফর আলী খান। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন তিন হাজার ৭৯৮ ভোট।

জাফর আলীর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান মোবাইল প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ২২৭ ভোট। তৃতীয় প্রার্থী বিএনপির ওমর আলী পেয়েছেন এক হাজার ৭৯৮ ভোট। ফলে এক হাজার ৫৭১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সদস্য জাফর আলী খান।

আজ শনিবার ভোটগ্রহণ শেষে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নাজিমউদ্দিন বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বেসরকারি এই ফল ঘোষণা করেন।

এর আগে আজ শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। পৌরসভার মোট ভোটার ১০ হাজার ১৭৭ জন। নয়টি কেন্দ্রে ভোট নেওয়া হয়।

১৫ ফেব্রুয়ারি শপথগ্রহণের পর নতুন ইসির অধীনে দেশে এটাই প্রথম নির্বাচন।

গতকাল নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল  শাহাদাৎ হোসেন নির্বাচনী এলাকায় গিয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা দেন। তিনি নির্বাচনী কাজে নিয়োজিত সবাইকে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দিয়েছেন।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পৌর এলাকা ও ভোটকেন্দ্রে  আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন থাকতে দেখা গেছে।

কেন্দ্রের বাইরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) টহল দিতে দেখা গেছে। এ ছাড়া একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়টি কেন্দ্রে দায়িত্ব পালন করেন।

ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ আগে বিএনপি দলীয় মেয়র প্রার্থী ওমর আলী বলেন, ‘আমার তেমন কোনো অভিযোগ নাই। আমি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বটতলী কেন্দ্রে গিয়েছি। সেখানে কিছু বহিরাগত লোক আছে। আমি প্রশাসনকে বলেছি। নির্বাচন কমিশনকে মৌখিকভাবে বলেছি। তড়িৎ ব্যবস্থা না নিলে ওই কেন্দ্রে গোলযোগ হতে পারে।’

নির্বাচনের পরিবেশের ব্যাপারে জানতে চাইলে বিএনপির প্রার্থী বলেন, ‘নির্বাচনের পরিবেশে আমি সন্তুষ্ট। সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়ের ব্যাপারে ১০০ পারসেন্ট আশাবাদী ইনশাল্লাহ।’ 

ভোটগ্রহণ চলাকালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাফর আলী খান বলেন, ‘পরিস্থিতি খুব ভালো। সুন্দরভাবে ভোট হচ্ছে। কিন্তু গতকাল রাতে স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান একশর ওপরে রাউজান, হাটহাজারী ও চট্টগ্রাম থেকে বহিরাগত লোক এনেছে। এ ব্যাপারে আমি নির্বাচন কমিশনে অভিযোগ করেছি।’

স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান বলেন, ‘ভেতরে ভোট সুষ্ঠু হচ্ছে। এভাবে সুষ্ঠুভাবে ভোট হলে আমি বিজয়ী হব ইনশাল্লাহ। আমার জয় হবে ইনশাল্লাহ।’

সর্বাধিক পঠিত
  1. চলন্ত হাওর এক্সপ্রেস থেকে ছিটকে পড়ে পোশাককর্মী নিহত
  2. সরকার ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি : বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী
  3. কামরাঙ্গীরচরে জুতা কারখানার আগুন নিয়ন্ত্রণে
  4. ত্রাণ বিতরণ মঞ্চ ধসে পড়ে গেলেন অর্থমন্ত্রীসহ নেতারা
  5. জুলাই গণহত্যার বিচারের দাবিতে ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল
  6. পরীক্ষা চলাকালীন মোবাইলফোন নিয়ে ব্যস্ত পরীক্ষার্থীরা! টিকটকে ভিডিও ভাইরাল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x