গোপালগঞ্জে বিএনপি নেতার বাড়িতে ডাকাতি
গোপালগঞ্জ শহরের মোহাম্মদপাড়ার এই বাড়িতে আজ সোমবার ভোর রাতে ডাকাতির ঘটনা ঘটে। ছবি : এনটিভি
গোপালগঞ্জে জেলা বিএনপির সহসভাপতি মনিরুজ্জামান পিনুর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। আজ সোমবার ভোর রাতে শহরের মোহাম্মদপাড়ায় এ ঘটনা ঘটে।
মনিরুজ্জামান পিনু জানান, বাড়ির রান্নাঘরের জানালার গ্রিল কেটে মুখোশ পরা অস্ত্রধারী আট-দশজন ডাকাত ভোর রাতে ঘরে প্রবেশ করে। ডাকাতরা সবাইকে অস্ত্র দেখিয়ে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে আলমারি ভেঙে এক লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার লুট করে। এ সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে মসজিদের মাইকে ডাকাতির কথা প্রচার করলে ডাকাতরা পালিয়ে যায়।
এ ব্যাপারে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মনিরুজ্জামান।
যোগাযোগ করা হলে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল আহম্মেদ জানান, অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ