Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আদালত প্রতিবেদক
১৮:৫০, ১৬ জানুয়ারি ২০২২
আপডেট: ১৮:৫৪, ১৬ জানুয়ারি ২০২২
আদালত প্রতিবেদক
১৮:৫০, ১৬ জানুয়ারি ২০২২
আপডেট: ১৮:৫৪, ১৬ জানুয়ারি ২০২২
আরও খবর
রাজধানীতে জামায়াত কর্মীসহ ৫ জনের কারাদণ্ড : ডিএমপি
টাকা দেওয়ার অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর ৩ কর্মীর জেল
হংকংয়ের মিডিয়া মোগল জিমি লাইকে ২০ বছরের কারাদণ্ড
নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে ছয় বছরের কারাদণ্ড দিল ইরান
নওগাঁয় নির্বাচনি ক্যাম্পে আগুন, যুবকের ১০ দিনের কারাদণ্ড

রাজউকের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তার স্ত্রীর কারাদণ্ড

আদালত প্রতিবেদক
১৮:৫০, ১৬ জানুয়ারি ২০২২
আপডেট: ১৮:৫৪, ১৬ জানুয়ারি ২০২২
আদালত প্রতিবেদক
১৮:৫০, ১৬ জানুয়ারি ২০২২
আপডেট: ১৮:৫৪, ১৬ জানুয়ারি ২০২২

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা তাহমিদ ইসলাম মিলনের স্ত্রী মোসা. নেকলেস ইসলাম পলিকে পৃথক দুই ধারায় চার বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় নেকলেস ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। পরবর্তী সময়ে তাঁকে সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। 

রায় থেকে জানা গেছে, দুদক আইনের ২০০৪-এর ২৬ (২) ধারায় নেকলেস ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন বিচারক। অপরদিকে দুদক আইন ২০০৪-এর ২৭ (১) ধারায় তাকে আরও তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই লাখ ২৫ হাজার ৪৬০ টাকা অর্থদণ্ড করেন। এ ছাড়া অসাধু উপায়ে অর্জিত ২৮ লাখ ২৫ হাজার ৪৬০ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত।

এজাহার থেকে জানা গেছে, নেকলেস ইসলাম গৃহিণী। তার দৃশ্যমান কোনো আয়ের উৎস নেই।  তাঁর স্বামী তাহমিদুল ইসলাম ১৯৯১ সাল থেকে কনিষ্ঠ হিসাব সহকারী এবং ২০০২ সালে মামলা দায়ের হওয়া পর্যন্ত রাজউকে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। স্বামীর দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থ দিয়ে নেকলেস ইসলাম জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন মর্মে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে ২০১৫ সালের ৭ অক্টোবর সম্পদ বিবরণী দাখিলে নোটিশ দেয় দুদক। নেকলেস ইসলাম ২৮ অক্টোবর দাখিল করা সম্পদ বিবরণীতে ১৪ লাখ ১২ হাজার ২৪০ টাকার সম্পদ গোপন করে, মিথ্যা সম্পদ বিবরণী দাখিল এবং নিজ নামে অর্জিত ৯৬ লাখ ৯৫ হাজার ২৪০ টাকার সম্পদের মধ্যে ৩৫ লাখ সাত হাজার ২৪০ টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখেন।

এ ঘটনায় ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম রমনা থানায় মামলাটি দায়ের করেন। পরে ২০১৭ সালের ৪ জুলাই ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
 

রাজউক কারাদণ্ড

সংশ্লিষ্ট সংবাদ: রাজউক

২৩ জানুয়ারি ২০২৬
রাজউক অধ্যাদেশ জারি : নকশা বহির্ভূত ভবন নির্মাণে ২ বছর জেল
২৮ নভেম্বর ২০২৫
রাজউক ও মন্ত্রণালয়ের অনিয়মে জড়িতের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশনা আদালতের
২৯ অক্টোবর ২০২৫
রাজউকের সাবেক সদস্য খুরশীদ আলম কারাগারে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান
  2. সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি
  3. বায়তুল মোকাররমে ১১ দলের সমাবেশ-বিক্ষোভ মিছিল
  4. রমজানে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত
  5. অসহায় সেই জালালের পাশে কেশবপুরের ইউএনও
  6. নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭টি বাড়ি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x