Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:০০, ২৩ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:০৮, ২৩ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:০০, ২৩ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:০৮, ২৩ জানুয়ারি ২০২৬
আরও খবর
অবশেষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি
জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি
হাওর ও জলাভূমি রক্ষায় নতুন অধ্যাদেশ জারি
শেখ হাসিনাসহ ১৭ জনের মামলায় যুক্তি উপস্থাপন ১৩ জানুয়ারি
৯০ দিনের মধ্যে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির বিধান রেখে অধ্যাদেশ জারি

রাজউক অধ্যাদেশ জারি : নকশা বহির্ভূত ভবন নির্মাণে ২ বছর জেল

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:০০, ২৩ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:০৮, ২৩ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:০০, ২৩ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:০৮, ২৩ জানুয়ারি ২০২৬

ঢাকা মহানগরী ও এর পার্শ্ববর্তী এলাকায় একটি পরিকল্পিত, আধুনিক ও দুর্যোগ সহনশীল নগর প্রতিষ্ঠার লক্ষ্যে ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে সরকার। একইসঙ্গে অপরিকল্পিত নগরায়ণ রোধ ও পরিবেশগত ভারসাম্য নিশ্চিত করতে সাত দশকের পুরনো আইন রহিত করা হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে গত সোমবার (১৯ জানুয়ারি) এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে। গত ১৯ জানুয়ারি রাষ্ট্রপতি এই গুরুত্বপূর্ণ অধ্যাদেশটি জারি করেন। আইন মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম এসব তথ্য জানান।

নতুন আইনে অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও ৫০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে; পাশাপাশি কৌশলগত পরিকল্পনা লঙ্ঘন ও জলাশয় ভরাটের মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে শাস্তির পরিমাণ ১০ কোটি টাকা অর্থদণ্ড ও ১০ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

দীর্ঘদিনের পুরনো ‘টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট, ১৯৫৩’ রহিত করে সেটিকে যুগোপযোগী ও আধুনিক করার উদ্দেশ্যে নতুন এই আইনটি কার্যকর করা হয়েছে। এই অধ্যাদেশ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৬ নামে অবহিত হবে।

অধ্যাদেশটি ঢাকা মহানগরী, ঢাকা জেলার কেরানীগঞ্জ ও সাভার উপজেলার আওতাধীন এলাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার আওতাধীন এলাকা এবং সরকার কর্তৃক, সময় সময়, জারিকৃত প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত এলাকা প্রযোজ্য হবে।

নতুন অধ্যাদেশের ৫৪ ধারা অনুযায়ী, রাজউকের আওতাধীন এলাকায় কোনো ব্যক্তি অনুমোদিত নকশা বহির্ভূত স্থাপনা নির্মাণ করলে তিনি অনধিক দুই বছরের কারাদণ্ড বা ৫০ লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। শুধু তাই নয়, ৪৮ ধারা মোতাবেক যদি কেউ কৌশলগত পরিকল্পনা (স্ট্র্যাটেজিক প্ল্যান) বা বিশদ অঞ্চল পরিকল্পনায় (ড্যাপ) চিহ্নিত ভূমির ব্যবহারের ধরন পরিবর্তন করেন, তবে তার জন্য সর্বোচ্চ ১০ কোটি টাকা জরিমানা এবং প্রতিদিনের জন্য ১০ হাজার টাকা অতিরিক্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

পরিবেশ সুরক্ষায় অধ্যাদেশে জলাশয় ও নিচু জমি ভরাটের ওপর কঠোর নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে। অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নদ-নদী, খাল-বিল বা কোনো প্রাকৃতিক জলাধারের পানি প্রবাহ বাধাগ্রস্ত করলে প্রথমবার অপরাধের জন্য দুই বছরের জেল। তবে একই অপরাধ দ্বিতীয়বার করলে শাস্তির মাত্রা বেড়ে সর্বোচ্চ ১০ বছরের জেল এবং ১০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

নতুন অধ্যাদেশে কেবল সাধারণ নাগরিক নয়, রাজউকের কর্মকর্তাদের অসাধু আচরণের ক্ষেত্রেও শাস্তির বিধান যুক্ত করা হয়েছে। কোনো কর্মকর্তা যদি ইচ্ছাকৃতভাবে নকশা বহির্ভূত নির্মাণ কাজে সহায়তা করেন বা জেনেও নিরব থাকেন, তবে তাকেও দুই বছরের কারাদণ্ড অথবা ১০ লাখ টাকা জরিমানা ভোগ করতে হবে।

অধ্যাদেশে বলা হয়েছে, ঢাকা মহানগরীসহ সাভার, কেরানীগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জের রাজউক নিয়ন্ত্রিত এলাকায় একটি দুর্যোগ সহনশীল ও আধুনিক নাগরিক জীবন নিশ্চিত করতেই নতুন অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। ইমারত নির্মাণ বিধিমালা ও ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) অনুসরণ নিশ্চিত করতে এখন থেকে রাজউক নিয়মিত তদারকি এবং মোবাইল কোর্ট পরিচালনা করবে।

অধ্যাদেশে অগৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী বা উপদেষ্টাকে সভাপতি এবং সংশ্লিষ্ট সচিবকে সহ-সভাপতি করে একটি শক্তিশালী বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে বিশেষজ্ঞ স্থপতি, পরিকল্পনাবিদ, প্রকৌশলী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে কর্তৃপক্ষের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।

অধ্যাদেশে কৌশলগত পরিকল্পনা এবং বিশদ অঞ্চল পরিকল্পনা প্রণয়নকে বাধ্যতামূলক করা হয়েছে। এই পরিকল্পনার কোনো ব্যত্যয় ঘটানো এখন থেকে একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

নতুন এই আইনে ‘ভূমি পুনর্বিন্যাস’ এবং ‘উন্নয়ন স্বত্ব বিনিময়’ এর মতো আধুনিক ধারণা যুক্ত করা হয়েছে। এর ফলে অপরিকল্পিত বা ঘনবসতিপূর্ণ এলাকাগুলোকে বাসিন্দাদের মালিকানা অক্ষুণ্ন রেখে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন পরিকল্পিত এলাকায় রূপান্তর করা সহজ হবে।

অধ্যাদেশে উন্নয়ন প্রকল্পের কারণে কোনো ব্যক্তি উচ্ছেদ হলে বা পেশা হারালে তাকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং অগ্রাধিকার ভিত্তিতে প্লট বা ফ্ল্যাট প্রদানের নিশ্চয়তা দেওয়া হয়েছে। এছাড়া দরিদ্র ও ভূমিহীনদের জন্য আবাসনের বিষয়টিকে অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছে।

অধ্যাদেশে রাজউকের যাবতীয় সেবা ডিজিটালাইজড করার পাশাপাশি বোর্ড সভার সিদ্ধান্তসমূহ জনগণের জানাতে ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে অধ্যাদেশটি অবিলম্বে কার্যকর করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

রাজউক অধ্যাদেশ ভবন নির্মাণ জেল

সংশ্লিষ্ট সংবাদ: রাজউক

২৮ নভেম্বর ২০২৫
রাজউক ও মন্ত্রণালয়ের অনিয়মে জড়িতের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশনা আদালতের
২৯ অক্টোবর ২০২৫
রাজউকের সাবেক সদস্য খুরশীদ আলম কারাগারে
১০ আগস্ট ২০২৫
রাজউকের গত ১৬ বছরের কার্যক্রম নিরীক্ষার নির্দেশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. থানার ভেতরের পুকুর থেকে ২১৯টি গুলি উদ্ধার
  2. পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন, ভারত ও পাকিস্তানের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ
  3. মাদকসেবীদের আড্ডায় বাধার জেরে ২০০ কলাগাছ কর্তন
  4. বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
  5. মার্কেট বন্ধ করা সেই চাঁদাবাজ গ্রেপ্তার করে মাইকিং করল পুলিশ
  6. শিক্ষকদের ১০০ শতাংশ ঈদ বোনাসের দাবি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x