Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
এস এম উমেদ আলী, মৌলভীবাজার
২০:১০, ১১ মে ২০২২
আপডেট: ২০:১২, ১১ মে ২০২২
এস এম উমেদ আলী, মৌলভীবাজার
২০:১০, ১১ মে ২০২২
আপডেট: ২০:১২, ১১ মে ২০২২
আরও খবর
মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
মৌলভীবাজারে ‘সাংবাদিক কার্ড’ বিতরণে অনিয়মের অভিযোগ
শীতার্ত মানুষের পাশে কমলগঞ্জ প্রেসক্লাব
২০ বছর ধরে অবহেলিত প্রাথমিক বিদ্যালয়
ডিজিটাল বাংলাদেশে এনালগ গ্রাম

মৌলভীবাজারে সিঁদ কেটে সাড়ে তিন বছরের শিশু চুরি

এস এম উমেদ আলী, মৌলভীবাজার
২০:১০, ১১ মে ২০২২
আপডেট: ২০:১২, ১১ মে ২০২২
এস এম উমেদ আলী, মৌলভীবাজার
২০:১০, ১১ মে ২০২২
আপডেট: ২০:১২, ১১ মে ২০২২
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রাতের আঁধারে সাড়ে তিন বছরের শিশুকে সিঁদ কেটে চুরি করেছে দুর্বৃত্তরা (ইনসেটে শিশু মাহিন)। ছবি : এনটিভি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কৌলা গ্রাম থেকে রাতের আঁধারে প্রায় সাড়ে তিন বছরের এক শিশুকে সিঁদ কেটে চুরি করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটে।

চুরি হওয়া শিশুর নাম হাবিবুর রহমান মাহিন। শিশুর পরিবার ও পুলিশ জানায়, মাহিনের বাবা প্রবাসে থাকেন। রাতের খাওয়া শেষে বাড়ির সবার সঙ্গে ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েন মা লিজা বেগম। গভীর রাতে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে ঘুমন্তবস্থায় শিশু মাহিনকে চুরি করে কে বা কারা নিয়ে যায়। কিছুক্ষণ পর লিজা বিছানায় তার ছেলেকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় তিনি ঘরের দরজা খোলা এবং এক পাশে সিঁদ কাটা দেখতে পান। পরে লিজার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে খোঁজাখুজি শুরু করে। শিশুটির সন্ধান না পেয়ে তারা বিষয়টি কুলাউড়া থানাকে জানায়। ভোর রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়।

এলাকাবাসী ও ইউপি সদস্য ইসমাইল হোসেন জানান, রাউৎগাঁও ইউনিয়নের কৌলা গ্রামের আকবর মিয়ার মেয়ে লিজা আক্তারের বিয়ে হয় একই উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাঘরিয়াল গ্রামের দুবাই প্রবাসী মর্তুজ মিয়ার সঙ্গে। মর্তুজ মিয়া দুবাই চলে গেলে তার স্ত্রী লিজা আক্তার কৌলায় বাবার বাড়িতে দুই বছর ধরে ছেলে মাহিনকে নিয়ে বসবাস করছেন।

এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয়ভূষণ রায় জানান, চুরি হওয়া শিশুর বাবা মুর্তুজ আলী দুবাই থাকেন। শিশুর মা তাকে নিয়ে বাবার বাড়ি ছিলেন। এ ঘটনায় রাত থেকেই শিশুটিকে উদ্ধার করতে পুলিশের পুরো টিম কাজ করছে। ইতোমধ্যে এ বিষয়ে তারা বেশ তথ্য সংগ্রহ করেছেন। আশা করছি আমরা দ্রুতই শিশুটিকে উদ্ধার করতে পারব।

মৌলভীবাজার

সংশ্লিষ্ট সংবাদ: মৌলভীবাজার

১১ ফেব্রুয়ারি ২০২৬
মৌলভীবাজারে ‘সাংবাদিক কার্ড’ বিতরণে অনিয়মের অভিযোগ
২০ জানুয়ারি ২০২৬
শীতার্ত মানুষের পাশে কমলগঞ্জ প্রেসক্লাব
১৯ জানুয়ারি ২০২৬
২০ বছর ধরে অবহেলিত প্রাথমিক বিদ্যালয়
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার
  2. র‌্যাবের অভিযানে ৫ মণ গাঁজা জব্দ
  3. বরিশালের ১২ আইনজীবীর সনদ বাতিল চেয়ে আবেদন
  4. চার আসনে ভোট কারচুপির অভিযোগ, নির্বাচনি সরঞ্জাম ইসির হেফাজতে রাখার নির্দেশ
  5. জাতীয় ভোটার দিবসের কর্মসূচি স্থগিত করল ইসি
  6. উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি : আমির হামজা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x