Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আবু হোসাইন সুমন, মোংলা
১৪:২০, ২৯ জুলাই ২০২১
আপডেট: ১৪:২৪, ২৯ জুলাই ২০২১
আবু হোসাইন সুমন, মোংলা
১৪:২০, ২৯ জুলাই ২০২১
আপডেট: ১৪:২৪, ২৯ জুলাই ২০২১
আরও খবর
বায়ুদূষণে বিশ্বের ১২৭ শহরের মধ্যে ঢাকা তৃতীয়
ভূমিকম্পে কাঁপল দেশ
আসছে শৈত্যপ্রবাহ, বজ্র ও শিলাবৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
আজও বায়ু দূষণের শীর্ষে ঢাকা
শীত ও বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

মোংলায় ভেসে গেছে হাজারও চিংড়ি ঘের, পানিবন্দি মানুষ

আবু হোসাইন সুমন, মোংলা
১৪:২০, ২৯ জুলাই ২০২১
আপডেট: ১৪:২৪, ২৯ জুলাই ২০২১
আবু হোসাইন সুমন, মোংলা
১৪:২০, ২৯ জুলাই ২০২১
আপডেট: ১৪:২৪, ২৯ জুলাই ২০২১

টানা তিন দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে বাগেরহাটের মোংলা পৌর শহর ও উপজেলার বিভিন্ন এলাকা। পৌরসভার চার-তৃতীয়াংশ এলাকা হাঁটু ও কোমর পানিতে ডুবে রয়েছে। অতিরিক্ত পানিতে তলিয়ে গেছে পানি নিষ্কাশনের ড্রেন ও খাল। এ ছাড়া ভেসে গেছে হাজারও চিংড়ি ঘের।

এদিকে, ভাটার সময় খাল দিয়ে সামান্য পানি নামলেও অতিবৃষ্টিতে তা আবার বাড়ছে। প্রায় তিন থেকে চার ফুট পানিতে নিমজ্জিত হয়ে রয়েছে ঘরবাড়ি।

জলাবদ্ধতায় সবচেয়ে খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পৌরসভার পশু হাসপাতাল রোড ও কামারডাঙ্গা এলাকায়। ঘরে পানি উঠে যাওয়ায় পশু হাসপাতাল রোড এলাকার কয়েকশ মানুষ সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজে আশ্রয় নিয়েছে। এ ছাড়া পৌরসভার তিন, চার, সাত ও নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দারা রয়েছে চরম দুর্ভোগে। পৌর মেয়র শেখ আবদুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

এদিকে, গতকাল বুধবার রাতের ঝড়-বৃষ্টিতে বিভিন্ন এলাকায় গাছপালা ও ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার বিকেল থেকে আজ বৃস্পতিবার দুপুর পর্যন্ত মোংলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

স্থানীয়রা বলছেন, তিন দিনের বৃষ্টিতে যে পানি হয়েছে, ১৯৮৮ সালের বন্যায়ও এতো পানি হয়নি। তখন ঘরের খাট অবধি পানি ওঠেনি। এখন খাটের ওপরেও পানি উঠে গেছে। সব ঘরবাড়ি, রাস্তাঘাট পানির নিচে। রান্নাবান্না বন্ধ রয়েছে। ঘরে থাকার উপায় নেই, তাই অনেকেই আশ্রয়কেন্দ্রে উঠেছে।

পৌর মেয়র শেখ আবদুর রহমান বলেন, ‘পুরো পৌরসভা এখন পানির নিচে। স্মরণকালের বৃষ্টিতে যে জলাবদ্ধতা হয়েছে, তাতে এখন বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুর্গতদের জন্য খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। সব প্রতিবন্ধকতা দূর করে দ্রুত পানি সরানোর কাজ করা হচ্ছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, ‘উপজেলার সর্বত্র বৃষ্টিতে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে সাত হাজার মানুষ। বৃষ্টিতে ভেসে গেছে এক হাজার ঘেরের চিংড়ি ও সাদা মাছ। জলাবদ্ধতার শিকার হয়ে যারা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে উঠেছে, তাদের খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।’ পানিবন্দি মানুষ ও তলিয়ে যাওয়া ঘেরের সংখ্যা বাড়বে বলেও জানান তিনি।

আবহাওয়া বৃষ্টি চিংড়ি ঘের

সংশ্লিষ্ট সংবাদ: আবহাওয়া

২৭ জানুয়ারি ২০২৬
বৃষ্টি ও শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
২২ জানুয়ারি ২০২৬
ঢাকার শীত নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস
২১ জানুয়ারি ২০২৬
ঢাকায় শীতের তীব্রতা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
  2. ট্রেনের ধাক্কায় ঝরল রাবি শিক্ষার্থীর প্রাণ
  3. হাদি হত্যা : জাতিসংঘকে তদন্তের প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত
  4. মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল ৩ বন্ধুর
  5. গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x