Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১১:০৫, ২১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১১:১০, ২১ ফেব্রুয়ারি ২০২৬
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১১:০৫, ২১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১১:১০, ২১ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
তাপমাত্রা কেমন থাকবে আজ, জানাল আবহাওয়া অফিস
৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
ঢাকাসহ দেশের চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা
ঢাকার আকাশ থাকবে মেঘলা, কমতে পারে তাপমাত্রাও

‘আবহাওয়াজনিত কারণে বাড়ছে সর্দি-জ্বরের প্রকোপ’

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১১:০৫, ২১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১১:১০, ২১ ফেব্রুয়ারি ২০২৬
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১১:০৫, ২১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১১:১০, ২১ ফেব্রুয়ারি ২০২৬
খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : এনটিভি

আবহাওয়াজনিত কারণে বাড়ছে সর্দি-জ্বরের প্রকোপ। দিনের বেলা ভ্যাপসা গরম, আবার রাত নামলেই হঠাৎ ঠান্ডা। এতে নাক দিয়ে পানি পড়া, মাথা ব্যথা, গলা ব্যথা, জ্বর আর কাশিতে কাবু হয়ে পড়ছে মানুষ। দিনাজপুরের খানসামার কমবেশি প্রতিটি ঘরেই এখন এমন পরিস্থিতি দেখা যাচ্ছে।

আবহাওয়া পরিবর্তনের সবচেয়ে বেশি প্রভাব পড়ছে শিশু ও বয়স্কদের ওপর। কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সবখানেই বাড়ছে রোগীর ভিড়।

খোঁজ নিয়ে জানা গেছে, অনেকেই চিকিৎসকের শরণাপন্ন না হয়ে এলাকার ফার্মেসিতে উপসর্গের কথা বলে ওষুধ কিনে খাচ্ছেন। কারও কারও ক্ষেত্রে এতে সাময়িক স্বস্তি মিললেও, আবার অনেকেই সুস্থ হচ্ছেন না। কেউ কেউ বাধ্য হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে গিয়ে চিকিৎসা নিচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে—ডাক্তারের ব্যক্তিগত চেম্বারগুলোতেও লেগে আছে রোগীর উপচে পড়া ভিড়।

গৃহবধূ রহিমা খাতুন বলেন, আমার মেয়ে কয়েক দিন ধরে জ্বর–সর্দি আর কাশিতে ভুগছে। ফার্মেসি থেকে ওষুধ খাওয়ালেও জ্বর কমেনি। তাই আজ ডাক্তারের কাছে নিয়ে এলাম।

একই সুর শোনা যায় আরও অনেক ভুক্তভোগীর কণ্ঠে। তারা বলেন, গত কয়েক সপ্তাহ ধরে সকালে প্রচণ্ড রোদ, আবার রাতে ঠান্ডার মধ্যে চলাচল করতে হচ্ছে। কখনো ভ্যাপসা গরম, কখনো হালকা ঠান্ডা—এই আবহাওয়ার ধাক্কায় শরীর যেন মানিয়ে নিতে পারছে না। কেউ কেউ ডাক্তারের পরামর্শে ওষুধ খেলেও কাঙ্ক্ষিত উপকার পাচ্ছেন না।

মানিক নামে এক ব্যক্তি বলেন, তিন দিন ধরে জ্বর, সর্দি, মাথাব্যথা আর শরীর ব্যথায় ভুগেছি। এখন কিছুটা ভালো, কিন্তু আমার ছোট্ট বাবুটাই এখন জ্বর–সর্দিতে আক্রান্ত।

খানসামা বাজারের এক ফার্মেসির স্বত্বাধিকারী পারভেজ বলেন, গত দুই–তিন সপ্তাহ ধরে সর্দি, কাশি আর জ্বরের ওষুধ বিক্রি অনেক বেড়ে গেছে। অবস্থা দেখে মনে হয়, এখন সত্যিই ঘরে ঘরে জ্বর। বেশিরভাগ মানুষ ডাক্তারের কাছে না গিয়ে সরাসরি আমাদের কাছেই আসছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, আবহাওয়াজনিত কারণে হঠাৎ সর্দি–জ্বরের প্রকোপ একটু বেড়েছে। এতে আতঙ্কের কিছু নেই। সাধারণত প্যারাসিটামলই যথেষ্ট। অযথা দোকান থেকে অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। জ্বর হলে বেশি করে তরল খাবার খেতে হবে, বিশ্রামে থাকতে হবে এবং যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

আবহাওয়া সর্দি জ্বর

সংশ্লিষ্ট সংবাদ: আবহাওয়া

১৮ ঘন্টা আগে
বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
০৪ মার্চ ২০২৬
তাপমাত্রা কেমন থাকবে আজ, জানাল আবহাওয়া অফিস
০৪ মার্চ ২০২৬
৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ
  3. হাদি হত্যা : ফয়সাল-আলমগীরকে বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু
  4. যুদ্ধ পরিস্থিতি আরও খারাপ হলে প্রবাসীদের দেশে আনার পরিকল্পনা : প্রবাসী কল্যাণমন্ত্রী
  5. মনোরেল চালুর সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে : সেতুমন্ত্রী
  6. জ্বালানি তেলের যথাযথ সরবরাহ নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x