Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর
২২:১০, ২৪ জুন ২০২২
আপডেট: ২২:১৪, ২৪ জুন ২০২২
আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর
২২:১০, ২৪ জুন ২০২২
আপডেট: ২২:১৪, ২৪ জুন ২০২২
আরও খবর
পদ্মা সেতুর পিলার থেকে মাটি অপসারণের আলোচনা ভিত্তিহীন : সেতুমন্ত্রী
মাদক ব্যবসার অভিযোগে নারীকে বেঁধে গণধোলাই
স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনকভাবে গরম হচ্ছে মাটি, বাপেক্স বলছে গ্যাসের উপস্থিতি নেই
বিদ্যালয়ে ঢুকতে বাধা, ফটকের সামনেই প্রধান শিক্ষককে মারধর
পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় ১০ কোটি টাকা টোল আদায়

পদ্মার পাড় যেন উৎসবের মিলন মেলা

আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর
২২:১০, ২৪ জুন ২০২২
আপডেট: ২২:১৪, ২৪ জুন ২০২২
আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর
২২:১০, ২৪ জুন ২০২২
আপডেট: ২২:১৪, ২৪ জুন ২০২২
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বিলবোর্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানো হয়েছে শুভেচ্ছা। ছবি : এনটিভি

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনে হতে যাচ্ছে আগামীকাল শনিবার। আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে শরীয়তপুরবাসীর মনে বইছে উৎসবের আমেজ। সভাস্থল থেকে শরীয়তপুর জেলাশহর পর্যন্ত সড়কে নির্মান করা হয়েছে শতাধিক তোরণ। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানো হয়েছে শুভেচ্ছা। ফেস্টুন-প্ল্যাকার্ডে ছেয়ে গেছে পুরো এলাকা। বর্ণিল সাজে সেজেছে শহর। মিলন মেলায় পরিণত হয়েছে পশ্চিম নাওডোবার টোলপ্লাজার নিরাপত্তা বেস্টনির বাইরের সংযোগ সড়ক। এদিকে, সেতুর উদ্বোধন ঘিরে শরীয়তপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। 

সরেজমিনে শুক্রবার বিকালে পশ্চিম নওডোবা এলাকায় গিয়ে দেখা যায়, সংযোগ সড়কের দুই পাশে ফেস্টুন ব্যানারে ছেয়ে গেছে। সবার মধ্যে এখন সাজসাজ রব। গান বাজনায় মুখরিত হয়ে উঠেছে পদ্মার পার। স্বপ্নের পদ্মা সেতু দূর থেকে এক নজর দেখতে ভিড় জমিয়েছে হাজারও মানুষ। পরিবার পরিজন নিয়ে এসেছে অনেকে।

ফরিদপুরে ভাঙ্গা থেকে সপরিবারে ঘুরতে এসেছেন আব্দুর রহমান (৪৫)। তিনি বলেন, ‘জীবনেও ভাবিনি পদ্মা নদী সেতু দিয়ে পার হব। নিজেদের টাকায় নির্মিত সেতু, ভাবতেই যেন নিজেকে বীরের মতো মনে হচ্ছে।’

খুলনা থেকে আসা আনিছুর রহমান (৪০) বলেন, ‘বাইক নিয়ে এসেছি। ২৫ তারিখ কাল। পদ্মা সেতুর উদ্বোধন হবে। তখন সড়ক ব্যস্ত হয়ে যাবে। তাই উদ্বোধনের একদিন আগে  স্বপ্নের পদ্মা সেতু দেখতে চলে এলাম। আগামীকাল শনিবার প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দেব।’

এদিকে, শরীয়তপুর থেকে কাঁঠালবাড়ি বাংলাবাজার সমাবেশে যোগ দিতে শরীয়তপুর-২ আসন থেকে ১৫টি লঞ্চ, ১৫০টি নৌকা প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া অন্যন্য উপজেলা থেকে ১০টিরও অধিক লঞ্চ আসবে বলা জানা গেছে।

ভেদরগঞ্জের হাসান মিয়া বলেন, ‘আমরা দ্রুত নদী পাড় হয়ে ঢাকা বা অন্য জায়গায় যেতে পারব। এতে করে আমাদের সময় বাঁচবে। তাই উদ্ধোধনী অনুষ্ঠানে নৌকা সাঁজিয়ে নিয়ে যাব।’

কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান এনটিভি অনলাইনকে বলেন, ‘আমাদের ইউনিয়ন থেকে কয়েক হাজার লোক প্রস্তুতি নিয়েছে। সব কিছু ঠিক থাকলে আমরা লঞ্চযোগে সেখানে পোঁছাব।’

শরীয়তপুর জেলা প্রশাসক পারভেজ হাসান এনটিভি অনলাইনকে বলেন, ‘আনন্দ উদযাপন করবে এই জেলার মানুষ। তাই আমরা তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। এই আনন্দ সবাই উপভোগ করবে।’ 

পদ্মা সেতু শরীয়তপুর

সংশ্লিষ্ট সংবাদ: পদ্মা সেতু

২৭ মে ২০২৬
পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় ১০ কোটি টাকা টোল আদায়
২৬ মে ২০২৬
পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে নেই যানজট, নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ
১১ মে ২০২৬
পদ্মাসেতু জাদুঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন সেতুমন্ত্রীর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গাইবান্ধায় নিখোঁজের দুদিন পর পুকুর থেকে মরদেহ উদ্ধার
  2. দুপক্ষের সংঘর্ষে নিহত ১, তিন বাড়িতে অগ্নিসংযোগ
  3. চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, ৩ নার্সিং শিক্ষার্থী গ্রেপ্তার
  4. আগামী ৫ দিনের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
  5. একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
  6. ৮ অঞ্চলে সকালের মধ্যে ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত জারি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x