Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১০:৪০, ২৭ মে ২০২৬
আপডেট: ১০:৫০, ২৭ মে ২০২৬
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১০:৪০, ২৭ মে ২০২৬
আপডেট: ১০:৫০, ২৭ মে ২০২৬
আরও খবর
চট্টগ্রামে ঈদুল আজহার সবচেয়ে বড় জামায়াত অনুষ্ঠিত
সারাদেশে ঈদের নামাজ শেষে দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়া
ঈদুল আজহায় কারাবন্দিদের জন্য বিশেষ আয়োজন
ঈদের নামাজ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
রাজারবাগে ঈদের নামাজ আদায় করেছেন আইজিপি

পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় ১০ কোটি টাকা টোল আদায়

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১০:৪০, ২৭ মে ২০২৬
আপডেট: ১০:৫০, ২৭ মে ২০২৬
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১০:৪০, ২৭ মে ২০২৬
আপডেট: ১০:৫০, ২৭ মে ২০২৬
পদ্মা সেতু টোল প্লাজা। ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে ঘরমুখো মানুষের ঢল নেমেছে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রবেশদ্বারগুলোতে। ঈদযাত্রার তৃতীয় দিনে আজ বুধবারও (২৭ মে) পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের ব্যাপক চাপ লক্ষ্য করা গেছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত ও দূরদর্শী ব্যবস্থাপনার কারণে কোথাও বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি। ফলে আগামীকাল ঈদকে সামনে রেখে আজ শেষ মুহূর্তেও নির্বিঘ্নে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। এদিকে ঈদযাত্রার শেষ ৪৮ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে মোট ৮৯ হাজার ৬১০টি যানবাহন পারাপার হয়েছে; যা থেকে সেতুতে মোট টোল আদায় হয়েছে ৯ কোটি ৮৩ লাখ ৩৯ হাজার ৮০০ টাকা।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সায়াদের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার (২৬ মে) রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে ৩০ হাজার ৯৪টি যানবাহন পারাপার হয়েছে। এই প্রান্ত থেকে টোল আদায় হয়েছে দুই কোটি ৮৭ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা। একই সময়ে জাজিরা প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ১৫ হাজার ৫০৮টি যানবাহন, যা থেকে টোল আদায় হয়েছে দুই কোটি ১৫ লাখ ৭৬ হাজার ৯৫০ টাকা। সব মিলিয়ে মঙ্গলবার পদ্মা সেতু দিয়ে মোট ৪৫ হাজার ৬০২টি যানবাহন পারাপার হয়েছে এবং এদিন মোট টোল আদায় হয়েছে পাঁচ কোটি ৩ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা।

এর আগের দিন সোমবার (২৫ মে) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় মাওয়া প্রান্ত দিয়ে ২৮ হাজার ৪১৫টি যানবাহন পারাপার হয়েছে। এই প্রান্ত থেকে টোল আদায় হয়েছে দুই কোটি ৬৪ লাখ ২১ হাজার টাকা। একই সময়ে জাজিরা প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ১৫ হাজার ৫৯৩টি যানবাহন। এতে জাজিরা প্রান্ত থেকে টোল আদায় হয়েছে দুই কোটি ১৫ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা। সব মিলিয়ে ওইদিন পদ্মা সেতু দিয়ে মোট ৪৪ হাজার ৮টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় চার কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা।

আজ সকাল থেকেই পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও পণ্যবাহী যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো। তবে টোল প্লাজায় অতিরিক্ত লেন চালু রাখা, মোটরসাইকেলের জন্য পৃথক লেন ব্যবহার এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতার কারণে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদকে সামনে রেখে টোল প্লাজার সক্ষমতা বাড়ানো, অতিরিক্ত জনবল নিয়োগ ও যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, বিজিবি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সদস্যরা মহাসড়কে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন।

এদিকে স্বস্তিতে বাড়ি ফিরতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। ঘরমুখো মানুষ জানান, বিগত বছরগুলোর তুলনায় এবারের ঈদযাত্রা অনেক বেশি স্বস্তিদায়ক ও আনন্দময় হয়েছে। বিশেষ করে পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে দীর্ঘ যানজট না থাকায় তারা খুব দ্রুত সময়ে ও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারছেন।

পদ্মা সেতু পদ্মা সেতু   টোল আদায় ঈদযাত্রা ঈদুল আজহা মুন্সীগঞ্জ

সংশ্লিষ্ট সংবাদ: পদ্মা সেতু

২৬ মে ২০২৬
পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে নেই যানজট, নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ
১১ মে ২০২৬
পদ্মাসেতু জাদুঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন সেতুমন্ত্রীর
১১ মে ২০২৬
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সরকারের ১০০ দিন : জাতির সামনে ইতিবাচক পরিবর্তনের বার্তা
  2. ঈদের দিন তিনটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী
  3. পাঁচ মিনিটের ব্যবধানে ২ গরু ব্যবসায়ীর মৃত্যু
  4. রাজধানীর বর্জ্য অপসারণে প্রস্তুত ২৯ হাজার ৫০০ পরিচ্ছন্নতাকর্মী, বাতিল ঈদের ছুটি
  5. কর্তৃপক্ষের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী
  6. সৌদির সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৫০ গ্রামে ঈদ উদযাপন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x