Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর
১২:২৫, ০৮ জুন ২০২৬
আপডেট: ১২:২৭, ০৮ জুন ২০২৬
আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর
১২:২৫, ০৮ জুন ২০২৬
আপডেট: ১২:২৭, ০৮ জুন ২০২৬
আরও খবর
শরীয়তপুরে ৩ সাংবাদিকের ওপর হামলা
ঢামেক চিকিৎসককে মারধর, একজন রিমান্ডে
মারধর ও হত্যার হুমকির মামলায় সালমান এফ রহমানের জামিন
গজারিয়ায় বাসের যাত্রীদের মারধর : নেপথ্যের যে কারণ জানা গেল
জাজিরায় নির্মাণাধীন বাঁধে ভাঙন, আতঙ্কে পদ্মা পারের বাসিন্দারা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, ফটকের সামনেই প্রধান শিক্ষককে মারধর

আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর
১২:২৫, ০৮ জুন ২০২৬
আপডেট: ১২:২৭, ০৮ জুন ২০২৬
আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর
১২:২৫, ০৮ জুন ২০২৬
আপডেট: ১২:২৭, ০৮ জুন ২০২৬
শরীয়তপুরের ডামুড্যায় নিজ কর্মস্থলে প্রবেশ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকার। ছবি : এনটিভি

শরীয়তপুরের ডামুড্যায় নিজ কর্মস্থলে প্রবেশ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকার। গতকাল রোববার (৭ জুন) সকালে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার পরপরই দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে ওই প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই পুরো ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৩ সালে ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন সুজিত কর্মকার। প্রায় দুই বছর আগে স্থানীয় একটি পক্ষের সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয় এবং ওই পক্ষটি তার বিরুদ্ধে ছাত্রীদের হয়রানির অভিযোগ তোলে। এর জেরে ২০২৪ সালে সরকার পরিবর্তনের পর তার বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়। এরপর থেকে নিরাপত্তাজনিত কারণে তিনি দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন এবং বিভিন্ন ধরনের ছুটিতে ছিলেন।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বিদ্যালয়ে আসেন সুজিত কর্মকার। তিনি প্রধান ফটকের সামনে নামার পরপরই কয়েকজন তরুণ তাকে বিদ্যালয়ে প্রবেশে বাধা দেন। একপর্যায়ে তারা তাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন এবং জোরপূর্বক পুনরায় অটোরিকশায় তুলে নিয়েও মারধর করা হয়। এসময় স্থানীয় কয়েকজনের ধারণ করা মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মারধরের শিকার ওই শিক্ষক প্রথমে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য যান। পরে সেখানে নিরাপত্তার অভাব বোধ করায় শরীয়তপুর সদর হাসপাতালে গিয়ে ভর্তি হন। 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারহানা ডেইজি জানান, সুজিত কর্মকারের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থান ফুলে গেছে এবং আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। 

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন থাকা ওই শিক্ষক জানান, চিকিৎসা শেষে তিনি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন।

ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সালাউদ্দিন আইয়ূবী বলেন, প্রধান শিক্ষক দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। রোববার তিনি বিদ্যালয়ে আসার সময় গেটে মারধরের শিকার হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, একজন প্রধান শিক্ষককে মারধরের মৌখিক অভিযোগ তারা পেয়েছেন। তবে এখনও কোনো লিখিত অভিযোগ করা হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শরীয়তপুর প্রধান শিক্ষক মারধর

সংশ্লিষ্ট সংবাদ: শরীয়তপুর

২৫ আগস্ট ২০২৬
শরীয়তপুরে ৩ সাংবাদিকের ওপর হামলা
১৫ আগস্ট ২০২৬
জাজিরায় নির্মাণাধীন বাঁধে ভাঙন, আতঙ্কে পদ্মা পারের বাসিন্দারা
০৮ আগস্ট ২০২৬
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ডিএনএ পরীক্ষায় প্রমাণ হলো নবজাতকের বাবা সেই মাদ্রাসাশিক্ষক
  2. বঙ্গোপসাগরে ১৩ জেলেসহ ট্রলারডুবি, নিখোঁজ ৫
  3. রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী
  4. আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  5. সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে দেশের ৯ অঞ্চলে
  6. ফৌজদারী অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x