Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ভজন দাস, নেত্রকোনা
১৯:২৫, ১৭ জুন ২০২২
আপডেট: ১৯:৩০, ১৭ জুন ২০২২
ভজন দাস, নেত্রকোনা
১৯:২৫, ১৭ জুন ২০২২
আপডেট: ১৯:৩০, ১৭ জুন ২০২২
আরও খবর
বাড়ছে নদ-নদীর পানি, ১১ জেলায় বন্যার শঙ্কা
ভারতে বন্যা ও ভূমিধসে ১৯ জনের মৃত্যু
সরকারের আগাম পদক্ষেপে বন্যায় ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে : প্রতিমন্ত্রী
হুমায়ূন আহমেদের চতুর্দশ প্রয়াণ দিবসে নিজ গ্রামে নানা কর্মসূচি
বাড়ছে নদ-নদীর পানি, সাত জেলায় বন্যার শঙ্কা

নেত্রকোনায় বন্যা পরিস্থিতির অবনতি

ভজন দাস, নেত্রকোনা
১৯:২৫, ১৭ জুন ২০২২
আপডেট: ১৯:৩০, ১৭ জুন ২০২২
ভজন দাস, নেত্রকোনা
১৯:২৫, ১৭ জুন ২০২২
আপডেট: ১৯:৩০, ১৭ জুন ২০২২
নেত্রকোনার জেলার দুর্গাপুর থানার সামনের সড়কে চলছে নৌকা। ছবি : এনটিভি

ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার জেলা সদর, বারহাট্টা, কলমাকান্দা, দুর্গাপুর ও মোহনগঞ্জ উপজেলায় বন্যা দেখা দিয়েছে। তলিয়ে গেছে সব উপজেলার অভ্যন্তরীণ সড়ক। ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়কের যোগাযোগ ব্যবস্থা। ভেসে গেছে পুকুর ও ফিসারির মাছ।

স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীসূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে থেমে থেমে বৃষ্টি শুরু হয়। যা এখনো অব্যাহত রয়েছে। এ ছাড়া উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে জেলার প্রধান নদী সোমেশ্বরী, উদ্ধাখালী, ধনু, কংশ, মগড়া নদীতে পানি বৃদ্ধি পায়।

জেলার দুর্গাপুর, বারহাট্টা, কলমাকান্দা, মোহনগঞ্জ, সদর উপজেলার কয়েকটি ইউনিয়নে পানি প্রবেশ করে। খারাপ অবস্থায় আছে কলমাকান্দা, দুর্গাপুর ও বারহাট্টা।

ওই সব উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নের সড়ক পানিতে তলিয়ে গেছে। সদর উপজেলার মেদনী, কে. গাতী, ঠাকুরাকোনা ইউনিয়নের কমপক্ষে ১৫টি গ্রামে বাড়িঘর, সড়ক তলিয়ে গেছে। এ ছাড়া ভারি বর্ষণে জেলা শহরের কাটলী, জয়নগর, সাতপাই এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার সঙ্গে প্রায় সবকটি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানিবন্দি হয়েছে লাখ লাখ মানুষ।

জেলা প্রশাসনের পক্ষ থেকে কলমাকান্দা ও দুর্গাপুরের বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়েছে। চাল, শুকনো খাবার ও নগদ টাকা বিতরণ করা হচ্ছে এবং গবাদি পশু রাখার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।

কলমাকান্দার বাসিন্দা মো. ওবায়দুল বলেন, ‘পানিতে উপজেলার সব কিছু তলিয়ে গেছে। ভেসে গেছে পুকুর ও ফিসারির মাছ। দোকানের ভেতর পানি প্রবেশ করেছে। সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। হাজার হাজার মানুষ পানিবন্দি অবস্থায় আছে।

নেত্রকোনায় বিভিন্ন উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নের সড়ক তলিয়ে গেছে। ছবি : এনটিভি

সদর উপজেলার ঠাকুরাকোনা গ্রামের কৃষক ইমরান শাহ ফকির বলেন, ‘শুনেছি, এই এলাকায় ৮৮ সালের বন্যায় মানুষের বাড়ি ঘরে পানি ঢুকেছিল। এরপর আর এমন পানি দেখিনি। এবার বাড়ির উঠানে পানি ঢুকে পড়েছে। ঘর থেকে বের হতে পাড়ছি না।’

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোহন লাল সৈকত জানান, ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে নেত্রকোনার প্রধান নদী সোমেশ্বরী, কংস, ধনু, উব্দাখালিসহ ছোট-বড় সব নদ-নদীর পানি বাড়ছে। উব্দাখালি নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, ‘জেলা থেকে উপজেলা প্রশাসনের মাধ্যমে সার্বিক পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে বন্যাকবলিত কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায় ২০ মেট্রিক টন করে চাল ও নগদ দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বন্যাকবলিত মানুষের জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। গবাদি পশুকে নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে শুকনো খাবারসহ ত্রাণ তৎপরতা অব্যাহত আছে।’

বন্যা নেত্রকোনা

সংশ্লিষ্ট সংবাদ: বন্যা

১৯ জুলাই ২০২৬
ভারতে বন্যা ও ভূমিধসে ১৯ জনের মৃত্যু
১৮ জুলাই ২০২৬
৩ দিনের মধ্যে ৭ জেলায় আবারও বন্যার শঙ্কা
১৭ জুলাই ২০২৬
ভোলার ৪ উপজেলার ১০ গ্রাম প্লাবিত, তলিয়ে গেছে রামনেওয়াজ লঞ্চঘাট
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত
  2. সাভারে আর্জেন্টিনা সমর্থকদের অশ্রুর সাক্ষী হলেন রাষ্ট্রদূত
  3. তিন বিভাগে ভারি বৃষ্টি, নদীবন্দরে সতর্কতা
  4. বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা : মিঠামইন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার
  5. পুকুরের পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু
  6. শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x