Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ
১৭:১০, ২৮ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৭:১৩, ২৮ ফেব্রুয়ারি ২০২২
দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ
১৭:১০, ২৮ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৭:১৩, ২৮ ফেব্রুয়ারি ২০২২
আরও খবর
‘লাশে কাঠ দিয়েছে কনস্টেবল জুয়েল, আগুন দিয়েছে মামুন’
এপস্টেইনকে তথ্য ফাঁসের অভিযোগে ম্যান্ডেলসনের বিরুদ্ধে তদন্ত শুরু
২৫ দিনে ১৮ লাখ টাকা অর্থদণ্ড, মামলা ১৭৬
পুলিশের ওপর হামলা : ৬ আসামি দুই দিনের রিমান্ডে
আশুলিয়ায় হত্যাসহ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

নির্যাতনে মৃত্যুর অভিযোগে ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ
১৭:১০, ২৮ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৭:১৩, ২৮ ফেব্রুয়ারি ২০২২
দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ
১৭:১০, ২৮ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৭:১৩, ২৮ ফেব্রুয়ারি ২০২২
সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদারের আদালত। ছবি : এনটিভি

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের নির্যাতনে উজির মিয়া নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। 

আজ সোমবার দুপুরে নিহত উজির মিয়ার ভাই ডালিম মিয়া বাদী হয়ে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদারের আদালতে এই মামলা করেন।

মামলায় আসামি করা হয়েছে শান্তিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ সূত্রধর ও এসআই আলাউদ্দিনকে।

মামলার বিষয়টি নিশ্চিত করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রুকেশ লেইস।

অ্যাডভোকেট রুকেশ লেইস বলেন, উজির মিয়াকে নির্যাতন করে হত্যার অভিযোগে আমরা আদালতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছি। পুলিশ কিংবা উচ্চ পর্যায়ের যেকোনো কর্মকর্তা হোক, আইন সবার জন্য সমান। আশা করি উজির মিয়ার পরিবার ন্যায় বিচার পাবে।

নিহত উজির মিয়ার ভাই মামলার বাদী ডালিম মিয়া বলেন, আমার নির্দোষ ভাইকে চোর অপবাদ দিয়ে অহেতুকভাবে ধরে নিয়ে পুলিশ নির্যাতন করেছে। আজকে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করেছি। আশা করি, ন্যায়বিচার পাব।

এর আগে গতকাল রোববার  উজির মিয়াকে নির্যাতনের অভিযোগে শান্তিগঞ্জ থানার এসআই দেবাশীষ সূত্রধরকে ক্লোজড করে সুনামগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

উজির মিয়াকে গত ৯ ফেব্রুয়ারি রাতে গ্রেপ্তারের সময় দেবাশীষ সূত্রধর ও তখনকার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বপ্রাপ্ত  আলাউদ্দিন, এসআই পার্ডন কুমার সিংহ, সহকারী উপপরিদর্শক (এএসআই) আক্তারুজ্জামানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এই পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে উজির মিয়াকে মারধরের অভিযোগ তুলেছে নিহত উজির মিয়ার পরিবার। গ্রেপ্তারের সময় এসআই দেবাশীষ উজির মিয়ার মাথায় আঘাত করেছেন বলেও অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা গ্রামে একটি গরু চুরি হয়। সেই চুরির মামলায় আসামি করা হয় একই উপজেলার পাগলা এলাকার শত্রুমর্দন গ্রামের উজির মিয়াকে। ওই দিন রাতেই তাকে ধরে নিয়ে থানায় নির্যাতন করা হয়। উজির মিয়া গুরুতর আহত হলে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরের দিন তাকে আদালতে নেওয়া হলে আদালত তাকে জামিন দেন। পরে ১০ ফেব্রুয়ারি জামিনের পর পরই তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২১ ফেব্রুয়ারি তার মৃত্যু হয়। এরপর পুলিশি নির্যাতনে মৃত্যুর অভিযোগে মানববন্ধন করতে চাইলে শান্তিগঞ্জ উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) গাড়িতে করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে আসেন। বিক্ষুব্ধ এলাকাবাসী গাড়িতে হামলা করতে চাইলে চালক দ্রুত লাশের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যান। এতে আরও বেশি বিক্ষুব্ধ হয়ে লাঠিসোটা নিয়ে সড়কে অবস্থান নেয় এলাকাবাসী।

পরে অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ ঘটনাস্থলে পৌঁছে শান্তিগঞ্জের উপজেলা চেয়ারম্যানসহ এলাকাবাসীকে ন্যায়বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয় তারা।

পুলিশ মামলা সুনামগঞ্জ
২১ অক্টোবর ২০২৫
এএসপি হলেন ৬২ পুলিশ পরিদর্শক
১২ অক্টোবর ২০২৫
আন্দোলনরত শিক্ষকদের অবস্থান শহীদ মিনারে
০৪ অক্টোবর ২০২৫
সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা
০১ অক্টোবর ২০২৫
জামিন সংক্রান্ত বক্তব্যটি আইজিপির নয় : পুলিশ হেডকোয়ার্টার্স
৩০ সেপ্টেম্বর ২০২৫
মন্দির থেকে ৩০ রাউন্ড গুলি চুরি, ওসি প্রত্যাহার ও ৭ পুলিশ বরখাস্ত
২২ সেপ্টেম্বর ২০২৫
এএসপি হলেন ৩৯ পুলিশ পরিদর্শক
২০ সেপ্টেম্বর ২০২৫
এনবিআরের বেলাল চৌধুরীর বিদেশযাত্রার বিষয়ে যা জানাল পুলিশ
১৭ সেপ্টেম্বর ২০২৫
পুলিশের ৯ পরিদর্শক অবসরে
১১ সেপ্টেম্বর ২০২৫
ঘুষ ছাড়াই পুলিশে চাকরি পেলেন ১৬৭ জন
১১ সেপ্টেম্বর ২০২৫
পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস হচ্ছে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুই হালি ডিম বিক্রি হলো দুই হাজার টাকায়
  2. ৮ সহযোগীসহ সন্ত্রাসী শহিদ প্যাদা আটক, অস্ত্র উদ্ধার
  3. সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনি প্রচার নিয়ে ইসির নির্দেশনা
  4. ‘সম্মতি সাপেক্ষে’ নারীদের মাতৃত্বকালীন কর্মঘণ্টা হবে ৫ ঘণ্টা
  5. কেউ সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, সবাই বাংলাদেশি : মির্জা আব্বাস
  6. ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে পেশাজীবীদের মিছিল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x