Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
এনটিভি অনলাইন ডেস্ক
২০:৪০, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২০:৪৬, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২০:৪০, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২০:৪৬, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে : তারেক রহমান
আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী
হজ ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে
রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে তারেক রহমান

‘জনগণের কাছে গ্রহণযোগ্য যে কারো রাজনীতি করার অধিকার আছে’

এনটিভি অনলাইন ডেস্ক
২০:৪০, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২০:৪৬, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২০:৪০, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২০:৪৬, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমান। ফাইল ছবি

সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যেকোনো ব্যক্তি জনগণের কাছে গ্রহণযোগ্য হলে তার রাজনীতি করার অধিকার আছে।

গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রয়টার্স তারেক রহমানের এই সাক্ষাৎকারটি প্রকাশ করে। সেখানে দেশের রাজনীতিসহ বেশকিছু বিষয়ে নিজের মতামত তুলে ধরেন বিএনপির চেয়ারম্যান।

রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে উল্লেখ করা হয়, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে নয়াদিল্লির সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে চরম টানাপোড়েন সৃষ্টি করেছে। ভারতের এই সিদ্ধান্ত চীনকে বাংলাদেশে তাদের বিনিয়োগ এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের একটি বড় সুযোগ করে দিয়েছে। গত বছর ঢাকার একটি আদালত চব্বিশের জুলাই বিক্ষোভে প্রাণঘাতী দমন-পীড়নে ভূমিকার জন্য শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করে।

নির্বাচনে জয়ী হলে ভারতের দিক থেকে মুখ ফিরিয়ে চীনের দিকে ঝুঁকবেন কি না—এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের প্রায় ১৭ কোটি ৫০ লাখ মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সক্ষম এমন অংশীদার প্রয়োজন।’

তারেক রহমান আরও বলেন, ‘আমরা যদি সরকারে থাকি, তবে আমাদের তরুণদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। আমাদের দেশে ব্যবসা-বাণিজ্য নিয়ে আসতে হবে, যাতে কাজের সুযোগ তৈরি হয় এবং মানুষ আরও উন্নত জীবন পায়।’

তারেক রহমান বলেন, ‘তাই বাংলাদেশের স্বার্থ এবং সার্বভৌমত্ব রক্ষা করে যারা আমার দেশের মানুষের জন্য উপযুক্ত প্রস্তাব দেবে, আমরা তাদের সঙ্গেই বন্ধুত্ব করব—এটি নির্দিষ্ট কোনো দেশের বিষয় নয়।’

ভারতে শেখ হাসিনার অবস্থানের বিষয়ে তারেক রহমান বলেন, ‘২০২৪ সালে বাংলাদেশের আইনের চোখে তিনি অপরাধ করেছেন। রায় ঘোষণা করা হয়েছে, তাই তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।’

শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে এসে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘যেকোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিকে তার পরিণাম ভোগ করতে হবে। (তবে) যদি কেউ জনগণের কাছে গ্রহণযোগ্য হয়, জনগণ যদি তাদের স্বাগত জানায়, তবে যে কারো রাজনীতি করার অধিকার আছে।’

তারেক রহমান রয়টার্স সাক্ষাৎকার

সংশ্লিষ্ট সংবাদ: তারেক রহমান

১৫ এপ্রিল ২০২৬
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান
০৮ এপ্রিল ২০২৬
আরাফাত ও তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা ঘোষণার দাবি সংসদ সদস্য মুজিবুর রহমানের
৩০ মার্চ ২০২৬
লাখ টাকা করে ভাতা পেলেন যে ১২৯ ক্রীড়াবিদ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নদীতে গোসল করতে নেমে বাড়ি ফেরা হলো না দুই বান্ধবীর
  2. রাতে ৫ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
  3. ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত হার্ডার, যেসব কর্মসূচিতে অংশ নেবেন
  4. টাকা না পেয়ে ঘরের টিন-বেড়া খুলে নিলেন পাওনাদাররা
  5. কম দামে ওষুধ বেচায় ফার্মেসি বন্ধ করে দেওয়ার অভিযোগ
  6. অবৈধভাবে পাহাড় কাটায় লাখ টাকা জরিমানা, দুজনের কারাদণ্ড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x