নবম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
নবম পে-স্কেলের গ্যাজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়া সরকারি কর্মচারিদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের লাঠিচার্জ-টিয়ারশেলে বেশ কয়েকজন আহত হন।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ‘সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’–এর ব্যানারে কয়েক হাজার কর্মচারী শাহবাগ মোড়ে জড়ো হন। পরে তাঁরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রা শুরু করেন।
বিস্তারিত দেখুন ভিডিওতে...

এনটিভি অনলাইন ডেস্ক