Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আসমাউল আসিফ, জামালপুর
২২:০০, ১৭ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২২:০২, ১৭ সেপ্টেম্বর ২০২১
আসমাউল আসিফ, জামালপুর
২২:০০, ১৭ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২২:০২, ১৭ সেপ্টেম্বর ২০২১
আরও খবর
নওগাঁয় ককটেল, পেট্রলবোমাসহ কেমিক্যাল উদ্ধার
৫ দিন পর পদ্মায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
থাই উপকূলে কার্গো জাহাজডুবি : ১৬ বাংলাদেশি নাবিক উদ্ধার
নেত্রকোনায় ১১০ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ : পুলিশ সুপার
৭৫ হারানো মোবাইল ফোন উদ্ধার করে দিল পুলিশ

জামালপুরে মাদ্রাসা থেকে পালিয়েছিল নিখোঁজ ৩ ছাত্রী

আসমাউল আসিফ, জামালপুর
২২:০০, ১৭ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২২:০২, ১৭ সেপ্টেম্বর ২০২১
আসমাউল আসিফ, জামালপুর
২২:০০, ১৭ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২২:০২, ১৭ সেপ্টেম্বর ২০২১
জামালপুরের ইসলামপুর থেকে নিখোঁজ তিন শিক্ষার্থীকে উদ্ধারের পর সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. নাসির উদ্দিন আহমেদ। ছবি : এনটিভি

জামাপুরের ইসলামপুর থেকে নিখোঁজের পাঁচ দিন পর তিন মাদ্রাসাছাত্রীকে রাজধানী ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। তারা মাদ্রাসা থেকে পালিয়ে গিয়েছিল। গত রোববার ভোরে এই তিন শিক্ষার্থী মাদ্রাসা থেকে নিখোঁজ হয়।

আজ শুক্রবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. নাসির উদ্দিন আহমেদ জানান, মাদ্রাসায় পড়তে ভালো না লাগায় ইসলামপুর উপজেলার দারুত তাকওয়া মহিলা কওমি মাদ্রাসা থেকে দ্বিতীয় শ্রেণির তিন শিক্ষার্থী পালিয়ে গিয়েছিল।

তিন শিক্ষার্থী হলো উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর সরদারপাড়ার মাফেজ শেখের মেয়ে মীম আক্তার (৯), গোয়ালেরচর ইউনিয়নের সভূকুড়া গ্রামের সুরুজ্জামানের মেয়ে সূর্যবানু (১০) ও মোল্লাপাড়া গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে মনিরা (১১)। গত রোববার রাতে তারা পালিয়ে যায়।

নিখোঁজ ওই তিনজনকে উদ্ধারের পর জিজ্ঞাসাবাদে তারা এই তথ্য জানিয়েছে। এখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে।

পুলিশ সুপার আরও জানান, নিখোঁজের পর গত বুধবার নিখোঁজ মনিরার বাবা মো. মনোয়ার হোসেন ইসলামপুর থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করলে তদন্ত শুরু করে পুলিশ। সে দিনই ইসলামপুর থানার পুলিশ কল্যাণ মার্কেটের সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখতে পায় ওই তিন ছাত্রী ইসলামপুর রেল স্টেশনের দিকে যাচ্ছে। পরের দিন ইসলামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সুমন মিয়ার নেতৃত্বে একটি টিম ঢাকার কমলাপুর রেল স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখতে পায় তারা তিনজন কমলাপুর স্টেশনের গেইট দিয়ে বাইরে বের হয়ে যাচ্ছে। এই ফুটেজের সূত্র ধরে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মুগদার মান্ডা এলাকার এক বস্তি থেকে তাদের উদ্ধার করা হয়। রাতেই তাদের সেখান থেকে উদ্ধার করে জামালপুরে আনা হয়েছে।

পুলিশ সুপার বলেন, ‘আমরা এই কয়েকদিন শিক্ষার্থী তিনজনকে উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। এখন তদন্ত করে দেখা হবে মাদ্রাসাতে শিক্ষার্থীদের উপর কোনো প্রকার নির্যাতন করা হয়েছে কি না।

উল্লেখ্য, জামাপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মেজর জেনারেল খালেদ মোশারফ বীর উত্তম সেতুর পূর্বপাড়ে সভূকুড়া বাংলাবাজার এলাকায় দারুত তাকওয়া মহিলা কওমি মাদ্রাসা থেকে দ্বিতীয় শ্রেণির এই তিন শিক্ষার্থী নিখোঁজ হয়। পরে শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় মাদ্রাসার সব শিক্ষার্থীকে তাদের অভিভাবকের হাতে তুলে দিয়ে মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদের জন্য মুহতামিম মাওলানা আসাদুজ্জামানসহ চারজনকে থানায় আনা হয়।

পুলিশ সুপার মাদ্রাসা শিক্ষার্থী উদ্ধার
১০ জানুয়ারি ২০২৬
এলপিজি সংকটের কারণে বন্ধ হচ্ছে অটোগ‍্যাস স্টেশন : মালিক সমিতি
১৪ সেপ্টেম্বর ২০২৫
ডিভোর্সের পাল্টাপাল্টি অভিযোগ, স্বাবেক স্ত্রীর সংবাদ সম্মেলন
০২ সেপ্টেম্বর ২০২৫
৬ দাবিতে হোমিওপ্যাথ চিকিৎসকদের সংবাদ সম্মেলন
২০ আগস্ট ২০২৫
পেঁয়াজ আমদানির পারমিট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
১৩ আগস্ট ২০২৫
এসেনসিয়াল ড্রাগসের ৩৩টি ওষুধের দাম কমলো
৩০ এপ্রিল ২০২৫
প্রস্তাবিত নীতি বাস্তবায়ন হলে টেলিকমের নিরাপত্তাসহ কর্মসংস্থান ঝুঁকিতে পড়বে
১৭ এপ্রিল ২০২৫
ডেসটিনির এমএলএম ব্যবসায়ীদের নিয়ে নতুন রাজনৈতিক দল
০৬ এপ্রিল ২০২৫
চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু কাল
১১ মার্চ ২০২৫
ব্যবসায়ী গোলাম মর্তুজার মুক্তির দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন
০৪ জানুয়ারি ২০২৫
জুলাই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলোর দ্বিমত নেই : নাসিরুদ্দীন  
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভোট বর্জন করলেন নারায়ণগঞ্জের এক প্রার্থী
  2. সর্বোচ্চ আসন পেয়ে জনগণের প্রত্যাশা পূরণ করব : জামায়াত
  3. বিজয়ী হলে মিছিল নয়, আমরা সিজদায় পড়ব : শফিকুর রহমান
  4. রেজাল্ট শিটে অগ্রিম স্বাক্ষর, প্রিজাইডিং অফিসারের ‘ভুল’ স্বীকার
  5. জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম
  6. অপেক্ষার ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x