Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৮:৫০, ০৬ জানুয়ারি ২০২৩
আপডেট: ১৮:৫২, ০৬ জানুয়ারি ২০২৩
এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৮:৫০, ০৬ জানুয়ারি ২০২৩
আপডেট: ১৮:৫২, ০৬ জানুয়ারি ২০২৩
আরও খবর
নরসিংদীতে কিশোরী হত্যা : প্রধান আসামিসহ গ্রেপ্তার ৭
সুদের টাকা দিতে না পারায় যুবককে হত্যার অভিযোগ
সরকারি খরচে সাড়ে ৪ লাখের বেশি মামলায় আইনি সহায়তা
বাড়ির উঠানে মিলল দাদির মরদেহ, সরিষাক্ষেতে নাতনির
কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ৭

গুলি করে রিকশাচালক হত্যায় যুবলীগ নেতার নামে মামলা

এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৮:৫০, ০৬ জানুয়ারি ২০২৩
আপডেট: ১৮:৫২, ০৬ জানুয়ারি ২০২৩
এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৮:৫০, ০৬ জানুয়ারি ২০২৩
আপডেট: ১৮:৫২, ০৬ জানুয়ারি ২০২৩
যুবলীগনেতার গুলিতে নিহত রিকশাচালকের মায়ের আহাজারি। ছবি : এনটিভি

পাবনার ঈশ্বরদীতে গুলি করে রিকশাচালক মামুনকে হত্যার ঘটনায় যুবলীগনেতা কামাল হোসেনসহ চারজনের নামে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) মধ্যরাতে নিহত মামুনের মা লিপি আক্তার বাদী হয়ে মামলাটি করেন। তবে, এ ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, মামলায় ঈশ্বরদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড যুবলীগ সভাপতি কামাল হোসেন, তার ভাই আনোয়ার হোসেনসহ চারজনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এ ছাড়া তিন থেকে চারজন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকেও আসামি করা হয়েছে। 

জানা গেছে, গত বুধবার রাত আটটার দিকে উপজেলার পশ্চিম টেংরি কড়ইতলা এলাকায় একটি ভটভটি ও লেগুনা গাড়ির মধ্যে দুর্ঘটনা ঘটে। এ সময় লেগুনাচালক ভটভটিচালকের কাছে জরিমানা দাবি করেন। এ নিয়ে দুই গাড়ির চালক ও যাত্রীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয়রা তাদের শান্ত করে পাঠিয়ে দেয় এবং তাদের বেপরোয়া গতিতে গাড়ি চালাতে নিষেধ করেন।

এর কিছুক্ষণ পর ১ নম্বর ওয়ার্ড পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতা কামাল হোসেনের ভাই আনোয়ার হোসেন তার সহযোগীদের নিয়ে ঘটনাস্থলে আসেন এবং ভটভটিচালকের কাছ থেকে জরিমানা নিতে কেন বাধা দেওয়া হলো, এমন প্রশ্ন তুলে স্থানীয়দের ওপর চড়াও হন। পরে তাদের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে আনোয়ার হোসেন তার কোমরে থাকা পিস্তল বের করে মামুন ও রকিকে গুলি করে। আর তার সঙ্গীরা সুমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মামলা হত্যা যুবলীগ নেতা পাবনা
০৮ ফেব্রুয়ারি ২০২৬
ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে আরও ৪০৬টি মামলা
১৯ জানুয়ারি ২০২৬
ইভ্যালির রাসেল ও শামীমার ১৫ মাসের কারাদণ্ড
১৫ ডিসেম্বর ২০২৫
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীর
১৫ ডিসেম্বর ২০২৫
সাংবাদিক আনিস আলমগীর এখনও ডিবি হেফাজতে
১৫ ডিসেম্বর ২০২৫
আনিস আলমগীর-শাওনের বিরুদ্ধে অভিযোগ দায়ের
১১ ডিসেম্বর ২০২৫
ভুয়া স্ত্রী সাজিয়ে মামলা, আইনজীবীর বিরুদ্ধে ব‍্যবস্থার নির্দেশ
০৯ ডিসেম্বর ২০২৫
সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীর স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
২৭ নভেম্বর ২০২৫
নারী উদ্যোক্তা তনির মামলায় আকাশ নিবির কারাগারে
২৬ নভেম্বর ২০২৫
ব্যান্ডদল আর্টসেলের বিরুদ্ধে রাকসু জিএসের মামলা
১০ নভেম্বর ২০২৫
খুনের মামলায় হাজিরা দিতে এসে খুন হলেন মামুন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চাঁদপুরে আগুনে পুড়ল ৩ যাত্রীবাহী বাস
  2. সোনারগাঁওয়ে জবি একাউন্টিং বিভাগের ৫ম ব্যাচের ইফতার মাহফিল
  3. কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ৭
  4. চৌহালীতে নদীভাঙন এলাকা পরিদর্শনে সংসদ সদস্য আমিরুল
  5. ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার স্বচ্ছতার মাধ্যমে এগোতে চায় : আইনমন্ত্রী
  6. যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x