আবৃত্তি সমন্বয় পরিষদের আয়োজনে চৈত্রসংক্রান্তি উদযাপন
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের আয়োজনে রাজধানীতে আয়োজন করা হয় চৈত্রসংক্রান্তি অনুষ্ঠানের। আবৃত্তি ও গানের মধ্য দিয়ে সোমবার (৩০শে চৈত্র ১৯৩২ বঙ্গাব্দ, ১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহবাগস্থ পরীবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে চৈত্র সংক্রান্তির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে আয়োজন নিয়ে স্বাগত বক্তব্য দেন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল হক আজাদ।
পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য ইকবাল খোরশেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্র’র শব্দসৈনিক আশরাফুল আলম। এরপর দলীয় আবৃত্তি পরিবেশন করে- মুক্তধারা আবৃত্তি চর্চাকেন্দ্র, মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র, সংবৃতা, তক্ষশীলা, হৃদয়বৃত্তি ও শিশু সংগঠন শিল্পবৃত্ত। একক আবৃত্তি পরিবেশন করেন আশরাফুল আলম, লায়লা আফরোজ, তিতাস রোজারিও, হাসিফ বিল্লাহ, সুবর্ণা আরফিন, আনোয়ার পারভেজ, রাবেয়া রশিদ স্বপ্না, সুমিত পাল, অমিয়া অমানিতা ও সৈয়দ আশিকুল ইসলাম। একক সংগীত পরিবেশন করেন ড. সোহানা আহমেদ ও আরিফ রহমান।

নিজস্ব প্রতিবেদক