বড়দিন উপলক্ষে শিল্পকলায় ‘সাংস্কৃতিক সন্ধ্যা’ আজ
বড়দিন উপলক্ষ্যে শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আজ বুধবার (২৪ ডিসেম্বর) ‘সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠিত হবে।
অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার অগ্রযাত্রায় ঈদ, বৌদ্ধ পূর্ণিমা, দুর্গাপূজা উপলক্ষ্যে সাংস্কৃতিক আয়োজনের ধারাবাহিকতায় উপলক্ষ্যে উপলক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় একাডেমি প্রাঙ্গণের নন্দনমঞ্চে এ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
বড়দিন শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধে আমাদের জীবনকে আলোকিত করার প্রয়াসে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় থাকছে সংগীত, ক্যারল সং ও কীর্তন পরিবেশনা।
আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, এই বর্ণাঢ্য আয়োজনটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

এনটিভি অনলাইন ডেস্ক