Skip to main content
NTV Online

শিল্প ও সাহিত্য

শিল্প ও সাহিত্য
  • অ ফ A
  • গদ্য
  • কবিতা
  • সাক্ষাৎকার
  • গ্রন্থ আলোচনা
  • বইমেলা
  • চিত্রকলা
  • শিল্পসাহিত্যের খবর
  • পুরস্কার ও অনুষ্ঠান
  • চলচ্চিত্র
  • আলোকচিত্র
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিল্প ও সাহিত্য
  • শিল্পসাহিত্যের খবর
এনটিভি অনলাইন ডেস্ক
২১:১০, ২৯ ডিসেম্বর ২০২৪
আপডেট: ২১:১১, ২৯ ডিসেম্বর ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
২১:১০, ২৯ ডিসেম্বর ২০২৪
আপডেট: ২১:১১, ২৯ ডিসেম্বর ২০২৪
আরও খবর
কুষ্টিয়ায় রবীন্দ্রনাথ ও ময়মনসিংহে নজরুলের জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি
‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ অ্যাওয়ার্ড পেলেন কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম
শিল্পকলায় ‘প্রকৃতির দেহগত ধারণা’ নিয়ে শুরু হলো কর্মশালা
পান্তা-ইলিশ: ইতিহাসের ধারাবাহিকতা, নাকি নতুন সংস্কৃতি?
চৈত্র সংক্রান্তি আজ

‘সপ্তাহে একটি বই পড়ি’র পাঠকেরা এবার মেতেছিলেন দুলে ওঠা সরিষাক্ষেতে

এনটিভি অনলাইন ডেস্ক
২১:১০, ২৯ ডিসেম্বর ২০২৪
আপডেট: ২১:১১, ২৯ ডিসেম্বর ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
২১:১০, ২৯ ডিসেম্বর ২০২৪
আপডেট: ২১:১১, ২৯ ডিসেম্বর ২০২৪
‘সপ্তাহে একটি বই পড়ি’র পাঠকেরা এবার মেতেছিলেন দুলে ওঠা সরিষাক্ষেতে। ছবি : সপ্তাহে একটি বই পড়ি

সপ্তাহে একটি বই পড়ি। সংগঠনটি যশোরের বই পড়াকে তরুণদের মধ্যে আনন্দময় অভ্যাসে পরিণত ও অনুপ্রেরণা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। সাপ্তাহিক চলে সাহিত্য পাঠচক্র। বইয়ের বিষয়বস্তুর সঙ্গে প্রকৃতি ও পরিবেশের সামঞ্জস্য রেখে মাঝেমধ্যে আয়োজিত হয় বিশেষ পাঠচক্র; যা ‘প্রতিবেশ অধ্যয়ন’ নামে অভিহিত।

এমনই এক প্রতিবেশ অধ্যায়নে সম্প্রতি মিলেছিল এক ঝাঁক তরুণ পাঠক-পাঠিকা। তারা যশোরের মোষহাটি, সুলতানপুরের বিপুল প্রসারিত হলুদময় সরিষাক্ষেতে মনোরম পরিবেশে বেগম রোকেয়ার শ্রেষ্ঠ গ্রন্থ ‘অবরোধ-বাসিনী’ বইটি নিয়ে বসে। দূরদিগন্তের বেষ্টনে বিস্তৃত নীলাকাশের নিচে মিষ্টি নরম রোদে কোমল বাতাসের দোলায় দুলে ওঠা অবারিত হলুদিয়া সরিষাক্ষেত সংলগ্ন মাঠে এ পাঠচক্রে মেতে থাকেন তারা সেদিন।

পাঠচক্রবন্ধু মুরাদ হোসেনের সঞ্চালনায় ও সালেহা সুলতানা ঊষার কণ্ঠে সূচনাসঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর ‘তোমার খোলা হাওয়ায়’ পরিবেশনের মাধ্যমে আলোচনাপর্ব শুরু হয়। সংগঠনের সাধারণ সম্পাদক হরিদাস বিশ্বাসের স্বাগত বক্তব্যে সংগঠনের নানাবিধ কার্যক্রম তুলে ধরা হয়।

আলোচনাপর্বে অংশগ্রহণ করে পঠিত বইয়ের আলোচনার পাশাপাশি নিজেদের জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে শিক্ষাগ্রহণ কার্যক্রম চলমান রাখার গল্প শোনান পাঠচক্রবন্ধু হামিদা হিমু, সাদিয়া তাবাসসুম, মুসকান হাসান, লিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস ইলা, ইথিলা খাতুন।

এদিন পাঠচক্রবন্ধুদের লেখা সম্পাদনায় ও চিত্রায়ণে ‘সাহিত্য চর্চাপত্র’ তৃতীয় বর্ষ, ডিসেম্বর সংখ্যাটি প্রকাশিত হয়েছে। সংখ্যাটি সম্পাদনা করেন পাঠচক্রবন্ধু অপু দেবনাথ।

নির্ধারিত আলোচক হিসেবে বেগম রোকেয়ার জীবনী, সাহিত্যকর্ম ও সাহিত্য চর্চাপত্র নিয়ে আলোচনা করেন সপ্তাহে একটি বই পড়ির প্রতিষ্ঠাতা শাহজাহান কবীর, আলোক সহযাত্রী মনিরুল ইসলাম ও জাহিদ হোসেন।

শিল্প ও সাহিত্য পাঠচক্র সাহিত্য বই
২৭ এপ্রিল ২০২৪
‘বাংলাদেশের চলচ্চিত্র : দেশকাল ও শিল্পরূপ’ বইয়ের প্রকাশনা
০২ এপ্রিল ২০২৪
বিশ্ব শিশু বই দিবস ও হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন
১১ মার্চ ২০২৪
নানা আয়োজনে ঢাকা পদাতিকের ৪৪তম বর্ষপূর্তি উদযাপন
২৮ ফেব্রুয়ারি ২০২৪
সফিউদ্দিন আহমদের ‘নতুন প্রত্যয়ের আলোকে’ গ্রন্থের সুবর্ণজয়ন্তী
২১ ফেব্রুয়ারি ২০২৪
গোলাম মুস্তাফা পদক ও বৃষ্টি-দোলা তরুণ আবৃত্তিশিল্পী পদক প্রদান
১০ ফেব্রুয়ারি ২০২৪
এশিয়াটিক সোসাইটিতে চিত্রশিল্পী বাপ্পীর চাইনিজ পেইন্টিং কর্মশালা
০৯ ফেব্রুয়ারি ২০২৪
রবিউল করিম মৃদুলের নতুন উপন্যাস ‘জলমিছরি’
৩১ জানুয়ারি ২০২৪
গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্তের বাংলা ভাষার দাবিতে প্রস্তাব উত্থাপন
০৫ জানুয়ারি ২০২৪
‘স্ট্রেস ম্যানেজমেন্ট- কী করবেন, কীভাবে করবেন’ বইয়ের মোড়ক উন্মোচন
২৮ ডিসেম্বর ২০২৩
ভারতে বিশ্ব ওড়িশি উৎসবে চট্টগ্রামের ওটিডিএমসির নৃত্যশিল্পীরা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কুষ্টিয়ায় রবীন্দ্রনাথ ও ময়মনসিংহে নজরুলের জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি
  2. ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ অ্যাওয়ার্ড পেলেন কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম
  3. সাবেক সচিব ওয়ালিউল ইসলামের গ্রন্থ ‘একাত্তরের ইতিকথা’-র মোড়ক উন্মোচন
  4. শিল্পকলায় ‘প্রকৃতির দেহগত ধারণা’ নিয়ে শুরু হলো কর্মশালা
  5. রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা
  6. সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে বিজু-বৈসু উৎসব শুরু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x