Skip to main content
NTV Online

শিল্প ও সাহিত্য

শিল্প ও সাহিত্য
  • অ ফ A
  • গদ্য
  • কবিতা
  • সাক্ষাৎকার
  • গ্রন্থ আলোচনা
  • বইমেলা
  • চিত্রকলা
  • শিল্পসাহিত্যের খবর
  • পুরস্কার ও অনুষ্ঠান
  • চলচ্চিত্র
  • আলোকচিত্র
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিল্প ও সাহিত্য
পলাশ মাহবুব
১৮:০০, ২০ অক্টোবর ২০১৫
পলাশ মাহবুব
১৮:০০, ২০ অক্টোবর ২০১৫
আপডেট: ১৮:০০, ২০ অক্টোবর ২০১৫
আরও খবর
কবিবাড়ি: কপোতাক্ষের তীরে মধুকবির খোঁজে
নাট্যাচার্য সেলিম আল দীনের ১৮তম প্রয়াণবার্ষিকী আজ
প্রয়াণ দিবসে স্মরণ: মানিকের ইতিকথায় কেবলই দুঃখ
ঢাকার কথা: কয়েকটি ক্ষুদ্র পেশা
হেমন্ত এসে গেছে

রম্যগল্প

জামাই আদর

পলাশ মাহবুব
১৮:০০, ২০ অক্টোবর ২০১৫
পলাশ মাহবুব
১৮:০০, ২০ অক্টোবর ২০১৫
আপডেট: ১৮:০০, ২০ অক্টোবর ২০১৫

নারী মহলে আমাদের বৈশাখী আপার পরিচিতি ‘বিলাই বিশেষজ্ঞ’ হিসেবে।

কারণ, বিয়ের প্রথম রাতে তিনি বিড়াল মেরেছেন। এবং এ জন্য বৈশাখী আপা যে সময় নিয়েছেন, তা বিশ্বরেকর্ডের কাছাকাছি।

বিড়াল মরে বেঁচেছে। ভয় ঢুকিয়ে দিয়ে গেছে বৈশাখী আপার জামাইয়ের মনে। বৈশাখী আপাকে জমের মতো ভয় পান তিনি।

এ ব্যাপারটা বৈশাখী আপা খুব উপভোগ করেন। কারণ, জমে যাওয়া জামাই তাঁর পছন্দ।

বৈষয়িক জ্ঞান টনটনে বৈশাখী আপা দেখেশুনে নরম মেরুদণ্ডের একজনকেই জামাই হিসেবে বেছে নিয়েছেন।

ঘর এবং ঘরের বাইরে, কোনো হিসাবেই বৈশাখী আপা ভুল করেন না।

রোজ দেওয়া দুধওয়ালাকে ধরলেন একদিন।

দুধের মধ্যে দুধ বইলা তো কিছু পাই না। পুরাটাই পানি মনে হয়। তা, ফিল্টার পানি মেশাও তো?

কী কন ম্যাডাম। তওবা তওবা। আমার সবগুলা গরু প্রোডাকশনে আছে। পানি মেশানোর মতো পাতলা কাম আমি করমু!

সে তুমি ভালো জানো। কিন্তু দুধ তো পাতলা। পানির কাছাকাছি।

বুঝছি ম্যাডাম। আসলে হইছে কী, আপনাগো যে গরুর দুধ দিই, ওই গরুটা পানি একটু বেশি খায়। নেপালি গরু তো। পাহাড়ে পাহাড়ে ছিল। পানি খাওয়ার সুযোগ পায় নাই। এখন পোশাই দিতেছে। সেই জন্য মনে হয় দুধ একটু পাতলা।

আমারে উনিশ-কুড়ি বুঝাইও না। আমি কী জিনিস, সেইটা তোমার স্যার জানে। দুধ নিয়া তোমার নয়-ছয় আমার কাছে ক্লিয়ার।

ক্লিয়ার! তা কে আপনারে ক্লিয়ার করল ম্যাডাম?

মাছি।

মাছি! দুধ তো খান আপনারা। মাছি জানল কেমনে?

মাছি জানে না বলেই তা সমস্যা। দুধই যদি হবে, তাইলে দুধে মাছি বসে না ক্যান?

দুধওয়ালা বৈশাখী আপার চেয়েও সেয়ানা।

ম্যাডাম, আফনে হইলেন বৈশাখী ঝড়। ঝড়ের মইধ্যে মাছি আইব ক্যামনে!

যিনি বৈশাখী আপার নাম রেখেছেন, তাঁকে দশে দশ দিতেই হবে।

বৈশাখ মাসের ঝড়টা পুরোপুরি আছে বৈশাখী আপার চরিত্রে। আর ঝড়ের ঝাপ্টাটা বেচারা স্বামীকেই বেশি পোহাতে হয়।

বৈশাখী আপার বরকে তাই প্রায়ই করুণ কণ্ঠে গাইতে শোনা যায়, কোথা থেকে এলো এই নিয়তির ঝড়...

কোথা থেকে এসেছেন কিংবা এর পর কোথায় তিনি যাবেন, জামাইকে সেই ব্যাখ্যা দেওয়ার মানুষ বৈশাখী আপা নন। আমাদের দুলাভাইয়ের চাপা হাহাকার তাই গানের খাতার স্বরলিপি হিসেবেই থেকে যায়।

বৈশাখী আপা চলেন তাঁর মতো।

জামাইয়ের কাজ হচ্ছে, ঝড় সামলাও।

আর ঘর?

সে তো বিয়ের পর থেকেই আমাদের দুলাভাই সামলাচ্ছেন।

ঘর সামলানোর সময় কোথায় বৈশাখী আপার।

তাঁর কত কাজ।

তিনি একাধারে পলিটিশিয়ান এবং বিউটিশিয়ান।

পেশার এ রকম বৈপরীত্য আমাদের অবাক করে।

বৈশাখী আপা হাসেন।

আরে, পলিটিশিয়ানরাই তো বারবার রূপ বদলায়। তাই বিউটিশিয়ানের কোর্সটাও কইরা রাখছি। সময়মতো কাজে লাগব। পাশাপাশি ব্যবসা তো হচ্ছেই।

এ দুই পেশার বাইরে বিলাই বিশেষজ্ঞ হিসেবেও বৈশাখী আপার ব্যাপক চাহিদা বাজারে। প্রতিদিনই কোনো না কোনো নারী আসছেন বৈশাখী আপার কাছে। বৈশাখী আপাও কাউকে নিরাশ করেন না। মনোযোগ দিয়ে সমস্যা শোনেন এবং জামাই বশীকরণ মন্ত্রণা দেন।

যাঁরা মন্ত্রণায় ফল পান, তাঁরা আবার আসেন বৈশাখী আপার মন্ত্রণালয়ে।

আপা, আপনার পরামিশে কাজ হইছে। বিলাই ম্যাও করছে।

ফল পাওয়া নারী মহলের কেউ কেউ বৈশাখী আপাকে উল্টো মন্ত্রণা দেন।

আপা, আপনে একটা বই বাইর কইরা ফালান। মাইয়া মানুষ কি খালি রান্নার বই লেখব? বজ্জাত জামাইরে কীভাবে কষাইতে হয়, সেই বইও থাকন দরকার। আপনি লিখলে ঝাল-মসলা ঠিকঠাক হইব।

প্রস্তাবটা বৈশাখী আপার মনে ধরে। তিনি এ-সংক্রান্ত একটা বই লেখার কাজে হাত দেন।

প্রথমে বইয়ের নাম ঠিক হয়েছিল ‘জামাই শায়েস্তা’ ১০১ টিপস।

প্রকাশক বলল, ম্যাডাম নামটা নেগেটিভ হয়া যায়। পুরুষ মানুষ কেউ এই বই কিনবে না। পাঠকদের নাইনটি পার্সেন্ট পুরুষ।

আমি তো পুরষদের জন্য লিখছি না। এই বই তো পুরুষদের শায়েস্তা করার জন্য।

সে আপনি শায়েস্তা করেন। কোনো সমস্যা নাই। আপনি শায়েস্তা করবেন। আমি ব্যবসা করমু। আর ব্যবসার পলিসি হিসেবে নামের মধ্যে একটা টুইস্ট থাকলে ভালো হয়। বিক্রি বাড়বে। এমন একটা নাম দেন, যাতে পুরুষ মানুষও কনফিউজড হয়া যায়। তারাও আগ্রহ নিয়া কিনব। কিনার পর দেখব ফক্কা। হা হা হা।

প্রকাশকের পরামর্শে শেষ পর্যন্ত বইয়ের নাম হয় ‘জামাই আদর’ ১০১ টিপস।

সর্বাধিক পঠিত
  1. যুক্তরাজ্যের জাদুঘরে বাংলাদেশি শিল্পী সুরভী জান্নাতের একক চিত্রকলা প্রদর্শনী
  2. অমর একুশে গ্রন্থমেলায় এসেছে জহিরুল ইসলামের দুই বই
  3. জিয়া হকের ‘দ্য কালচারাল হিরো’
  4. মোবারক আজাদের ‘জিডিতে লেখা প্রেম’ ও ‘নীরব আলো’
  5. অমর একুশে বইমেলার সমাপনী আজ
  6. আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x