Skip to main content
NTV Online

শিল্প ও সাহিত্য

শিল্প ও সাহিত্য
  • অ ফ A
  • গদ্য
  • কবিতা
  • সাক্ষাৎকার
  • গ্রন্থ আলোচনা
  • বইমেলা
  • চিত্রকলা
  • শিল্পসাহিত্যের খবর
  • পুরস্কার ও অনুষ্ঠান
  • চলচ্চিত্র
  • আলোকচিত্র
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিল্প ও সাহিত্য
  • শিল্পসাহিত্যের খবর
ফিচার ডেস্ক
০৯:৪৫, ১২ অক্টোবর ২০২১
আপডেট: ০৯:৫১, ১২ অক্টোবর ২০২১
ফিচার ডেস্ক
০৯:৪৫, ১২ অক্টোবর ২০২১
আপডেট: ০৯:৫১, ১২ অক্টোবর ২০২১
আরও খবর
বাংলা একাডেমি পরিচালিত আট পুরস্কার পেলেন যারা
অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি
বাংলা একাডেমিতে চলছে ‘বিজয় বইমেলা’
অমর একুশে বইমেলা স্থগিত
‘জুলাই গণঅভ্যুত্থান কবিতা’ সংকলন প্রত্যাহারের দাবিতে বাংলা একাডেমি ঘেরাও

‘গোলাম সামদানী কোরায়শী ছিলেন মুক্তমনের প্রাজ্ঞপুরুষ’

ফিচার ডেস্ক
০৯:৪৫, ১২ অক্টোবর ২০২১
আপডেট: ০৯:৫১, ১২ অক্টোবর ২০২১
ফিচার ডেস্ক
০৯:৪৫, ১২ অক্টোবর ২০২১
আপডেট: ০৯:৫১, ১২ অক্টোবর ২০২১
গোলাম সামদানী কোরায়শীর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির আয়োজন। ছবি : বাংলা একাডেমি

খ্যাতিমান লেখক ও গবেষক অধ্যাপক গোলাম সামদানী কোরায়শীর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি গতকাল সোমবার বিকেলে একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে তাঁর জীবন ও সৃষ্টি নিয়ে আলোচনার আয়োজন করে।

বাংলা একাডেমি জানিয়েছে, আয়োজনে আলোচনা করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও অধ্যাপক বদিউর রহমান। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। ধন্যবাদ জ্ঞাপন করেন গোলাম সামদানী কোরায়শীর পুত্র কবি ইয়াজদানী কোরায়শী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

স্বাগত ভাষণে নূরুন্নাহার খানম বলেন, গোলাম সামদানী কোরায়শী একজন বিস্মৃতপ্রায় বঙ্গীয় মনীষী। তাঁকে স্মরণ মানে আমাদের ইতিহাসের প্রগতিবাদী ধারাকে শক্তিশালী করা।

আলোচককেরা বলেন, গোলাম সামদানী কোরায়শী ছিলেন মুক্তমনের প্রাজ্ঞপুরুষ। ধর্মীয় শিক্ষা তাঁকে ধর্মের উদার মর্ম আস্বাদন এবং সুমানবিক জীবন গঠনে প্রণোদনা জুগিয়েছে। তাঁরা বলেন, গোলাম সামদানী কোরায়শীর অবদান বহুমাত্রিক। তিনি ড. মুহম্মদ শহীদুল্লাহর আঞ্চলিক ভাষার অভিধান প্রকল্পে কাজ করেছেন, ময়মনসিংহ এবং জাতীয় স্তরে শিক্ষক আন্দোলন সংগঠনে ভূমিকা রেখেছেন। ছড়া, গল্প, নাটক, জীবনী, প্রবন্ধ, অনুবাদ এবং সম্পাদনাকর্মে সমান স্বাচ্ছন্দ্য গোলাম সামদানী কোরায়শীর বহুবিস্তারী মননের পরিচয়বহ।  

প্রধান অতিথির বক্তব্যে কে এম খালিদ বলেন, গোলাম সামদানী কোরায়শী বর্তমানে বহুলপঠিত নন, অনেকটা বিস্মৃত বলা চলে, কিন্তু বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একজন লেখক তিনি; তাঁকে নিয়ে এই আলোচনা সভা আয়োজন করার জন্য বাংলা একাডেমিকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ ও বাঙালি জাতিরাষ্ট্রের স্বতন্ত্র ভাষা ও সাহিত্য নির্মাণে যে সকল লেখক বুদ্ধিজীবী কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন, তাঁদের ঋণ আমরা কিছুটা হলেও শোধ করতে পারি তাঁদের লেখালেখি ও সৃষ্টিশীল কাজের চর্চার মধ্য দিয়ে। তাই গোলাম সামদানী কোরায়শীর মতো মনস্বী লেখকদের নিয়ত ও নিয়মিত চর্চা এবং পাঠের কোনও বিকল্প নেই।

ধন্যবাদ জ্ঞাপন করে কবি ইয়াজদানী কোরায়শী বলেন, গোলাম সামদানী কোরায়শীকে জাতীয় পরিসরে স্মরণ করে বাংলা একাডেমি একটি গুরুদায়িত্ব পালন করেছে।

সভাপতির বক্তব্যে কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, গোলাম সামদানী কোরায়শী একজন রেনেসাঁ-মানব। তাঁর বহুমাত্রিক সৃজনকর্মের মধ্যে ছোটদের বঙ্গবন্ধু এবং দুই খণ্ডে অনূদিত আল মুকাদ্দিমা বিশেষ উল্লেখযোগ্য। এ ছাড়া তাঁর অসামান্য আত্মজীবনী সিন্ধুর এক বিন্দু একটি কালের ইতিহাস ধারণ করেছে।

বাংলা একাডেমি

সংশ্লিষ্ট সংবাদ: বাংলা একাডেমি

১১ ডিসেম্বর ২০২৫
বাংলা একাডেমিতে চলছে ‘বিজয় বইমেলা’
২৭ জুলাই ২০২৫
‘জুলাই গণঅভ্যুত্থান কবিতা’ সংকলন প্রত্যাহারের দাবিতে বাংলা একাডেমি ঘেরাও
০৭ জুলাই ২০২৫
১৯ সদস্য বিশিষ্ট বাংলা একাডেমি সংস্কার কমিটি গঠিত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিকী আজ
  2. শিল্পকলায় মাসব্যাপী যাত্রাপালার সমাপনীতে আজ মঞ্চস্থ হবে ‘জেনারেল ওসমানী’
  3. ঢাবিতে ৫ দিনব্যাপী শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা শুরু
  4. কবিবাড়ি: কপোতাক্ষের তীরে মধুকবির খোঁজে
  5. নাট্যাচার্য সেলিম আল দীনের ১৮তম প্রয়াণবার্ষিকী আজ
  6. ‘প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া পেশাভিত্তিক সংগীত চর্চা টেকসই হয় না’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x