Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৩৫, ২২ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:৪২, ২২ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৩৫, ২২ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:৪২, ২২ নভেম্বর ২০২৬
আরও খবর
চট্টগ্রামে বিএনপি ও যুবদলের মিছিলে নিষিদ্ধ সংগঠনের হামলা ও অগ্নিসংযোগ
জেলেনস্কির শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২
চুয়াডাঙ্গায় সাংবাদিকের গাড়িতে হামলা-ভাঙচুর, থানায় জিডি
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, পোল্যান্ডে ক্ষেপণাস্ত্রের আঘাত
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন

বাল্টিক সাগরে ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন, প্রাণ বাঁচালেন ১৬ নাবিক

এনটিভি অনলাইন ডেস্ক
১০:৩৫, ২২ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:৪২, ২২ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৩৫, ২২ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:৪২, ২২ নভেম্বর ২০২৬

বাল্টিক সাগরে ড্রোন হামলার পর রাশিয়ার সামরিক সংশ্লিষ্টতা থাকা একটি কার্গো জাহাজে আগুন ধরে গেছে। স্থানীয় সময় শনিবারের (২১ নভেম্বর) এ ঘটনায় জাহাজটির ১৬ সদস্যের নাবিক দল নিরাপদে সরে যায়। ফিনল্যান্ডের দাবি, হামলাটি ইউক্রেন চালিয়ে থাকতে পারে। পরে জাহাজটি ভেসে ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করে। খবর রয়টার্সের। 

ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ইলজা ইলজিন রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ওয়াইএলইকে জানান, ‘স্পার্টা টু’ জাহাজের নাবিকেরা প্রথমে লাইফবোটে ওঠেন। পরে তাদের কাছাকাছি থাকা একটি রুশ জাহাজে নেওয়া হয়। তারা এখন রাশিয়ায় ফিরছেন।

ফিনল্যান্ডের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আকি-মাউরি হুহতিনেন বলেন, হামলার পেছনে ইউক্রেনের থাকার সম্ভাবনাই বেশি। তবে কেন জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলের দিকে যাচ্ছিল জাহাজটি। ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী জানায়, রাশিয়ার গোগল্যান্ড দ্বীপের পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় এটি ক্ষতিগ্রস্ত হয়। শনিবার রাতেও জাহাজটিতে আগুন জ্বলছিল। ফিনল্যান্ডের জলসীমায় নোঙর করা জাহাজটির উদ্ধার অভিযান পরিচালনা করছে দেশটি। পরে রুশ জাহাজ দিয়ে এর ধ্বংসাবশেষ টেনে নেওয়া হতে পারে।

উদ্ধার অভিযান চলার সময় একটি রুশ হেলিকপ্টার অল্প সময়ের জন্য ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে সন্দেহ করা হচ্ছে। ফিনল্যান্ডের উপসাগরীয় উপকূলরক্ষী বাহিনীর কমান্ডার মিকো সিমোলা এ তথ্য জানিয়েছেন।

প্রতিবেশী দেশগুলোতে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা

ঘটনার পর বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং প্রয়োজনে ড্রোন প্রতিহত করার সুবিধার্থে ফিনল্যান্ডের পূর্বাঞ্চলীয় উপসাগরে সাময়িক বিমান ও নৌ চলাচল বিধিনিষেধ জারি করা হয়েছে।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেতেরি অরপো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, যুদ্ধ প্রতিবেশী এলাকাগুলোতেও ছড়িয়ে পড়ছে। তবে আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার অধিকার ইউক্রেনের রয়েছে।

ঘটনার পর ফিনল্যান্ড ও ন্যাটোর আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সুইডিশ যুদ্ধবিমানও অংশ নেয় বলে জানিয়েছেন সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী পাল ইয়োনসন। ন্যাটোর নতুন সদস্য ফিনল্যান্ড ও সুইডেন যথাক্রমে ২০২৩ ও ২০২৪ সালে জোটটিতে যোগ দেয়।

এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিখাল বলেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের প্রভাব এখন বাল্টিক সাগরেও পৌঁছেছে। এস্তোনিয়া উদ্ধার অভিযানে সহায়তার জন্য একটি নৌযান পাঠিয়েছে। আগুন নেভানো ও দূষণ মোকাবিলায়ও তারা সহায়তা করছে।

এ ঘটনায় ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও হেলসিংকিতে রুশ দূতাবাসের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে এবং রুশ প্রতিষ্ঠান ওবোরোনলজিস্টিকার সঙ্গে যুক্ত। প্রতিষ্ঠানটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সরবরাহ ও পরিবহনসেবা দিয়ে থাকে।

জাহাজে কী পণ্য রয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সামরিক সরঞ্জাম থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তা ইলজিন।

লেনিনগ্রাদ অঞ্চলে ৮০ ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার

রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেক্সান্দর দ্রোজদেঙ্কো দাবি করেছেন, রাশিয়ার সীমান্ত থেকে প্রায় ৩ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় দুটি ড্রোন দিয়ে কার্গো জাহাজটিতে হামলা চালানো হয়। একই রাতে ওই অঞ্চলের আকাশে ৮০টি ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছেন তিনি।

এর আগে গত সপ্তাহে লেনিনগ্রাদ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলার সময় একই এলাকায় একটি রুশ যুদ্ধজাহাজে হামলার ঘটনা শনাক্ত করার কথা জানিয়েছিল ফিনল্যান্ডের সামরিক বাহিনী।

কালিনিনগ্রাদের গভর্নর আলেক্সেই বেসপ্রোজভান্নিখ জানিয়েছেন, এ ঘটনায় অঞ্চলটিতে পণ্য সরবরাহে কোনো হুমকি তৈরি হয়নি। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মাঝখানে অবস্থিত কালিনিনগ্রাদ রাশিয়ার একটি বিচ্ছিন্ন ভূখণ্ড। অঞ্চলটি নিয়ে অতীতে রাশিয়া, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।

রাশিয়া এর আগে নিজস্ব জলসীমার বাইরে বাণিজ্যিক জাহাজে হামলাকে সন্ত্রাসবাদ ও সামুদ্রিক জলদস্যুতা হিসেবে বর্ণনা করেছে।

ফিনল্যান্ড হামলা ইউক্রেন ড্রোন হামলা আগুন রাশিয়া জাহাজ

সংশ্লিষ্ট সংবাদ: ফিনল্যান্ড

১৮ মে ২০২৫
ফিনল্যান্ডে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৫
২৪ নভেম্বর ২০২৪
ফিনল্যান্ডে প্রয়োজন বিপুল বিদেশি কর্মী
০৩ এপ্রিল ২০২৩
ন্যাটোতে ফিনল্যান্ডের আনুষ্ঠানিক যোগদান কাল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ
  2. ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় কারখানা পরিদর্শন করলেন কিম
  3. সাইবার হামলার শিকার যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ও এফবিআই
  4. জেনসেন হুয়াংকে পুনর্বহাল করতে এনভিডিয়ার প্রতি ট্রাম্পের আহ্বান
  5. পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত : ন্যাটো কি পাল্টা জবাব দেবে?
  6. জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধ, কপ-৩১ চুক্তি নিশ্চিতে দেশগুলোর তোড়জোড়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x