Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৫০, ২০ অক্টোবর ২০২৬
আপডেট: ২২:৫১, ২০ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৫০, ২০ অক্টোবর ২০২৬
আপডেট: ২২:৫১, ২০ অক্টোবর ২০২৬
আরও খবর
তিন লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
ইরানে সরকার উৎখাতে আমি ও ট্রাম্প অঙ্গীকারবদ্ধ : নেতানিয়াহু
যুক্তরাষ্ট্রে নির্বাচনি জালিয়াতিতে অভিযুক্তদের মধ্যে দুইজন ভারতীয়
অভিবাসীর স্রোতে বিপর্যস্ত ফ্রান্স জ্বলছে : ট্রাম্প
যে কারণে ৫ দিনেই বিদায় নিতে হলো ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারিকে

ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থনের প্রস্তাব প্রত্যাখ্যান জেডি ভ্যান্সের

এনটিভি অনলাইন ডেস্ক
২২:৫০, ২০ অক্টোবর ২০২৬
আপডেট: ২২:৫১, ২০ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৫০, ২০ অক্টোবর ২০২৬
আপডেট: ২২:৫১, ২০ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি : এএফপি

চলতি অক্টোবরের ২৭ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া ইসরায়েলের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন দিতে বা তার পক্ষে অবস্থান নিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্য দেশের নির্বাচনে হস্তক্ষেপ না করে আপাতত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ মধ্যবর্তী নির্বাচনে মনোযোগ দিতে চান বলে জানিয়েছেন তিনি। খবর আল জাজিরার।

সাংবাদিক মার্ক হ্যালপেরিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স এই মন্তব্য করেন। এর ঠিক একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইসরায়েলি নির্বাচনে নেতানিয়াহুর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছিলেন।

সাক্ষাৎকারে জেডি ভ্যান্স বলেন, আমি তার বিরুদ্ধেও বলছি না, আবার তার পক্ষেও কোনো সমর্থন দিচ্ছি না। ইসরায়েলের অভ্যন্তরীণ নির্বাচনে আমি জড়িয়ে পড়তে চাই না। আমি কেবল যুক্তরাষ্ট্রের প্রার্থীদের সমর্থন করি ও বর্তমানে মার্কিন মধ্যবর্তী নির্বাচনগুলোতেই আমি সম্পূর্ণ মনোযোগ দিতে চাই।

উল্লেখ্য, গত বছরের এপ্রিলে ভ্যান্স হাঙ্গেরির ডানপন্থি সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানকে সমর্থন করেছিলেন, যিনি পরবর্তীতে নির্বাচনে বড় ব্যবধানে পরাজিত হন।

নিজের দুই মেয়াদের শাসনামলে প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়াহু ও তার কট্টর ডানপন্থি সরকারের সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে এসেছেন। তবে ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত জেডি ভ্যান্সের এই অবস্থান, ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের দেওয়া ‘অশর্ত সমর্থনের’ বিষয়ে রিপাবলিকান পার্টির একাংশের ক্ষোভ ও অসন্তোষকেই প্রকাশ্যে তুলে ধরেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে মার্কিন অর্থনীতি ও নাগরিকদের ওপর যে চাপ সৃষ্টি হয়েছে, তাতে দলের ভেতরেই এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব বৃদ্ধি পেয়েছে।

ইতোপূর্বে গত জুনে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলি বিরোধিতার মুখে ভ্যান্স সতর্ক করে বলেছিলেন, কেবল নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়ে আপনারা সব জাতীয় নিরাপত্তা সংকটের সমাধান করতে পারবেন না।

এদিকে আগামী ২৭ অক্টোবরের নির্বাচনকে কেন্দ্র করে প্রকাশিত মতামত জরিপগুলোতে দেখা গেছে, নেতানিয়াহুর ক্ষমতাসীন লিকুদ পার্টির চেয়ে এগিয়ে রয়েছে দেশটির সাবেক সেনাপ্রধান গাডি আইজেনকোটের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল ‘ইয়াশার’। বিরোধী দলগুলোকে একত্রিত করে সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করেছেন আইজেনকোট।

বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর পক্ষে ডোনাল্ড ট্রাম্পের এই সমর্থন নির্বাচনে কতটা সুবিধা দেবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ, অনেক ইসরায়েলি ভোটার মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট অঞ্চলটিতে সামরিক সংঘাত আরও বাড়ানো বন্ধ করতে ইসরায়েলি অভিযানগুলোতে লাগাম টানার চেষ্টা করছেন।

জেডি ভ্যান্স বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্প ইসরায়েল নির্বাচন

সংশ্লিষ্ট সংবাদ: জেডি ভ্যান্স

২২ জুন ২০২৬
শান্তি চুক্তির লক্ষ্যে সরাসরি আলোচনা ভালো ভিত্তি তৈরি করেছে : ভ্যান্স
১৫ জুন ২০২৬
ইলেকট্রনিকভাবে স্বাক্ষর হয়েছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি : জে ডি ভ্যান্স
১৫ ফেব্রুয়ারি ২০২৫
ইউক্রেন ও প্রতিরক্ষা ইস্যু এড়িয়ে ইউরোপের কড়া সমালোচনা ভ্যান্সের 
সর্বাধিক পঠিত
  1. ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থনের প্রস্তাব প্রত্যাখ্যান জেডি ভ্যান্সের
  2. ইরানে সরকার উৎখাতে আমি ও ট্রাম্প অঙ্গীকারবদ্ধ : নেতানিয়াহু
  3. সৌদি আরবকে সহায়তায় টাইফুন যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য
  4. ইয়েমেনে নতুন করে আড়াই লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত : জাতিসংঘ
  5. ফ্রান্সে পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন অঞ্চলে কারফিউর ঘোষণা
  6. মধ্যপ্রাচ্য ভ্রমণে নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের বিরল সতর্কতা জারি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x