Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:০০, ১০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:০৩, ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:০০, ১০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:০৩, ১০ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
ইরান যুদ্ধের কারণে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরান সংঘাত খুব দ্রুত শেষ হবে, কমবে তেলের দাম : ট্রাম্প
ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, বাড়ল তেলের দাম
ট্রাম্পের প্রত্যাখ্যানের পরও হরমুজ পরিকল্পনায় অনড় ইরান

মধ্যবর্তী নির্বাচনে জিতলে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:০০, ১০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:০৩, ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:০০, ১০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:০৩, ১০ সেপ্টেম্বর ২০২৬

নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে, প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি তার সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন ‘ধরে নেন’ যে, তিনি ব্যালটে রয়েছেন। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বুধবার ডালাসে রিপাবলিকানদের মধ্যবর্তী নির্বাচন বিষয়ক সম্মেলনে ট্রাম্প বলেন, রিপাবলিকানরা জিতলে আপনারাও আমাদের সঙ্গে জিতবেন এবং ৫ হাজার ডলার পাবেন। এটিকে ‘ট্রাম্প ডিভিডেন্ড’ বলা হবে।

তবে এই অর্থ কোথা থেকে আসবে সে বিষয়ে তিনি কিছু বলেননি। তাত্ত্বিকভাবে এই অর্থ প্রদানের মোট ব্যয় ১ ট্রিলিয়ন ডলারেরও বেশি হতে পারে। এ বিষয়ে তিনি শুধু বলেন, ‘আমাদের দেশ প্রচুর অর্থ আয় করছে।’

জনমত জরিপে পিছিয়ে থাকা সত্ত্বেও নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে, এমন প্রচেষ্টায় নিজের ভূমিকার ওপর জোর দিয়ে ট্রাম্প বলেন, ‘আমি আপনাদের বলছি, ধরে নিন আমি ব্যালটে আছি। আমি ব্যালটে আছি, আমি ব্যালটে আছি আর মাত্র একবার।’

জনমত জরিপগুলোতে দেখা যাচ্ছে, ট্রাম্পের জনপ্রিয়তার হার ৩০ শতাংশের ঘরে রয়েছে। উচ্চমূল্য ও ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে ভোটারদের মধ্যে তার বিরুদ্ধে ক্ষোভ ক্রমেই বাড়ছে।

ডিসিশন ডেস্ক এইচকিউ-এর পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে ২৩০-২০৫ আসনে জয় পেতে পারে ও সিনেটে তাদের সংখ্যাগরিষ্ঠতা ৫১-৪৯ হতে পারে।

ট্রাম্প অজনপ্রিয় ইরান যুদ্ধের পক্ষে জোরালো সাফাই গেয়েছেন। তিনি যুদ্ধে বিজয়ের পূর্বাভাস দেওয়ার পাশাপাশি এর সঙ্গে সরাসরি তেলের দাম কমার বিষয়টি যুক্ত করেন। একইসঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নাম নিজের নামে পরিবর্তনেরও ইঙ্গিত দেন।

ট্রাম্প বলেন, খাদ্যের দাম ও প্রায় সব ধরনের পণ্যের দাম দ্রুত কমছে আর ইরানের সঙ্গে যুদ্ধে আমরা জয়ী হলেই তেলের দাম কমে যাবে। যুদ্ধটি এখন চলছে।

সম্মেলনে অন্য রিপাবলিকানদের মতো ট্রাম্পও যুক্তরাষ্ট্রে কমিউনিজমের কথিত ঢেউয়ের হুমকি নিয়ে বক্তব্য দেন।

ডেমোক্রেটরা জিতলে এটি একটি কমিউনিস্ট দেশে পরিণত হবে জানিয়ে ট্রাম্প বলেন, ‘আপনাদের ভোটই সিদ্ধান্ত নেবে, আমাদের দেশ আগামী ২৫০ বছরের শুরুতে হোঁচট খাবে, নাকি সামনে এগিয়ে যাবে এবং আর কখনো পেছনে ফিরে তাকাবে না।’

বৃহস্পতিবার সম্মেলনের সমাপনী অধিবেশনে আবারও বক্তব্য দেওয়ার কথা রয়েছে ট্রাম্পের। এর আগে মূল বক্তব্য দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

মন্ত্রিসভার সদস্য, কংগ্রেসের নেতৃবৃন্দ এবং গুরুত্বপূর্ণ প্রতিনিধি পরিষদ ও সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরাও সম্মেলনের কর্মসূচিতে রয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্র হাজার ডলার কংগ্রেস
২৭ সেপ্টেম্বর ২০২৬
ইরানের প্রস্তাব 'প্রত্যাখ্যান' করেছি, তারা তীব্র সংকটে পড়েছে : ট্রাম্প
২৬ সেপ্টেম্বর ২০২৬
ইরান সমঝোতা চায় জেনে ট্রাম্প বললেন, ‘আমিও চুক্তি করতে পছন্দ করি’
২৬ সেপ্টেম্বর ২০২৬
ট্রাম্পের সফরসঙ্গী ‘প্রেস পুল’ থেকে বাদ পড়ল সিএনএন
২৬ সেপ্টেম্বর ২০২৬
ইরানকে সহায়তা সম্পূর্ণ ‘অগ্রহণযোগ্য’, চীনা প্রেসিডেন্টকে ট্রাম্পের বার্তা
২৫ সেপ্টেম্বর ২০২৬
ট্রাম্প-শি বৈঠক : জাঁকজমকের আড়ালে কূটনৈতিক অগ্রগতির ঘাটতি
২৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের বোয়িং উড়োজাহাজ ক্রয় নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট 
২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সিএনএনের সাংবাদিক দেখে ক্ষুব্ধ ট্রাম্প
২২ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে গ্রিনল্যান্ড ও ডেনমার্কের সঙ্গে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর ট্রাম্পের
২১ সেপ্টেম্বর ২০২৬
ট্রাম্পের জনপ্রিয়তা সর্বকালের সর্বনিম্নে
১৯ সেপ্টেম্বর ২০২৬
গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক ঐতিহাসিক চুক্তি, ‘স্থায়ী নিয়ন্ত্রণের’ দাবি ট্রাম্পের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. অবরোধে অস্থির ফ্রান্সে ছড়িয়ে পড়ছে শিক্ষার্থীদের বিক্ষোভ
  2. যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে ইরান : পেজেশকিয়ান
  3. মূল্যস্ফীতির খবরে আরও কমল স্বর্ণের দাম
  4. তাইওয়ানের সঙ্গে পুনঃএকত্রীকরণের প্রচেষ্টা এগিয়ে নেওয়ার আহ্বান শি’র
  5. আসামের রেলওয়ে স্টেশন থেকে ৯ বাংলাদেশি আটক
  6. স্ত্রীর কবর জিয়ারতে আবেগাপ্লুত মাহাথির মোহাম্মদ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x