Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • উত্তর আমেরিকা
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১৫, ১১ জুলাই ২০২৬
আপডেট: ০৯:১৯, ১১ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১৫, ১১ জুলাই ২০২৬
আপডেট: ০৯:১৯, ১১ জুলাই ২০২৬
আরও খবর
দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে টুকু যায়’ : রুমিন ফারহানা
মেট্রোরেল ও বর্জ্যবিদ্যুৎ প্রকল্পের ব্যয় বৃদ্ধিতে দুর্নীতির অভিযোগ নাকচ
কাল টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
কাল টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এক সপ্তাহের দ্বিতীয়বার দেশব্যাপী বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে কিউবা

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১৫, ১১ জুলাই ২০২৬
আপডেট: ০৯:১৯, ১১ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১৫, ১১ জুলাই ২০২৬
আপডেট: ০৯:১৯, ১১ জুলাই ২০২৬
১০ জুলাই হাভানায় দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাটের সময় লোকজন রাস্তা ধরে হেঁটে যাচ্ছে। ছবি: এএফপি

এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো দেশব্যাপী বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়েছে কিউবা। স্থানীয় সময় শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ জাতীয় বিদ্যুৎ গ্রিড বিকল হয়ে পুরো দেশ অন্ধকারে ডুবে যায়।

দেশটির রাষ্ট্রীয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনিয়ন ইলেকট্রিকা দে কিউবা জানায়, বিকেল ৪টা ৩০ মিনিটে বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। তবে কী কারণে গ্রিড বিকল হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। খবর আল জাজিরার। 

গত সোমবারও (৬ জুলাই) দেশব্যাপী একই ধরনের বিদ্যুৎ বিপর্যয় ঘটেছিল। চলতি বছরে এটি কিউবার চতুর্থ জাতীয় ব্ল্যাকআউট। এর আগে মার্চ মাসেও দুটি বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় হয়েছিল।

বিশ্লেষকদের মতে, কিউবার পুরোনো বিদ্যুৎ অবকাঠামো এবং জ্বালানি সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দেশটির অধিকাংশ বিদ্যুৎকেন্দ্র ১৯৬০ থেকে ১৯৮০ সালের মধ্যে নির্মিত হয়েছিল এবং দীর্ঘদিন ধরে আধুনিকায়ন হয়নি।

এদিকে জানুয়ারি থেকে পরিস্থিতি আরও খারাপ হয়, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার জ্বালানি আমদানির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। একই সঙ্গে কিউবায় তেল সরবরাহকারী দেশগুলোর বিরুদ্ধেও শুল্ক আরোপের হুমকি দেওয়া হয়।

কিউবার প্রয়োজনীয় তেলের মাত্র ৪০ শতাংশ দেশীয়ভাবে উৎপাদিত হয়। বাকি জ্বালানি বিদেশ থেকে আমদানি করতে হয়। তবে নিষেধাজ্ঞার পর থেকে কিউবায় মাত্র একটি রুশ তেলবাহী জাহাজ পৌঁছেছে।

জ্বালানি সংকটের কারণে পরিবহন, স্বাস্থ্যসেবা ও অন্যান্য জরুরি জনসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক সম্প্রতি সতর্ক করে বলেছেন, জ্বালানি সংকট ও নিষেধাজ্ঞার কারণে কিউবার সাধারণ মানুষ, বিশেষ করে শিশু ও অসুস্থরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, বিদ্যুৎ বিপর্যয়ের জন্য কিউবা সরকারের দুর্বল ব্যবস্থাপনাই দায়ী।

জ্বালানি সংকট মোকাবিলায় কিউবা সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে। চীনের সহায়তায় সৌরবিদ্যুৎ প্রকল্পও সম্প্রসারণ করা হচ্ছে। তবে বর্তমানে দেশটির মোট জ্বালানি চাহিদার মাত্র ১৮ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে আসে।

কিউবা বিদ্যুৎ বিপর্যয় বিদ্যুৎ

সংশ্লিষ্ট সংবাদ: কিউবা

০৭ জুলাই ২০২৬
জ্বালানি সংকটে অন্ধকারে কিউবা
২২ মার্চ ২০২৬
এক সপ্তাহে দ্বিতীয়বার কিউবাজুড়ে ব্ল্যাকআউট
১৭ মার্চ ২০২৬
কিউবার উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিয়ের গুঞ্জন জোরালো, পাত্রী নিয়ে কী বলেছিলেন বিলাওয়াল
  2. বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
  3. নিশ্চিত মৃত্যুর হাত থেকে যেভাবে ৯০০ শিক্ষার্থীকে বাঁচালেন নেপালের শিক্ষক
  4. যে কারণে হাসপাতাল-পার্ক-নাইটক্লাবে বিয়ের নিবন্ধন বুথ খুলছে চীন
  5. মুসলিম বিশ্বকে ‘আসল শত্রু’র মুখোমুখি হওয়ার আহ্বান খামেনির
  6. এয়ার কুলারের ভেতর পাঁচ ফুটের গোখরা, পানি ঢালতে গিয়ে চমকে উঠল পরিবার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x