Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:২৫, ২৯ জুন ২০২৬
আপডেট: ১৪:৩২, ২৯ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:২৫, ২৯ জুন ২০২৬
আপডেট: ১৪:৩২, ২৯ জুন ২০২৬
আরও খবর
নকল ওষুধের সরবরাহ বন্ধে অভিযান অব্যাহত থাকবে : স্বাস্থ্যমন্ত্রী
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৩৭০, মামলা ৪০
জানাজা শেষে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
থাইল্যান্ডে বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৭
ঘাতক ট্রাক কেড়ে নিল দুই শিশুসহ মা ও ভ্যানচালকের প্রাণ

সীমান্তে পাকিস্তানের বিমান হামলা ও স্থল অভিযান, আফগানিস্তানে হতাহত বহু

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:২৫, ২৯ জুন ২০২৬
আপডেট: ১৪:৩২, ২৯ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:২৫, ২৯ জুন ২০২৬
আপডেট: ১৪:৩২, ২৯ জুন ২০২৬
২৯ জুন আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের সামকানি জেলার একটি গ্রামে পাকিস্তানি বিমান হামলায় বিধ্বস্ত স্থানে আফগান বাসিন্দারা সমবেত হন। ছবি: এএফপি

আফগানিস্তানের সীমান্তবর্তী কয়েকটি প্রদেশে বিমান হামলা ও স্থল অভিযান চালিয়েছে পাকিস্তান। স্থানীয় সময় রোববার (২৮ জুন) পরিচালিত এই অভিযানে বেশকয়েকজন মানুষ নিহত হওয়ার পাশাপাশি শতাধিক হতাহত হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তানের তালেবান সরকার।

তালেবান প্রশাসন পাকিস্তানের এ হামলাকে ‘কাপুরুষোচিত কাজ’, ‘অপরাধ’ এবং ‘নৃশংসতা’ বলে তীব্র নিন্দা জানিয়েছে। বিবিসি পশতুকে তালেবান কর্মকর্তারা জানান, হামলায় নারী-শিশুসহ বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিহত-আহতের সংখ্যা ১০০ জনেরও বেশি। খবর বিবিসির। 

অন্যদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতা উল্লাহ তারার দাবি করেছেন, সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, অভিযানে ২৯ জন জঙ্গি নিহত হয়েছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানে নিরীহ মানুষের ওপর সংঘটিত সন্ত্রাসী হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান তিনি।

দীর্ঘদিন ধরেই পাকিস্তান অভিযোগ করে আসছে, আফগানিস্তানের ভূখণ্ডে আশ্রয় নেওয়া জঙ্গিরা পাকিস্তানে হামলা চালায়। তবে তালেবান সরকার বরাবরের মতোই এ অভিযোগ অস্বীকার করেছে। পাল্টা কাবুলের দাবি, পাকিস্তান প্রায়ই বিনা উসকানিতে সীমান্তে হামলা চালায়, যাতে সাধারণ মানুষ নিহত হন। যদিও ইসলামাবাদের বক্তব্য, তারা কেবল সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু করে অভিযান পরিচালনা করে।

গত বছরের অক্টোবরে আন্তর্জাতিক মধ্যস্থতায় দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। কিন্তু অতীতের অন্যান্য যুদ্ধবিরতির মতো সেটিও টেকেনি এবং সাম্প্রতিক মাসগুলোতে সীমান্তজুড়ে সংঘর্ষ ও বিমান হামলা আবারও বেড়েছে।

তালেবান কর্মকর্তাদের দাবি, সর্বশেষ হামলায় পাকতিয়া, পাকতিকা ও কুনার প্রদেশের বিভিন্ন এলাকায় বেসামরিক বসতবাড়ি লক্ষ্যবস্তু করা হয়েছে। হতাহতের বেশিরভাগই পাকতিকা প্রদেশের মান্দিখেল গ্রামে হয়েছে বলে তারা জানিয়েছে।

তবে পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, ওই তিন প্রদেশে জঙ্গিদের ঘাঁটিতেই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

এই হামলার মাত্র একদিন আগে পাকিস্তানের করাচিতে সিন্ধ রেঞ্জার্সের সদর দপ্তরে আত্মঘাতী হামলায় তিন সদস্য নিহত হন। ওই হামলায় আরও তিন জঙ্গি নিহত হয় এবং একজন আফগান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।

নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী জামাত-উল-আহরার, যা পাকিস্তান তালেবানের (টিটিপি) একটি ভাঙা অংশ, করাচির ওই হামলার দায় স্বীকার করেছে। টিটিপি এবং জামাত-উল-আহরার—উভয় সংগঠনই পাকিস্তান ও জাতিসংঘের সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত।

সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উত্তেজনা ক্রমেই বেড়েছে। ফেব্রুয়ারিতে সীমান্ত সংঘর্ষে দুই দেশের বহু মানুষ নিহত হয়। মার্চে কাবুলে পাকিস্তানের একটি বিমান হামলায় একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে শতাধিক মানুষ নিহত হওয়ার অভিযোগ ওঠে। এছাড়া চলতি জুন মাসের শুরুতেও পাকিস্তানের আরেক দফা বিমান হামলায় ২৬ জন জঙ্গি নিহত হওয়ার দাবি করা হলেও, তালেবান সরকারের ভাষ্য অনুযায়ী সেখানে অন্তত ১৩ জন বেসামরিক মানুষ, যাদের অধিকাংশই শিশু, প্রাণ হারিয়েছিল।

নতুন করে চালানো এই অভিযান দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

আফগানিস্তান পাকিস্তান নিহত আহত সীমান্ত হত্যা অভিযান

সংশ্লিষ্ট সংবাদ: আফগানিস্তান

১০ জুন ২০২৬
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ নিহত ১৩
০৪ মার্চ ২০২৬
চার দেশের শিক্ষার্থীদের ভিসা বন্ধ করছে যুক্তরাজ্য
২৭ ফেব্রুয়ারি ২০২৬
আফগান-পাকিস্তান সংঘাত : জরুরি সংলাপের আহ্বান জাতিসংঘের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মধ্যপ্রাচ্যের তিন দেশের মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের
  2. থাইল্যান্ডে বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৭
  3. শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার তালিকায় ইইউ
  4. হরমুজ এড়াতে ইরাক-সিরিয়া-যুক্তরাষ্ট্রের বিকল্প তেল পাইপলাইন পরিকল্পনা
  5. ইসরায়েলে সাধারণ নির্বাচন অক্টোবরে, নেতানিয়াহুর বড় পরীক্ষা
  6. পরমাণু বোমার চেয়েও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি : ইরান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x