Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৩০, ১৮ জুন ২০২৬
আপডেট: ০৯:৩২, ১৮ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৩০, ১৮ জুন ২০২৬
আপডেট: ০৯:৩২, ১৮ জুন ২০২৬
আরও খবর
ন্যাটোর সহযোগিতা না পাওয়ার অভিযোগ ট্রাম্পের
স্টারমারের পদত্যাগের গুঞ্জনে ট্রাম্পের খোঁচা
ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন অধ্যায় শুরুর ঘোষণা জেডি ভ্যান্সের
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মৈত্রী ভাঙতে ইরানের সামনে বড় সুযোগ
ট্রাম্প-মেলোনির ঝগড়া থামছেই না

ফ্লোরিডার ‘অ্যালিগেটর আলকাট্রাজ’ অভিবাসী আটককেন্দ্র খালি করল যুক্তরাষ্ট্র

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৩০, ১৮ জুন ২০২৬
আপডেট: ০৯:৩২, ১৮ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৩০, ১৮ জুন ২০২৬
আপডেট: ০৯:৩২, ১৮ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ফ্লোরিডার বিতর্কিত অভিবাসী আটককেন্দ্র ‘অ্যালিগেটর আলকাট্রাজ’ থেকে সব বন্দিকে অন্যত্র সরিয়ে নিয়েছে। আটলান্টিক মহাসাগরীয় ঘূর্ণিঝড় মৌসুম শুরু হওয়ায় নিরাপত্তার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় সময় বুধবার (১৭ জুন) মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিএইচএস) জানায়, ফ্লোরিডা পরিচালিত ওই কেন্দ্রের সব বন্দিকে অন্য স্থাপনায় স্থানান্তর করা হয়েছে। তবে কতজনকে সরানো হয়েছে এবং কোথায় নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। খবর আল জাজিরার। 

ডিএইচএসের মুখপাত্র লরেন বিস বার্তা সংস্থা এপিকে বলেন, অবৈধ অভিবাসী বন্দিদের নিরাপত্তার স্বার্থে তাদের অন্য স্থাপনায় স্থানান্তর করা হয়েছে।

তবে আটককেন্দ্রটি স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে কি না, সে বিষয়ে তিনি কিছু জানাননি। যদিও গত কয়েক মাস ধরে কেন্দ্রটি বন্ধ হয়ে যেতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছিল।

নিউইয়র্ক টাইমস মে মাসে জানিয়েছিল, ফ্লোরিডার বিগ সাইপ্রেস ন্যাশনাল প্রিজার্ভের মধ্যে অবস্থিত এই বিচ্ছিন্ন কেন্দ্রটি পরিচালনায় ব্যয় অনেক বেশি হওয়ায় তা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছিল।

২০২৫ সালের ১৯ জুন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় ‘অ্যালিগেটর আলকাট্রাজ’ প্রকল্পের। সান ফ্রান্সিসকোর কুখ্যাত আলকাট্রাজ কারাগারের নাম অনুসারে তৈরি এই অস্থায়ী কেন্দ্রটি জলাভূমি পরিবেষ্টিত এলাকায় নির্মাণ করা হয়েছিল, যাতে পালানোর চেষ্টা করলেও বন্দিদের জন্য আশপাশে কেবল কুমির ও অজগর সাপের মতো বিপজ্জনক প্রাণী অপেক্ষা করে।

ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমেইয়ার তখন বলেছিলেন, কেউ পালাতে পারলেও সামনে কুমির ও অজগর ছাড়া আর কিছুই পাবে না। কোথাও যাওয়ার বা লুকানোর সুযোগ নেই।

কেন্দ্রটি চালুর সময় প্রেসিডেন্ট ট্রাম্প নিজে ফ্লোরিডার গভর্নর রন ডি স্যান্টিসকে সঙ্গে নিয়ে পরিদর্শন করেছিলেন।

তবে শুরু থেকেই কেন্দ্রটি নিয়ে বিতর্ক দেখা দেয়। মিকোসুকি ও সেমিনোল আদিবাসী সম্প্রদায়ের নেতারা অভিযোগ করেন, এটি তাদের বসতি ও ধর্মীয় স্থানের ক্ষতি করছে।

মানবাধিকার সংগঠন ও আইনজীবীরা দক্ষিণ ফ্লোরিডার প্রচণ্ড গরম, ভারী বৃষ্টি ও ঘূর্ণিঝড় মোকাবিলায় কেন্দ্রটির অস্থায়ী কাঠামো যথেষ্ট নিরাপদ নয় বলে প্রশ্ন তোলেন।

এক বছরের কার্যক্রমে কেন্দ্রটির বিরুদ্ধে একাধিক মামলা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। বন্দিরা অভিযোগ করেন, তাদের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হতো না, চিকিৎসাসেবা অবহেলিত ছিল এবং খাবারে পোকা পাওয়া যেত।

আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) আইনজীবী অ্যামি গডশল বলেন, এই নিষ্ঠুর কেন্দ্র থেকে মানুষদের সরিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কিন্তু এতে ইতোমধ্যে ঘটে যাওয়া ক্ষতি মুছে যাবে না।

অ্যামি গডশল বলেন, রাজ্য ও ফেডারেল সরকারকে এই কেন্দ্র স্থায়ীভাবে বন্ধ করতে হবে এবং ভবিষ্যতে এখানে আর কাউকে আটক না রাখার প্রতিশ্রুতি দিতে হবে।

৩ হাজার বন্দি ধারণক্ষমতাসম্পন্ন ‘অ্যালিগেটর আলকাট্রাজ’ কেন্দ্রটি এমনভাবে নির্মাণ করা হয়েছিল, যাতে এটি ক্যাটাগরি-২ মাত্রার ঘূর্ণিঝড়ের বাতাসও সহ্য করতে পারে বলে দাবি করেছিলেন কর্মকর্তারা।

এদিকে আটলান্টিক অঞ্চলে ২০২৬ সালের প্রথম নামকরণ করা ঝড় ‘ট্রপিক্যাল স্টর্ম আর্থার’ সৃষ্টি হওয়ার পর বন্দিদের স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করা হয়। বর্তমানে ঝড়টি মেক্সিকো উপসাগরে অবস্থান করছে এবং লুইজিয়ানা অঙ্গরাজ্যের দিকে অগ্রসর হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র ফ্লোরিডা অভিবাসী

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

৯ ঘন্টা আগে
ন্যাটোর সহযোগিতা না পাওয়ার অভিযোগ ট্রাম্পের
২১ জুন ২০২৬
স্টারমারের পদত্যাগের গুঞ্জনে ট্রাম্পের খোঁচা
২১ জুন ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন অধ্যায় শুরুর ঘোষণা জেডি ভ্যান্সের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কাতারের গ্যাস ক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩
  2. ইরানের তেলের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
  3. শান্তি চুক্তির লক্ষ্যে সরাসরি আলোচনা ভালো ভিত্তি তৈরি করেছে : ভ্যান্স
  4. তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
  5. ভারতে কোচিং সেন্টারে আগুন, নিহত ১৩
  6. দৃশ্যপটে বার্নহাম, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x