Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ২৫ মে ২০২৬
আপডেট: ১০:৪৭, ২৫ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ২৫ মে ২০২৬
আপডেট: ১০:৪৭, ২৫ মে ২০২৬
আরও খবর
বাবা-মায়ের সিদ্ধান্তে নয়, জীবনসঙ্গী পছন্দে সন্তানরা স্বাধীন : ভারতের হাইকোর্ট
ভারতে ভূমিধসে নিহত ৫, ধ্বংসস্তূপে আটকা ৫
ইসলাম গ্রহণ করায় দুই বোনকে গৃহবন্দি, মুক্তির নির্দেশ ও জরিমানা হাইকোর্টের
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : রণধীর জয়সওয়াল
‘র’ প্রধানের সফর নিয়ে জল্পনার কিছু নেই : তথ্য উপদেষ্টা

ভাই সেজে নিজের স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী

এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ২৫ মে ২০২৬
আপডেট: ১০:৪৭, ২৫ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ২৫ মে ২০২৬
আপডেট: ১০:৪৭, ২৫ মে ২০২৬
ভাই সেজে নিজের স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী।

বিয়ের পিঁড়িতে কনে সেজে বসেছেন তরুণী। পাশে দাঁড়িয়ে পরম স্নেহে ‘কন্যাদান’ করছেন আপন বড় ভাই। সনাতন ধর্মের রীতিনীতি মেনে বেশ ধুমধাম করেই সম্পন্ন হলো বিয়ে। কিন্তু বিয়ের মাত্র কয়েক দিন পরই প্রকাশ পেল এক চরম ও অবিশ্বাস্য সত্য। জানা গেল, কনের ভাই সেজে যিনি বিয়ের পিঁড়িতে কন্যাদান করেছিলেন, তিনি আসলে ওই তরুণীর ভাই নন, বরং তার আগের স্বামী!

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, চাঞ্চল্যকর ও অদ্ভুত এই জালিয়াতির ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়র এলাকায়। এই ঘটনায় ভুক্তভোগী বরের অভিযোগের ভিত্তিতে কনে ও তার আসল স্বামীসহ মোট সাতজনের বিরুদ্ধে প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা দায়ের করেছে স্থানীয় পুলিশ।

আরও পড়ুন : বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম

পুলিশ জানায়, গোয়ালিয়রের নাকা চন্দ্রবদন এলাকার বাসিন্দা রতন শর্মা নামের এক যুবক এই প্রতারণার শিকার হয়েছেন। রতন মধ্যপ্রদেশেরই জাবালপুরের একটি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে ‘টিম লিডার’ হিসেবে কর্মরত। রতনের পরিবারে মোট পাঁচ ভাই। তারা সবাই অবিবাহিত ছিলেন। দীর্ঘদিন ধরে তাদের পরিবারে যোগ্য পাত্রীর সন্ধান করা হচ্ছিল, কিন্তু কোনো যুতসই সম্বন্ধ আসছিল না।

পরিবারের এই দুর্বলতার সুযোগ নেয় একটি প্রতারকচক্র। তারা রতনের পরিবারের কাছে এক তরুণীর বিয়ের প্রস্তাব নিয়ে আসে। চক্রটি রতনের পরিবারকে বিশ্বাস করায়, মেয়েটি অত্যন্ত সাধারণ ও তার পরিবারে দেখভাল করার মতো কেবল এক বড় ভাই রয়েছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি এখনও প্রক্রিয়াধীন : মার্কো রুবিও

পরিকল্পনা অনুযায়ী অত্যন্ত ধুমধাম করে রতন ও ওই তরুণীর বিয়ে সম্পন্ন হয়। বিয়ের আসরে কনের ভাই হিসেবে উপস্থিত হয়ে সব আচার-অনুষ্ঠান তদারকি করেন এক ব্যক্তি। এমনকি হিন্দু শাস্ত্র মতে বোনের কন্যাদানের মতো পবিত্র আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তিনি। বিয়ে শেষে কনেকে নিয়ে ঘরে ফেরেন রতন।

কিন্তু বিয়ের মধুচন্দ্রিমা কাটার আগেই কনের আচরণে সন্দেহ হয় রতনের। পরবর্তীতে মেয়েটির বাড়ি ও তার তথাকথিত ভাইয়ের বিষয়ে গোপনে খোঁজখবর নিতে গিয়ে রতনের পায়ের তলা থেকে মাটি সরে যায়। সমস্ত প্রমাণ ঘেঁটে রতন জানতে পারেন, তার স্ত্রী আগে থেকেই বিবাহিত। শুধু তাই নয়, বিয়ের আসরে যিনি কনের ‘ভাই’ সেজে দাঁড়িয়ে কন্যাদান করেছিলেন, তিনি আসলে কনের স্বামী! মূলত রতনের পরিবারের সরলতার সুযোগ নিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেই স্বামী-স্ত্রী মিলে এই ভয়ঙ্কর জালিয়াতির ছক কষেছিলেন। 

এই সত্য জানার পরপরই রতন শর্মা গোয়ালিয়র থানায় গিয়ে কনে এবং তার আসল স্বামীসহ এই চক্রের সঙ্গে জড়িত সাতজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

গোয়ালিয়র পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী যুবকের অভিযোগের ভিত্তিতে একটি জালিয়াতি ও প্রতারণার মামলা নথিভুক্ত করা হয়েছে। এই চক্রটি এর আগেও অন্য কারও সঙ্গে এমন জালিয়াতি করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

ভারত বিয়ে অপরাধ ভাই স্ত্রী
১১ আগস্ট ২০২৬
পাঁচ তারকা হোটেলে দুই মেয়েকে হত্যা, আত্মহত্যার চেষ্টা বাবার
১০ আগস্ট ২০২৬
হঠাৎ ঢাকায় ‘র’ প্রধান
০৯ আগস্ট ২০২৬
২৫ বিয়ে করা ব্যক্তির সঙ্গে মেয়ের বিয়ে, থানায় অভিযোগ বাবার
০৯ আগস্ট ২০২৬
গাড়িতে হামলার অভিযোগ করে মমতা বললেন ‘মারা যেতে পারতাম’
০৮ আগস্ট ২০২৬
পকেটে ১০ বুলেট, প্রেমিকের সঙ্গে দেখা করতে জেলে স্কুলছাত্রী
০৮ আগস্ট ২০২৬
ডেটিং অ্যাপ-অন্তরঙ্গ ছবি : ৬ কোটি রুপি হাতিয়ে নিলেন নারী
০৮ আগস্ট ২০২৬
নারী যাত্রীকে কোমরের বেল্ট খুলে পেটানোয় যুবক, পরে গ্রেপ্তার
০৮ আগস্ট ২০২৬
ককরোচ জনতা পার্টির প্রভাবে চাপে মোদি সরকার
০৭ আগস্ট ২০২৬
শেখ হাসিনার বক্তব্যে ভারতের সমর্থন নেই : রণধীর জয়সওয়াল
০৭ আগস্ট ২০২৬
মুখ্যমন্ত্রী বিজয়ের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করলেন সঙ্গীতা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইসলাম গ্রহণ করায় দুই বোনকে গৃহবন্দি, মুক্তির নির্দেশ ও জরিমানা হাইকোর্টের
  2. হরমুজ প্রণালিতে ফের মার্কিন হামলা, জাহাজ অচল
  3. মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে লেবাননে মৃত্যুদণ্ডের প্রথা বাতিল
  4. ইউক্রেনে রুশ হামলায় নিহত ১২, উ.কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ
  5. ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৩০১
  6. প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : রণধীর জয়সওয়াল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x