Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২০, ২১ মে ২০২৬
আপডেট: ১৩:২৩, ২১ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২০, ২১ মে ২০২৬
আপডেট: ১৩:২৩, ২১ মে ২০২৬
আরও খবর
মাদ্রাসার সংস্কারের টাকা আত্মসাতের অভিযোগ
সরকারি স্কুলের তুলনায় মাদ্রাসায় ভালো শিক্ষা দেওয়া হয় : আহমেদ আযম খান
শুভেন্দু অধিকারীকে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

এবার পশ্চিমবঙ্গের মাদ্রাসাতেও বাধ্যতামূলক হলো ‘বন্দে মাতরম’

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২০, ২১ মে ২০২৬
আপডেট: ১৩:২৩, ২১ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২০, ২১ মে ২০২৬
আপডেট: ১৩:২৩, ২১ মে ২০২৬

পশ্চিমবঙ্গের সরকারি ও বেসরকারি স্কুলের পর এবার সব অনুমোদিত মাদ্রাসাতেও প্রতিদিনের প্রাতঃসমাবেশে জাতীয় গান ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করেছে রাজ্যের নতুন সরকার। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ সব স্বীকৃত, সাহায্যপ্রাপ্ত ও অনুদানহীন মাদ্রাসায় ক্লাস শুরু হওয়ার আগে এই গান গাইতে হবে। 

গতকাল বুধবার (২০ মে) পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে এই সংক্রান্ত আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকারের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক নীতিমালার অংশ হিসেবে এটিকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। খবর ইন্ডিয়া টুডের।

গত সপ্তাহে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তরের অধীনে থাকা সব বিদ্যালয়ে ‘বন্দে মাতরম’ গানের সবকটি (ছয়টি) স্তবক প্রাতঃসমাবেশে গাওয়া বাধ্যতামূলক করেছিল রাজ্য সরকার। তখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, আগের সব নির্দেশনা বাতিল করে, স্কুল শিক্ষা দপ্তরের অধীনস্থ সব বিদ্যালয়ে ক্লাস শুরুর আগে প্রাতঃসমাবেশ বা সকালের প্রার্থনার সময় ভারতের জাতীয় গান ‘বন্দে মাতরম’ গাওয়া অবিলম্বে বাধ্যতামূলক করা হলো। এবার একই নিয়ম মাদ্রাসার ক্ষেত্রেও সম্প্রসারিত করা হলো। 

কেন হঠাৎ আলোচনায় ‘বন্দে মাতরম’?

ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াইয়ে ‘বন্দে মাতরম’ গানটি ছিল মুক্তিকামীদের অন্যতম প্রধান প্রেরণা ও জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীক। তবে চলতি বছরের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে থেকেই এই গানটি পুনরায় রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।

গত ফেব্রুয়ারি মাসে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ‘বন্দে মাতরম’ গানটিকে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-এর সমমর্যাদা দেওয়া হয়। কেন্দ্রের সেই সিদ্ধান্তের পর থেকে সব সরকারি অনুষ্ঠান ও বিদ্যালয়ের ইভেন্টগুলোতে জাতীয় সঙ্গীতের পাশাপাশি ‘বন্দে মাতরমের’ পুরো ছয়টি স্তবক গাওয়া বাধ্যতামূলক করা হয়। কেন্দ্রের এই সিদ্ধান্তের পর বিভিন্ন রাজ্য ও রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

সম্প্রতি তামিলনাড়ু ও কেরালার মতো রাজ্যগুলোতে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় ‘বন্দে মাতরম’ গানটিকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। তামিলনাড়ুতে চেন্নাইয়ের একটি সরকারি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের আগে এই গানের পূর্ণাঙ্গ সংস্করণ বাজানোর পর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের তীব্র সমালোচনা করে ডিএমকে। অন্যদিকে, কেরালায় একটি শপথ গ্রহণ অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বাজানোয় বাম দলগুলো রাজ্য সরকারের সমালোচনা করে। পরবর্তীতে ক্ষমতাসীন জোটের পক্ষ থেকে স্পষ্ট করা হয়, অনুষ্ঠানের এই সূচি রাজভবন থেকে নির্ধারণ করা হয়েছিল। এই ঘটনায় বিজেপি পাল্টা অভিযোগ করে জানায়, কমিউনিস্ট দলগুলো ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের বিরোধিতা করছে।

পশ্চিমবঙ্গ মাদ্রাসা বন্দে মাতরম

সংশ্লিষ্ট সংবাদ: পশ্চিমবঙ্গ

০১ জুলাই ২০২৬
শুভেন্দু অধিকারীকে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
১২ জুন ২০২৬
রাহুল গান্ধীর নেতৃত্ব মেনে ঘরে ফিরছেন মমতা ও শরদ পাওয়ার?
০৮ জুন ২০২৬
৪৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে, বললেন শুভেন্দু অধিকারী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আসামে বন্যায় মৃত্যু বেড়ে ৪৭, পানিবন্দি ৭ লাখের বেশি মানুষ
  2. ২৬ দিন পর অনশন ভাঙলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক
  3. প্রশ্নফাঁস ঠেকাতে আরও কঠোর অবস্থানের ঘোষণা মোদির, ককরোচ পার্টির প্রত্যাখ্যান
  4. মোদিকে ককরোচ পার্টির প্রতিষ্ঠাতার হুঁশিয়ারি
  5. ভারতের ককরোচ আন্দোলন নিয়ে মন্তব্যে অনীহা পাকিস্তানের
  6. হুথিদের যেকোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে : ট্রাম্প

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x