Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২০, ১৩ মে ২০২৬
আপডেট: ০৮:২৫, ১৩ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২০, ১৩ মে ২০২৬
আপডেট: ০৮:২৫, ১৩ মে ২০২৬
আরও খবর
ওমানের সঙ্গে চুক্তি ‘খুব কাছাকাছি’, সমঝোতা লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র : ইরান
যুক্তরাষ্ট্র শর্ত না মানলে খুলবে না হরমুজ প্রণালি : আইআরজিসি
মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু, রেকর্ড পুরস্কার
ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্পের শীর্ষ জেনারেল
ইয়েমেনে ফের বড় যুদ্ধের আশঙ্কা, হুথিদের হামলায় নিহত ৩০ সরকারি সেনা
রয়টার্সের প্রতিবেদন

গোপনে ইরানে হামলা চালিয়েছিল সৌদি আরবও

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২০, ১৩ মে ২০২৬
আপডেট: ০৮:২৫, ১৩ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২০, ১৩ মে ২০২৬
আপডেট: ০৮:২৫, ১৩ মে ২০২৬
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যে সৌদি আরব গোপনে ইরানে একাধিক সামরিক হামলা চালিয়েছিল বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা কর্মকর্তা ও দুই ইরানি কর্মকর্তা।

রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে সৌদি আরবের এই সামরিক অভিযান আগে কখনও প্রকাশ্যে আসেনি। এটিই প্রথমবার, যখন সৌদি আরব সরাসরি ইরানের ভূখণ্ডে সামরিক হামলা চালিয়েছে বলে জানা গেল। খবর রয়টার্সের। 

পশ্চিমা কর্মকর্তাদের মতে, সৌদি বিমানবাহিনীর এসব হামলা মার্চের শেষ দিকে চালানো হয়। একজন কর্মকর্তা বলেন, সৌদি আরবে হামলার জবাব হিসেবেই ‘প্রতিশোধমূলক পাল্টা হামলা’ চালানো হয়েছিল।

তবে হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু কী ছিল, তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সরাসরি হামলার কথা স্বীকার বা অস্বীকার করেননি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও কোনো মন্তব্য করেনি।

প্রতিবেদন অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে বিমান হামলার পর সংঘাত ধীরে ধীরে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে।

এরপর ইরান উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) ছয়টি দেশেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। শুধু মার্কিন সামরিক ঘাঁটিই নয়, বেসামরিক স্থাপনা, বিমানবন্দর ও তেল অবকাঠামোও হামলার লক্ষ্য হয়। একই সঙ্গে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বৈশ্বিক বাণিজ্যেও বড় ধরনের প্রভাব পড়ে।

সোমবার (১১ মে) ওয়াল স্ট্রিট জার্নালও জানায়, সংযুক্ত আরব আমিরাতও ইরানে গোপন সামরিক হামলা চালিয়েছে। ফলে স্পষ্ট হচ্ছে, ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত উপসাগরীয় দেশগুলো পাল্টা জবাব দিতে শুরু করেছে।

তবে সৌদি আরব ও আমিরাতের কৌশলে পার্থক্য রয়েছে। আমিরাত তুলনামূলক কঠোর অবস্থান নিয়েছে, অন্যদিকে সৌদি আরব সংঘাত আরও বাড়তে না দেওয়ার চেষ্টা করেছে এবং তেহরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, আমরা উত্তেজনা কমানো, আত্মসংযম এবং আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করছি।

পশ্চিমা ও ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, হামলার বিষয়টি সৌদি আরব আগে থেকেই ইরানকে জানায়। এরপর দুই দেশের মধ্যে নিবিড় কূটনৈতিক যোগাযোগ শুরু হয় এবং সৌদি আরব আরও কঠোর জবাবের হুঁশিয়ারি দেয়।

এর পরিপ্রেক্ষিতে উভয় দেশ উত্তেজনা কমানোর বিষয়ে এক ধরনের সমঝোতায় পৌঁছায়।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্প পরিচালক আলি ভাইজ বলেন, পাল্টাপাল্টি হামলার পর উত্তেজনা কমানোর সমঝোতা দেখায় যে উভয় পক্ষই বুঝেছে- নিয়ন্ত্রণহীন সংঘাতের মূল্য অত্যন্ত বেশি।

আলি ভাইজ বলেন, এটি পারস্পরিক আস্থার বিষয় নয়, বরং বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নেওয়ার আগেই সংঘাত সীমিত রাখার একটি যৌথ স্বার্থ।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার এক সপ্তাহ আগেই এই অনানুষ্ঠানিক উত্তেজনা প্রশমন কার্যকর হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রয়টার্সের হিসাব অনুযায়ী, মার্চের শেষ সপ্তাহে সৌদি আরবে ১০৫টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল। কিন্তু এপ্রিলের প্রথম সপ্তাহে সেই সংখ্যা কমে প্রায় ২৫-এ নেমে আসে।

পশ্চিমা সূত্রগুলোর দাবি, যুদ্ধবিরতির আগে সৌদি আরবে যেসব হামলা হয়েছে, তার বেশিরভাগই ইরাক থেকে চালানো হয়েছিল। এতে ধারণা করা হচ্ছে, তেহরান সরাসরি হামলা কমিয়ে দিয়েছিল, যদিও তাদের মিত্র গোষ্ঠীগুলো সক্রিয় ছিল।

এদিকে ৭ ও ৮ এপ্রিল সৌদি আরবে আবারও ৩১টি ড্রোন ও ১৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়ার পর রিয়াদ নতুন করে ইরান ও ইরাকের বিরুদ্ধে জবাবি পদক্ষেপের কথা বিবেচনা করে।

এই সময় পাকিস্তান সৌদি আরবকে আশ্বস্ত করতে যুদ্ধবিমান মোতায়েন করে এবং একই সঙ্গে সংযম প্রদর্শনের আহ্বান জানায়।

সৌদি আরব ইরান হামলা ইরান যুদ্ধ

সংশ্লিষ্ট সংবাদ: সৌদি আরব

০৮ আগস্ট ২০২৬
মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু, রেকর্ড পুরস্কার
০৭ আগস্ট ২০২৬
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তি সই
০৫ আগস্ট ২০২৬
ওমরাহযাত্রীদের জন্য নতুন নিয়ম চালু করছে সৌদি আরব
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পকেটে ১০ বুলেট, প্রেমিকের সঙ্গে দেখা করতে জেলে স্কুলছাত্রী
  2. ওমানের সঙ্গে চুক্তি ‘খুব কাছাকাছি’, সমঝোতা লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র : ইরান
  3. যুক্তরাষ্ট্র শর্ত না মানলে খুলবে না হরমুজ প্রণালি : আইআরজিসি
  4. ডেটিং অ্যাপ-অন্তরঙ্গ ছবি : ৬ কোটি রুপি হাতিয়ে নিলেন নারী
  5. মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু, রেকর্ড পুরস্কার
  6. নারী যাত্রীকে কোমরের বেল্ট খুলে পেটানোয় যুবক, পরে গ্রেপ্তার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x