Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪৫, ১২ মে ২০২৬
আপডেট: ১০:৪৯, ১২ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪৫, ১২ মে ২০২৬
আপডেট: ১০:৪৯, ১২ মে ২০২৬
আরও খবর
তেহরানের সঙ্গে সমন্বয় ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত নয় : ইরান
বিশ্ববাজারে টানা চার সপ্তাহ কমল স্বর্ণের দাম
তিন মিনিটের বিরতি কি শুধুই ‘হাইড্রেশন ব্রেক’, নাকি বাণিজ্যের নতুন খেলা?
যুদ্ধে অনেক ব্যবধানে জিততে যাচ্ছি, ইরান বড় ছাড় দিচ্ছে : ট্রাম্প
ইরান প্রতিশ্রুতি রক্ষা করবে, নইলে ট্রাম্পের হাতে বিকল্প রয়েছে : রুবিও

মজুত থেকে ৫ কোটি ৩৩ লাখ ব্যারেল তেল ঋণ দিচ্ছে যুক্তরাষ্ট্র

এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪৫, ১২ মে ২০২৬
আপডেট: ১০:৪৯, ১২ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪৫, ১২ মে ২০২৬
আপডেট: ১০:৪৯, ১২ মে ২০২৬
৮ এপ্রিল ক্যালিফোর্নিয়ার অন্যতম বৃহত্তম পেট্রোলিয়াম প্রক্রিয়াকরণ কেন্দ্র শেভরন এল সেগুন্দো শোধনাগারটি দেখা যাচ্ছে। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম মজুত (এসপিআর) থেকে জ্বালানি কোম্পানিগুলোর কাছে ৫ কোটি ৩৩ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন।

স্থানীয় সময় সোমবার (১১ মে) যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ (ডিওই) জানায়, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে অস্থির হয়ে ওঠা বৈশ্বিক তেলের বাজার স্থিতিশীল করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর রয়টার্সের। 

ঋণ পাওয়া নয়টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- এক্সন মোবিল, ট্রাফিগুরা এবং ম্যারাথন পেট্রোলিয়াম। তবে গত মাসে জ্বালানি বিভাগ যে ৯ কোটি ২৫ লাখ ব্যারেল তেল ঋণ দেওয়ার প্রস্তাব করা হয়েছিল, কোম্পানিগুলো তার মাত্র ৫৮ শতাংশ গ্রহণ করেছে।

এর আগে চলতি বসন্তেই যুক্তরাষ্ট্র কৌশলগত মজুত থেকে প্রায় ৮ কোটি ব্যারেল তেল ঋণ দিয়েছিল। মোট ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল বাজারে ছাড়ার পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গত মার্চে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সদস্য ৩০টির বেশি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র একটি চুক্তিতে পৌঁছায়। সেই চুক্তি অনুযায়ী, বিশ্ববাজারে মোট প্রায় ৪০ কোটি ব্যারেল তেল ছাড়ার সিদ্ধান্ত হয়।

মূল উদ্দেশ্য ছিল, হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার কারণে বেড়ে যাওয়া তেল ও জ্বালানির দাম নিয়ন্ত্রণে আনা। সাধারণত বিশ্বে প্রতিদিন সরবরাহ হওয়া মোট তেলের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়।

আইইএর প্রধান ফাতিহ বিরোল বলেছেন, চলমান যুদ্ধ ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি করেছে। তিনি সতর্ক করে বলেন, সরবরাহ বিঘ্নিত হওয়া অব্যাহত থাকলে সদস্য দেশগুলো আরও তেল মজুত ছাড়তে প্রস্তুত রয়েছে।

বর্তমানে সদস্য দেশগুলো তাদের কৌশলগত মজুতের প্রায় ২০ শতাংশ ব্যবহার করেছে বলে জানান তিনি।

এদিকে জ্বালানির ঊর্ধ্বগতির কারণে রাজনৈতিক চাপেও পড়েছে ট্রাম্প প্রশাসন। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে নিজেদের অল্প ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে লড়ছে রিপাবলিকানরা।

যুক্তরাষ্ট্রে সোমবার প্রতি গ্যালন পেট্রোলের গড় দাম দাঁড়িয়েছে ৪ দশমিক ৫২ ডলার, যা ২০২২ সালের পর সর্বোচ্চ বলে জানিয়েছে মোটর ক্লাব এএএ।

জ্বালানি বিভাগ জানিয়েছে, কোম্পানিগুলো ভবিষ্যতে অপরিশোধিত তেল ফিরিয়ে দেবে এবং এর সঙ্গে সর্বোচ্চ ২৪ শতাংশ পর্যন্ত অতিরিক্ত প্রিমিয়ামও দিতে হবে। সরকারের দাবি, এতে বাজার স্থিতিশীল হবে এবং করদাতাদের ওপর অতিরিক্ত চাপ পড়বে না।

টেক্সাস ও লুইজিয়ানার উপকূলে চারটি স্থানে ভূগর্ভস্থ গুহায় সংরক্ষিত যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুতে বর্তমানে প্রায় ৩৮ কোটি ৪০ লাখ ব্যারেল তেল রয়েছে, যা বিশ্বের চার দিনের চাহিদারও কম।

যুক্তরাষ্ট্র পেট্রোলিয়াম তেল ঋণ

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

২৪ জুন ২০২৬
ইরান প্রতিশ্রুতি রক্ষা করবে, নইলে ট্রাম্পের হাতে বিকল্প রয়েছে : রুবিও
২৪ জুন ২০২৬
পেন্টাগনের বিরুদ্ধে চীনা প্রতিষ্ঠান আলিবাবার মামলা
২৪ জুন ২০২৬
ইরানে নতুন সামরিক পদক্ষেপে ট্রাম্পের ক্ষমতায় লাগাম, সিনেটে বিল পাস
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫
  2. ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮
  3. নিষেধাজ্ঞা যেভাবে ভেনেজুয়েলায় ত্রাণ কার্যক্রমে বাধা হতে পারে
  4. ইউরোপে তীব্র তাপপ্রবাহ অব্যাহত, রেকর্ড তাপমাত্রায় বিপর্যস্ত কোটি মানুষ
  5. ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে মার্কিন ডলার
  6. ‘মনে হলো এটি কোনো হরর সিনেমা’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x