Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫০, ০৮ মে ২০২৬
আপডেট: ১১:২৬, ০৮ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫০, ০৮ মে ২০২৬
আপডেট: ১১:২৬, ০৮ মে ২০২৬
আরও খবর
শি জিনপিং ‘আমার বন্ধু’ : ট্রাম্প
মতবিরোধের চেয়েও চীন-যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থই বেশি গুরুত্বপূর্ণ : শি জিনপিং
ট্রাম্প ও শি একমত, হরমুজ প্রণালি অবশ্যই খোলা রাখতে হবে
ট্রাম্পের হরমুজ-শির তাইওয়ান, দুই কার্ডেই চলবে খেলা
ট্রাম্পের বেইজিং সফরের মধ্যেই তাইওয়ান ইস্যুতে যুদ্ধের হুঁশিয়ারি শির

ফের মা হলেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫০, ০৮ মে ২০২৬
আপডেট: ১১:২৬, ০৮ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫০, ০৮ মে ২০২৬
আপডেট: ১১:২৬, ০৮ মে ২০২৬
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ পেয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্টে তিনি তার কন্যাসন্তান ‘ভিয়ানা’র জন্মের খবর নিশ্চিত করেন।

ইনস্টাগ্রাম পোস্টে লেভিট জানান, গত ১ মে ভিয়ানা (ডাকনাম ‘ভিভি’) তাদের পরিবারে এসেছে। তিনি বলেন, সে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছে। তার বড় ভাইও ছোট বোনের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছে। আমরা এখন নবজাতককে নিয়ে এক আনন্দময় মুহূর্ত পার করছি। এটি লেভিট ও তার স্বামী নিকোলাস রিচিওর দ্বিতীয় সন্তান।

ভিয়ানার জন্মের মাত্র কয়েক দিন আগে হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল। অনুষ্ঠান চলাকালীন বিখ্যাত জাদুকর ও মেন্টালিস্ট ওজ পার্লম্যান লেভিটের অনাগত সন্তানের নাম অনুমান করার চেষ্টা করছিলেন। 

আরও পড়ুন : বিমানে তৃণমূল নেত্রীকে ঘিরে ‘জয় শ্রীরাম’ ও ‘চোর’ স্লোগান

আরও পড়ুন : স্বর্ণ নয়, নতুন ধাতুর জয়জয়কার- কিনে রাখলে হতে পারেন লাভবান

পার্লম্যান যখন ‘ভিয়ান’ নামটি উচ্চারণ করেন, ঠিক সেই মুহূর্তেই অনুষ্ঠানস্থলে একজন সশস্ত্র ব্যক্তির প্রবেশের চেষ্টার খবর ছড়িয়ে পড়ে ও আতঙ্ক সৃষ্টি হয়। 

পরবর্তীতে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সেই মুহূর্তের কথা উল্লেখ করেন।

ক্যারোইন লেভিট মাতৃত্বকালীন ছুটিতে থাকায় হোয়াইট হাউসের নিয়মিত প্রেস ব্রিফিং পরিচালনার জন্য ক্যাবিনেট সদস্যদের অনুরোধ জানানো হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে গত মঙ্গলবার প্রেস ব্রিফিং রুমে অভিষেক হয়েছে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর। ইরান ইস্যুতে তার বলিষ্ঠ বক্তব্যের জন্য হোয়াইট হাউসের কর্মকর্তারা তার প্রশংসিত করেছেন।

আগামী দিনগুলোতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের মতো অভিজ্ঞ ব্যক্তিত্বরা ব্রিফিং রুমে হাজির হতে পারেন বলে জানা গেছে। এমনকি বিশেষ প্রয়োজনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও প্রেস ব্রিফিংয়ে উপস্থিত হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন কর্মকর্তারা।

ডোনাল্ড ট্রাম্প ক্যারোলাইন লেভিট মা

সংশ্লিষ্ট সংবাদ: ডোনাল্ড ট্রাম্প

৫ ঘন্টা আগে
শি জিনপিং ‘আমার বন্ধু’ : ট্রাম্প
৬ ঘন্টা আগে
মতবিরোধের চেয়েও চীন-যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থই বেশি গুরুত্বপূর্ণ : শি জিনপিং
১১ ঘন্টা আগে
ট্রাম্পের বেইজিং সফরের মধ্যেই তাইওয়ান ইস্যুতে যুদ্ধের হুঁশিয়ারি শির
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা ভারতীয় রুপি
  2. সামনে তেলের সর্বোচ্চ চাহিদা, ফুরিয়ে আসছে মজুত
  3. বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম
  4. কর্ণাটকের স্কুলে হিজাব ও পৈতা পরার অনুমতি
  5. চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা ভারতের
  6. ট্রাম্পের বেইজিং সফরের মধ্যেই তাইওয়ান ইস্যুতে যুদ্ধের হুঁশিয়ারি শির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x