Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:০০, ২২ এপ্রিল ২০২৬
আপডেট: ০৯:০১, ২২ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:০০, ২২ এপ্রিল ২০২৬
আপডেট: ০৯:০১, ২২ এপ্রিল ২০২৬
আরও খবর
জনগণের কল্যাণে নির্ভয়ে নিরপেক্ষভাবে কাজ করুন, ডিসিদের উদ্দেশে প্রধানমন্ত্রী
নিজে গাড়ি চালিয়ে আগারগাঁওয়ে সরকারি অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী
সংবাদমাধ্যম জগতের পথিকৃৎ টেড টার্নার আর নেই
চীন সফরের আগেই ইরানের সঙ্গে চুক্তি করতে চান ট্রাম্প
শান্তি চুক্তিতে রাজি না হলে আবারও ইরানে হামলা : ট্রাম্প

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:০০, ২২ এপ্রিল ২০২৬
আপডেট: ০৯:০১, ২২ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:০০, ২২ এপ্রিল ২০২৬
আপডেট: ০৯:০১, ২২ এপ্রিল ২০২৬

শেষ মুহূর্তে ইরানের সঙ্গে চলমান সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি আলোচনার জন্য আরও সময় দেওয়ার লক্ষ্যে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। তবে যুদ্ধবিরতি বাড়লেও ইরানের ওপর মার্কিন নৌ-অবরোধ আগের মতোই বলবৎ থাকবে বলে স্পষ্ট করেছেন ট্রাম্প। খবর এএফপির। 

স্থানীয় সময় মঙ্গলবার (২১ এপ্রিল) দিনগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, আমি আমাদের সামরিক বাহিনীকে অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছি। তবে পাকিস্তানের অনুরোধে এবং ইরানের নেতৃত্বকে প্রস্তাব জমা দেওয়ার সুযোগ দিতে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করছি। যতক্ষণ না তারা (ইরান) কোনো প্রস্তাব জমা দিচ্ছে, ততক্ষণ এটি কার্যকর থাকবে। 

যদিও এর আগে ট্রাম্প বারবার হুমকি দিয়েছিলেন, বুধবার সন্ধ্যার মধ্যে চুক্তি না হলে পুনরায় বোমাবর্ষণ শুরু করা হবে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ায় পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আজ পাকিস্তানের ইসলামাবাদে যাচ্ছেন না। ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব না আসা পর্যন্ত এই সফর স্থগিত রাখা হয়েছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, পরবর্তী বৈঠকের বিষয়ে যথাসময়ে নতুন আপডেট দেওয়া হবে।

মেয়াদ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মজিদ মুসাভি পার্শ্ববর্তী দেশগুলোকে সতর্ক করে বলেছিলেন, যদি তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানে কোনো হামলা চালানো হয়, তবে মধ্যপ্রাচ্যের তেল উৎপাদন চিরতরে বন্ধ করে দেওয়া হবে। এরই মধ্যে মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, তারা ইরান-সংশ্লিষ্ট একটি জাহাজ আটক করেছে। অন্যদিকে ইরানও হরমুজ প্রণালি বন্ধ রাখার সিদ্ধান্তে অটল রয়েছে।

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্র পাকিস্তান শান্তি আলোচনা ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: ইরান

০৬ মে ২০২৬
চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির বৈঠক, আলোচনা হলো যেসব বিষয়ে
০৬ মে ২০২৬
তেহরানের কাছে বাণিজ্যিক কমপ্লেক্সে আগুন, নিহত বেড়ে ১১
০৬ মে ২০২৬
হরমুজের কাছে ড্রোন শনাক্ত, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাড়ার পর বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
  2. ভারতীয় জাহাজকে উদ্ধার করল পাকিস্তানের নৌবাহিনী
  3. ট্রাম্পের সমালোচনার জবাবে যা বললেন পোপ
  4. মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন লিমন ও বৃষ্টি
  5. ভারতে বিএসএফ সদর দপ্তরের বাইরে রহস্যজনক বিস্ফোরণ
  6. থালাপতি বিজয়ের জয়ে যা বললেন রজনীকান্ত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x