Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০৫, ১৭ এপ্রিল ২০২৬
আপডেট: ০৯:২৩, ১৭ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০৫, ১৭ এপ্রিল ২০২৬
আপডেট: ০৯:২৩, ১৭ এপ্রিল ২০২৬
আরও খবর
ভাইস প্রেসিডেন্টকে অভিশংসন করতে ফিলিপাইনে আইনপ্রণেতাদের ভোট
উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের
ওমান উপকূলে তেল ট্যাংকারে ড্রোন হামলা, আহত ৫
ওমানে শিগগিরই খুলছে বাংলাদেশি কর্মীদের শ্রমবাজার
ফিলিপাইনে ৩৫০ জনের বেশি যাত্রী নিয়ে ফেরিডুবি, নিহত ১৫

ফিলিপিনো নাগরিকদের এইচআইভি পরীক্ষা বাধ্যতামূলক করল ওমান এয়ার

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০৫, ১৭ এপ্রিল ২০২৬
আপডেট: ০৯:২৩, ১৭ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০৫, ১৭ এপ্রিল ২০২৬
আপডেট: ০৯:২৩, ১৭ এপ্রিল ২০২৬
ওমান এয়ার। ফাইল ছবি

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ওমান ভ্রমণে ইচ্ছুক ফিলিপাইনের নাগরিকদের জন্য এইচআইভি নেগেটিভ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক করা হয়েছে। ওমান এয়ারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই নির্দেশনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন : লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের এক ঘণ্টারও কম সময়ে লঙ্ঘনের অভিযোগ

আরও পড়ুন : শিগগিরই ইরান যুদ্ধের প্রভাব পড়বে মানুষের খাবার প্লেটে

আরও পড়ুন : ইরানের ১০০ বিলিয়ন ডলার কোন কোন দেশে জব্দ

ওমান এয়ারের পক্ষ থেকে তাদের বাণিজ্যিক অংশীদারদের কাছে পাঠানো একটি আনুষ্ঠানিক নোটিশে জানানো হয়েছে, চলতি বছরের ১ মার্চ থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। সুলতানাত অব ওমানে প্রবেশ করতে ইচ্ছুক সকল ফিলিপিনো প্রাপ্তবয়স্ক নাগরিককে এখন থেকে ফ্লাইটে ওঠার আগে অবশ্যই অনুমোদিত ক্লিনিক বা মেডিকেল সেন্টার থেকে ইস্যু করা বৈধ এইচআইভি পরীক্ষার সনদ প্রদর্শন করতে হবে। সনদ না থাকলে যাত্রীদের বোর্ডিং পাস দেওয়া হবে না।

কারা এই নিয়মের আওতাভুক্ত

প্রাপ্তবয়স্ক ফিলিপিনো নাগরিক : ফিলিপাইন থেকে সরাসরি আসা যাত্রী হোক বা বিশ্বের অন্য যেকোনো দেশ থেকে আসা যাত্রী—সকল ফিলিপিনো প্রাপ্তবয়স্ককে এই নিয়ম মানতে হবে।

জিসিসি প্রবাসী: সংযুক্ত আরব আমিরাত (UAE), কুয়েত, সৌদি আরব, কাতার ও বাহরাইনের মতো জিসিসি দেশগুলোতে বসবাসরত ফিলিপিনো নাগরিকরাও এই বাধ্যতামূলক পরীক্ষার আওতাভুক্ত থাকবেন।

শিশু : এই নিয়মের আওতায় শিশুদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে অনেক ফিলিপাইনের যাত্রী ওমান এয়ারের চেক-ইন কাউন্টারে গিয়ে এইচআইভি সার্টিফিকেটের কারণে বাধার মুখে পড়েছিলেন। ওমান এয়ারের এই সাম্প্রতিক নোটিশের মাধ্যমে বিষয়টি এখন দাপ্তরিকভাবে নিশ্চিত করা হলো। তবে ওমান সরকারের পক্ষ থেকে হঠাৎ করে কেন ফিলিপিনো নাগরিকদের জন্য এই বিশেষ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা হলো, সে বিষয়ে এখনও বিস্তারিত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। 

সূত্র : গ্লোবাল ফিলিপিনো ম্যাগাজিন।

ওমান ফিলিপাইন এইচআইভি

সংশ্লিষ্ট সংবাদ: ওমান

২৭ জানুয়ারি ২০২৬
ওমানে শিগগিরই খুলছে বাংলাদেশি কর্মীদের শ্রমবাজার
২৭ মে ২০২৫
ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মধ্যপ্রাচ্যের প্রথম দেশ
০২ ফেব্রুয়ারি ২০২৪
এমআরপি আবেদন গ্রহণ ও বিতরণ চালু করল ওমান দূতাবাস
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চীন সফরে যাচ্ছেন ট্রাম্প, আলোচনায় ইরানসহ যেসব বিষয়
  2. মোসাদের দুটি সেল ‘ধ্বংসের’ দাবি ইরানের
  3. যুক্তরাষ্ট্রসহ বিশ্বের যেকোনো প্রান্তে হামলায় সক্ষম ভারতের নতুন ক্ষেপণাস্ত্র
  4. যুদ্ধ তখনই শেষ হবে যখন ইরানের ইউরেনিয়াম সরানো হবে : নেতানিয়াহু 
  5. ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রাখতে প্রস্তুত রাশিয়া : পুতিন
  6. অবরোধ প্রত্যাহার হলে পারমাণবিক চুক্তির পথে হাঁটার পরিকল্পনা ইরানের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x