Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১২:০৫, ১৬ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:১১, ১৬ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:০৫, ১৬ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:১১, ১৬ এপ্রিল ২০২৬
আরও খবর
সামরিক পথ ছেড়ে যুক্তরাষ্ট্রকে আলোচনায় বসার আহ্বান ইরানের
৭ শর্ত পূরণ না হলে খুলবে না হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের
আইনজীবী ছাড়া যুক্তরাষ্ট্রে নির্বাসনের ঝুঁকিতে অভিবাসী শিশুরা
হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণের চেষ্টা ইরানের, বাড়ছে সামরিক উত্তাপ
চীনের হুমকি মধ্যেই তাইওয়ানে পৌঁছাল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান

তেল রপ্তানি ছাড়া কতদিন কাটাতে পারবে ইরান

এনটিভি অনলাইন ডেস্ক
১২:০৫, ১৬ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:১১, ১৬ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:০৫, ১৬ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:১১, ১৬ এপ্রিল ২০২৬

যুদ্ধের ডামাডোলে অস্থির হয়ে উঠেছে তেলের বাজার। বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে দাম। আশঙ্কা করা হচ্ছে, জ্বালানি তেল রপ্তানি করতে না পেরে উৎপাদন কমাতে বাধ্য হতে পারে ইরান। তবে তেল রপ্তানি না করেই ইরান স্বচ্ছন্দে আগামী দুমাস কাটিয়ে দিতে পারবে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র গত ১৩ এপ্রিল থেকে ইরানের বন্দরগুলো অবরোধের ঘোষণা করে।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানের তেলের প্রধান ক্রেতা চীনের কাছে দৈনিক প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহ করে ইরান। তবে মার্কিন অবরোধের কারণে তা বন্ধ হয়ে যেতে পারে।

ইরানের উৎপাদন বন্ধ হলে বিশ্ব বাজার দৈনিক এক কোটি ২০ লাখ ব্যারেলের বেশি তেলের সরবরাহ হারাবে। এতে বাজারের অবস্থা আরও খারাপ হবে আর তেলের দাম চড়া হতে থাকবে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, রপ্তানি অবরুদ্ধ হলে ইরানকে উৎপাদিত অপরিশোধিত তেল স্টোরেজ ট্যাংক বা সংরক্ষণাগারে রাখতে হতে পারে। যখন এই সংরক্ষণাগারগুলো ভরে যাবে তখন উৎপাদন কমাতে বাধ্য হতে পারে দেশটি।

শীর্ষস্থানীয় জ্বালানি বিষয়ক আন্তর্জাতিক পরামর্শক ও বাজার গবেষণা প্রতিষ্ঠান এফজিই নেক্সট্যান্টইসিএ এর হিসাব অনুযায়ী, স্থলের সংরক্ষণাগারগুলোতে প্রায় ৯ কোটি ব্যারেল অপরিশোধিত তেল রাখার সক্ষমতা আছে ইরানের আর মোট ধারণ ক্ষমতা প্রায় ১২ কোটি ২০ লাখ ব্যারেল।

এক নোটে এফজিই নেক্সট্যান্টইসিএ জানায়, বর্তমানের ইরানের দৈনিক উৎপাদন প্রায় ৩৫ লাখ ব্যারেল। কোনো রপ্তানি না করেই দেশটি প্রায় দুই মাস এই উৎপাদন অব্যাহত রাখতে পারবে। আর দৈনিক ৫ লাখ ব্যারেল উৎপাদন হ্রাস করলে এটি তিন মাস পর্যন্ত টেনে নিয়ে যেতে পারবে।

ইরানের তেল শোধনাগারগুলো দৈনিক প্রায় ২০ লাখ ব্যারেল তেল প্রক্রিয়াজাত করে বলে তারা জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয় এসব বিষয়ে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। 

পরিবেশগত গোয়েন্দা তথ্য ও ভূ-বিশ্লেষণ নিয়ে কাজ করা বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান কাইরোসের তথ্যের ভিত্তিতে জ্বালানি বাজার বিষয়ক গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান এনার্জি অ্যাসপেক্টসের অনুমান, ইরানের স্থলভিত্তিক সংরক্ষণাগারগুলোর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কম, প্রায় ৩ কোটি ব্যারেল।

প্রায় ৩ কোটি ব্যারেলের হিসাব ধরে এই চিত্র অনুযায়ী, সংরক্ষণাগারগুলো ভরে যাওয়ার আগে দৈনিক ১৮ লাখ ব্যারেল রপ্তানি হারের ভিত্তিতে ইরান প্রায় ১৬ দিন বর্তমান রপ্তানি স্তর বজায় রাখতে পারবে।

এনার্জি অ্যাসপেক্টসের সহপ্রতিষ্ঠাতা রিচার্ড ব্রোঞ্জ বলেছেন, এই অবরোধ এপ্রিলে ইরানের উৎপাদনে সম্ভবত উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারবে না, কিন্তু এটি যদি মে মাসেও চলতে থাকে তাহলে উৎপাদন উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে হবে।

ইরান যুক্তরাষ্ট্র তেল
০২ অক্টোবর ২০২৬
ইরাকের সঙ্গে বিমান চলাচলের নিষেধাজ্ঞা তোলার আহ্বান ইরানের
০২ অক্টোবর ২০২৬
মধ্যপ্রাচ্যে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
০১ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে ইরান : পেজেশকিয়ান
৩০ সেপ্টেম্বর ২০২৬
হরমুজ প্রণালির ওপর ইরানের প্রভাব কমেছে, কিন্তু ‘হারিয়ে যায়নি’
৩০ সেপ্টেম্বর ২০২৬
হরমুজ প্রণালির ওপর প্রভাব হারাচ্ছে ইরান?
২৮ সেপ্টেম্বর ২০২৬
ইরানে চিকিৎসা-প্রকৌশলসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ
২৮ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধের আবহেই স্কুলে ফিরছে ইরানের শিশুরা
২৮ সেপ্টেম্বর ২০২৬
ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, বাড়ল তেলের দাম
২৮ সেপ্টেম্বর ২০২৬
হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান
২৮ সেপ্টেম্বর ২০২৬
ট্রাম্পের প্রত্যাখ্যানের পরও হরমুজ পরিকল্পনায় অনড় ইরান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ব্রাজিলে হাড্ডাহাড্ডি নির্বাচনি লড়াই, নজর রাখছেন ট্রাম্প
  2. মুখ্যমন্ত্রীর গাড়িবহরের জন্য থামানো হলো অ্যাম্বুলেন্স, রোগীর মৃত্যু
  3. আইনজীবী ছাড়া যুক্তরাষ্ট্রে নির্বাসনের ঝুঁকিতে অভিবাসী শিশুরা
  4. সৌদি আরবে তেল স্থাপনায় হুথিদের হামলা, পাল্টা হামলা সানায়
  5. হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণের চেষ্টা ইরানের, বাড়ছে সামরিক উত্তাপ
  6. জিলিসের সঙ্গে সম্পর্কের ইতি টানলেন ইলন মাস্ক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x