Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
২২:২৫, ১৪ এপ্রিল ২০২৬
আপডেট: ২২:২৭, ১৪ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:২৫, ১৪ এপ্রিল ২০২৬
আপডেট: ২২:২৭, ১৪ এপ্রিল ২০২৬
আরও খবর
মক্কায় বাংলাদেশি হজযাত্রীদের ফুল-খেজুর দিয়ে বরণ
আজ বৈঠকে বসছে বাফুফে, আলোচনায় ১৯ এজেন্ডা
রিয়াদের সড়কে ঝরল কটিয়াদীর যুবকের প্রাণ
সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেছেন ৫৬১৩ হজযাত্রী
‘আলোচনার চেয়ে ফের যুদ্ধ শুরুর সম্ভাবনাই বেশি’
আল জাজিরার প্রতিবেদন

সৌদির প্রতিরক্ষা সামলে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা করতে পারবে পাকিস্তান?

এনটিভি অনলাইন ডেস্ক
২২:২৫, ১৪ এপ্রিল ২০২৬
আপডেট: ২২:২৭, ১৪ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:২৫, ১৪ এপ্রিল ২০২৬
আপডেট: ২২:২৭, ১৪ এপ্রিল ২০২৬

একাধারে ওয়াশিংটন-তেহরান আলোচনার মধ্যস্থতাকারী ও অন্যদিকে সৌদি আরবের কৌশলগত সামরিক মিত্র—এই দুই বিপরীতমুখী ভূমিকার মধ্যে এক সূক্ষ্ম ভারসাম্য রক্ষার লড়াই চালাচ্ছে পাকিস্তান।

গত ১১ এপ্রিল ইসলামাবাদে যখন মার্কিন-ইরান সরাসরি আলোচনার সূত্রপাত হয়, ঠিক তখনই সৌদি আরবের কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে পাকিস্তান বিমান বাহিনীর একটি বিশেষ দল মোতায়েন করা হয়েছে। পাঠানো হয়েছে তিনটি যুদ্ধ বিমান।

২০২৫ সালে স্বাক্ষরিত ‘কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’ (এসএমডিএ) অনুযায়ী পাকিস্তান ও সৌদি আরব একে অপরের ওপর আক্রমণকে নিজেদের ওপর আক্রমণ হিসেবে গণ্য করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

রিয়াদ-ভিত্তিক বিশ্লেষকদের মতে, পূর্ব প্রদেশে পাকিস্তানের এই যুদ্ধবিমান মোতায়েন মূলত ইরানের সম্ভাব্য হামলা মোকাবিলায় একটি ‘প্রতিরোধমূলক’ পদক্ষেপ। যদিও পাকিস্তান সরকার এ বিষয়ে নীরবতা পালন করছে, তবে উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের উপস্থিতিতে হওয়া এই প্রতিরক্ষা প্রতিশ্রুতি তেহরানের কাছে ইসলামাবাদের অবস্থানকে কিছুটা জটিল করে তুলেছে।

বিপজ্জনক এই মেরুকরণের মধ্যেও পাকিস্তান নিজেকে নির্ভরযোগ্য মধ্যস্থতাকারী হিসেবে প্রমাণ করতে চাইছে। বিশ্লেষক আজিমা চিমার মতে, পাকিস্তানে কোনো মার্কিন ঘাঁটি না থাকা ও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না রাখা তেহরানের কাছে পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে সাহায্য করছে।

ইরানি কর্তৃপক্ষ জানে যে, পাকিস্তান সরাসরি যুদ্ধে জড়াতে চায় না, তবে সৌদি আরবের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার ক্ষেত্রে তারা নিরপেক্ষ থাকবে না।

১৪ এপ্রিল থেকে ইরানের বন্দরে মার্কিন নৌ অবরোধ কার্যকর হওয়ায় ও ২২ এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চলায় পাকিস্তানের এই ‘ডাবল রোল’ বা দ্বৈত ভূমিকা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে।

পাকিস্তান বর্তমানে ইসলামাবাদে পরবর্তী দফার আলোচনার প্রস্তাব দিচ্ছে ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শিগগিরই সৌদি আরব ও তুরস্ক সফরে যাচ্ছেন।

বিশ্লেষকরা বলছেন, যতদিন আলোচনা চলবে ততদিন এই ভারসাম্য রক্ষা সম্ভব হলেও সর্বাত্মক যুদ্ধ শুরু হলে পাকিস্তানকে যেকোনো একটি পক্ষ বেছে নিতে বাধ্য হতে হতে পারে।

ওয়াশিংটন তেহরান আলোচনা মধ্যস্থতা পাকিস্তান সৌদি আরব

সংশ্লিষ্ট সংবাদ: ওয়াশিংটন

০৯ জানুয়ারি ২০২৬
ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে খলিলুর রহমানের বৈঠক
সর্বাধিক পঠিত
  1. গাজার মতো লেবাননেও ‘ইয়েলো লাইন’ টানলো ইসরায়েলি বাহিনী
  2. ইরানকে ব্ল্যাকমেইল করতে দেব না : ট্রাম্প
  3. হরমুজ প্রণালিতে জাহাজে গুলি : ইরানি রাষ্ট্রদূতকে তলব করল ভারত
  4. যুক্তরাষ্ট্রের ‘নতুন প্রস্তাব’ নিয়ে যা জানাল ইরান
  5. ‘আলোচনার চেয়ে ফের যুদ্ধ শুরুর সম্ভাবনাই বেশি’
  6. ইরানের সেনা দিবস উপলক্ষে মোজতবা খামেনির নতুন বার্তা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x