Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১২:২০, ০৯ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:২৬, ০৯ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:২০, ০৯ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:২৬, ০৯ এপ্রিল ২০২৬
আরও খবর
হরমুজ প্রণালির ওপর ইরানের প্রভাব কমেছে, কিন্তু ‘হারিয়ে যায়নি’
হরমুজ প্রণালির ওপর প্রভাব হারাচ্ছে ইরান?
ইরাক ছাড়ল মার্কিন বাহিনী, খুলল নতুন মেরুকরণের পথ
ইরানের সঙ্গে এখনও চুক্তির সুযোগ আছে : জেডি ভ্যান্স
মাঝ আকাশে ইঞ্জিন বিকল, তবুও ইতিহাস গড়ল ইলন মাস্কের ‘স্টারশিপ’

ইরান যুদ্ধে ব্যর্থ হয়ে ইসরায়েলিদের চাপের মুখে নেতানিয়াহু

এনটিভি অনলাইন ডেস্ক
১২:২০, ০৯ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:২৬, ০৯ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:২০, ০৯ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:২৬, ০৯ এপ্রিল ২০২৬
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি

ইরানের বিরুদ্ধে টানা পাঁচ সপ্তাহের যুদ্ধে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় ইসরায়েলের অভ্যন্তরেই তীব্র রাজনৈতিক ও জনরোষের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দীর্ঘ ৪০ দিনের এই রক্তক্ষয়ী সংঘাতের অর্জন নিয়ে খোদ ইসরায়েলি রাজনীতিবিদ ও সামরিক বিশ্লেষকরাই এখন প্রশ্ন তুলছেন। তাদের মতে, বিপুল ক্ষয়ক্ষতির বিনিময়েও ইরানের পারমাণবিক কর্মসূচি বা ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করতে না পারা নেতানিয়াহু সরকারের কূটনৈতিক ও সামরিক পরাজয়। খবর আলজাজিরার। 

ইসরায়েলের চ্যানেল থারটিনে দেওয়া এক সাক্ষাৎকারে নেসেটের সাবেক সদস্য ও আপার গ্যালিলি ডেভেলপমেন্ট কোম্পানির সিইও আইনবার বেজিক ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে বলেন, ‘এই যুদ্ধ থেকে আমরা আসলে কী পেলাম? আমাদের সীমান্তে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে, সৈন্যরা নিহত হয়েছে, হাজার হাজার বাসিন্দা তাদের ঘরবাড়ি হারিয়েছে। অথচ যুদ্ধের একটি লক্ষ্যও অর্জিত হয়নি। ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা যায়নি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি এখনও বিদ্যমান। তেহরানের বর্তমান শাসক গোষ্ঠীও বহাল তবিয়তে আছে। এমনকি হিজবুল্লাহ, হুতি ও হামাসও আগের মতোই সক্রিয় রয়েছে।’

এদিকে, নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির সাবেক প্রধান রাম বেন-বারাক এই ব্যর্থতার জন্য সরাসরি নেতানিয়াহুকে দায়ী করে বলেছেন, ইসরায়েল এখন তার সার্বভৌমত্ব হারিয়ে পুরোপুরি ডোনাল্ড ট্রাম্পের ইশারায় চলছে। গাজা ও ইরান ইস্যুসহ ইসরায়েলের সার্বিক নিরাপত্তা নীতি এখন ওয়াশিংটন থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। যা রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের অধীনস্থ করে ফেলেছে।

আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক অধ্যাপক ইয়োসি শাইন মনে করেন, ভূ-রাজনৈতিকভাবে এই যুদ্ধ ইসরায়েলকে কোনো সুফল এনে দেয়নি। তার মতে, ইসরায়েল এই যুদ্ধে কেবল একটি ‘পার্শ্ব-খেলোয়াড়’ হিসেবে ব্যবহৃত হয়েছে। বাঘের পিঠে সওয়ার হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। যেখানে বাঘের (যুক্তরাষ্ট্র) স্বার্থের কাছে সওয়ারির (ইসরায়েল) স্বার্থ আজ বলি হয়েছে। 

নিজ দেশে এই ক্রমবর্ধমান সমালোচনা ও রাজনৈতিক চাপ নেতানিয়াহু প্রশাসনকে সংকটের মুখে ঠেলে দিতে পারে। বর্তমানে তেল আবিবের রাস্তায় এবং রাজনৈতিক অঙ্গনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—এত প্রাণহানির পর ইসরায়েল আসলে কী অর্জন করল?

ইরান-ইসরায়েল যুদ্ধ যুক্তরাষ্ট্র বেনিয়ামিন নেতানিয়াহু
২২ আগস্ট ২০২৬
মার্কিন নিষেধাজ্ঞাকে অন্য দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন বলছে ইরান
১৮ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নজিরবিহীন নিষেধাজ্ঞার হুমকি, পাল্টা প্রস্তুতি নিচ্ছে ইরান
১৮ আগস্ট ২০২৬
সংঘাত শুরুর পর ২০০টির বেশি ‘শত্রু বিমান’ ভূপাতিতের দাবি আইআরজিসির
১৬ আগস্ট ২০২৬
আলী খামেনির চেহলাম পালন করবে ইরান, তত্ত্বাবধানে মোজতবা খামেনি
১৫ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের ‘অনির্দিষ্টকালের’ অবরোধের হুমকি, কী হবে ইরানের কৌশল?
১২ আগস্ট ২০২৬
প্রচণ্ড সামরিক শক্তি দিয়েও ইরানকে কাবু করতে পারছেন না ট্রাম্প
০৯ আগস্ট ২০২৬
পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প : রিপোর্ট
০৮ আগস্ট ২০২৬
ওমানের সঙ্গে চুক্তি ‘খুব কাছাকাছি’, সমঝোতা লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র : ইরান
০৮ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্র শর্ত না মানলে খুলবে না হরমুজ প্রণালি : আইআরজিসি
০৬ আগস্ট ২০২৬
হরমুজে প্রবেশকারী জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ পেতে পারে ইরান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুই পাইলটের মারামারি, ইসরায়েলগামী ফ্লাইটের সৌদি আরবে জরুরি অবতরণ
  2. ১ মাসে ৫ শতাংশের বেশি কমলো স্বর্ণের দাম
  3. স্ত্রীর মৃত্যুর একদিন পরই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
  4. বকেয়া পরিশোধ না করায় ইরানি বিমান আটক করল তুরস্ক
  5. শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক চার শতাধিক
  6. ইরাক ছাড়ল মার্কিন বাহিনী, খুলল নতুন মেরুকরণের পথ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x