Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
০১:১৫, ০৫ মার্চ ২০২৬
আপডেট: ১৪:১৬, ০৫ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০১:১৫, ০৫ মার্চ ২০২৬
আপডেট: ১৪:১৬, ০৫ মার্চ ২০২৬
আরও খবর
শুধু স্বাস্থ্যব্যবস্থা নয়, দেশের সব প্রতিষ্ঠানই এখন বিধ্বস্ত : জামায়াত আমির
আইনজীবী ছাড়া যুক্তরাষ্ট্রে নির্বাসনের ঝুঁকিতে অভিবাসী শিশুরা
তিনটি ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল
সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুয়াং ক্লাবসহ চার প্রতিষ্ঠানে অভিযান
হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণের চেষ্টা ইরানের, বাড়ছে সামরিক উত্তাপ
ফোর্বসের বিশ্লেষণ

ইরানের ‘শাহেদ ড্রোন’ ঠেকাতে কেন ব্যর্থ হতে পারে যুক্তরাষ্ট্র

এনটিভি অনলাইন ডেস্ক
০১:১৫, ০৫ মার্চ ২০২৬
আপডেট: ১৪:১৬, ০৫ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০১:১৫, ০৫ মার্চ ২০২৬
আপডেট: ১৪:১৬, ০৫ মার্চ ২০২৬

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ও লঞ্চারগুলোকে ধ্বংসের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযান অত্যন্ত সফল হয়েছে। তবে ইরানের দূরপাল্লার আক্রমণাত্মক ড্রোন ‘শাহেদ’ এর মাধ্যমে আক্রমণ বন্ধ করতে সক্ষম না-ও হতে পারে যুক্তরাষ্ট্র।

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি, সমন্বিত ও মোতায়েনের জন্য বড় অবকাঠামোর প্রয়োজন হয়। কিন্তু শাহেদ ড্রোন একটি গ্যারেজে সমন্বিত করা যেতে পারে এবং একটি পিকআপ ট্রাকের পেছন থেকে এটি উৎক্ষেপণ করা যেতে পারে। এতে ইরান হয়ত অনির্দিষ্টকাল নতুন শাহেদ ড্রোন উৎপাদন ও উৎক্ষেপণ চালিয়ে যেতে পারবে।

যদিও ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন, উৎক্ষেপণ ও কমান্ড অবকাঠামো ধ্বংস করার জন্য গৃহীত সামরিক কৌশল এবং পদক্ষেপগুলো অব্যাহত রাখা হবে, তা সত্ত্বেও অদূর ভবিষ্যতে মার্কিন বাহিনী শাহেদ ড্রোন হামলার মুখোমুখি হতে পারে।

হুমকি : কম খরচ, অসংখ্য, নির্ভুল  

শাহেদ ড্রোন ইতোমধ্যে ইরানের পক্ষ থেকে বড় হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। বাহরাইনে যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের ঘাঁটিতে এ ড্রোন হামলার ফলে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। এ ছাড়া কুয়েতে মার্কিন সেনাবাহিনীর একটি লজিস্টিক ক্যাম্পে এবং সৌদি আরব ও কুয়েতে মার্কিন দূতাবাসে সরাসরি আঘাত হেনেছে শাহেদ ড্রোন। বাহরাইনের ঘাঁটিতে এ ড্রোন দিয়ে একাধিকবার হামলা করা হয়েছে।

ফোর্বসের খবরে আরও বলা হয়, ইরানের একটি ড্রোন কাতারের এএন/এফপিএস-১৩২ প্রারম্ভিক সতর্কতা রাডারে আঘাত হেনেছে। এটি ১ দশমিক ১ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ট্র্যাকিং সিস্টেম। এ ছাড়া ইরানি ড্রোনগুলো মধ্যপ্রাচ্যের সুরক্ষিত নয় এমন তেল ও গ্যাস স্থাপনাগুলোতে আগুন ধরিয়ে দিতে শুরু করেছে।

এসব ঘটনায় শাহেদ ড্রোনের সক্ষমতা সম্পর্কে কিছুটা ইঙ্গিত পাওয়া যায়। এতে বলা যায়, দীর্ঘ পাল্লার লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলায় এটি কার্যকর। এটি একটি নির্দিষ্ট ভবনে নির্ভুলভাবে আঘাত করতে সক্ষম।

শাহেদ-১৩৬ মডেলের ড্রোনগুলোর ডানা সাত ফুটের। এটি প্রতি ঘণ্টায় ১২০ মাইল গতিতে ছুটতে পারে এবং ৯০ পাউন্ডের ওয়ারহেড বহন করে। ব্যালিস্টিক বা ক্রুজ ক্ষেপণাস্ত্রের তুলনায় এটি খুবই ছোট একটি অস্ত্র। যুক্তরাষ্ট্রের টমাহক ক্ষেপণাস্ত্র ১০০০ পাউন্ডের। শাহেদ ড্রোনগুলো সঠিক প্রকৃত অর্থে ক্ষতি করতে সক্ষম।

যুদ্ধের ময়দানে প্যাট্রিয়ট ও মার্কিন নৌবাহিনীর ‘স্ট্যান্ডার্ডের’ মতো কয়েক মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র কার্যকর, তবে এর সরবরাহ খুবই কম। রাশিয়া প্রতি মাসে হাজার হাজার শাহেদের মতো ড্রোন উৎক্ষেপণ করে। আলাবুগার একটি বিশাল কারখানায় এসব ড্রোন উৎপাদন করা হয়। প্রতিটি ড্রোনের আনুমানিক উৎপাদন মূল্য ৩৫ হাজার মার্কিন ডলার। 

ইরান এ পর্যন্ত কত সংখ্যক শাহেদ ড্রোন মজুত করেছে এবং প্রতি মাসে কতটি উৎপাদন করতে পারে, এ বিষয়ে তথ্য নেই। বেশিরভাগ ড্রোন হয়ত ভূপাতিত করা হবে, কিন্তু কিছু ড্রোন পার হয়ে যাবে এবং আঘাত হানতে পারবে। যতক্ষণ উৎক্ষেপণ চলতে থাকবে, ততক্ষণ এসব ড্রোন ক্ষতি করবে।

উৎপাদন বিকেন্দ্রীভূত

গত বছর ১২ দিনের যুদ্ধের পর ইরান ড্রোন উৎপাদন বিকেন্দ্রীকরণের ব্যাপারে সতর্কবার্তা পেয়েছিল। ক্ষেপণাস্ত্রের মতো ড্রোন উৎপাদনের জন্য প্রচুর যন্ত্রপাতি ও বড় ধরনের স্থাপনার প্রয়োজন হয় না। এই প্রক্রিয়াটি ছোট নৌকা তৈরির মতোই। সাধারণ শাহেদ ড্রোনের ইঞ্জিনটি হলো ইরানের তৈরি মাডো এমডি-৫৫০। এটি জার্মানির লিম্বাচ এল৫৫০ই থেকে রিভার্স-ইঞ্জিনিয়ার করা দুই-স্ট্রোক, চার-সিলিন্ডার পিস্টনের ইঞ্জিন। এ ড্রোনগুলোকে ‘মোপেড’ নামেও ডাকা হয়। এগুলোর ওয়ারহেড তৈরিও কোনো সমস্যা নয়। ইউক্রেনে পাওয়া রাশিয়ার ছোড়া শাহেদ ড্রোনের বিভিন্ন ধরনের ওয়ারহেড পাওয়া গেছে। যেখানে দেখা যায়, কিছু ফেলে দেওয়া বা অন্যান্য যুদ্ধাস্ত্র থেকে প্রাপ্ত বর্জ্য থেকে সংগ্রহীত জিনিস ব্যবহার করা হয়েছে।

শাহেদ ধরনের ড্রোন গ্যারেজে উৎপাদনের ক্ষেত্রে মূল চ্যালেঞ্জ হলো ইলেকট্রনিক্স। গ্যারেজে বসে অত্যাধুনিক, জ্যাম-প্রতিরোধী স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম তৈরি কররা যায় না। তবে ইরান ও রাশিয়া সবসময়ই অন্য কোনো দেশ থেকে এই উপাদানগুলো সংগ্রহ করে এসেছে, চোরাচালান করেছে বা তৃতীয় পক্ষের মাধ্যমে পেয়েছে।

সাইপ্রাসে ছোড়া একটি শাহেদ ড্রোনে আয়ারল্যান্ডের কোম্পানি তাওগ্লাসের অ্যান্টেনা মডিউল ও স্যাটেলাইট নেভিগেশন পাওয়া গেছে। ইউক্রেনেও এই মডেলের শাহেদ ড্রোন ব্যবহার করেছে রাশিয়া।

ইউক্রেনীয় গোয়েন্দা ও বিশ্লেষকরা জানান, রাশিয়া যে শাহেদ ড্রোনগুলো ব্যবহার করে তা প্রায় সম্পূর্ণ পশ্চিমা দেশগুলোর উপাদান থেকে তৈরি, যার মধ্যে রয়েছে ফ্লাইট কন্ট্রোলার, নেভিগেশন এবং অন্যান্য উপাদান।

ফোর্বসের খবরে বলা হয়, ইরান প্রচুর পরিমাণে প্রয়োজনীয় ইলেকট্রনিক্স উপাদান মজুত করে রাখতে পারে। আরও উপাদান দেশটিতে পাচার হতে পারে। 

বিকেন্দ্রীভূত উৎক্ষেপণ

শাহেদ ড্রনের জন্য বিশেষায়িত লঞ্চার যানের প্রয়োজন হয় না; সাধারণত একটি ডিসপোজেবল রকেট বুস্টারের সাহায্যে এগুলোকে বাতাসে উড়িয়ে দেওয়া হয় এবং একসঙ্গে একাধিক ড্রোন উৎক্ষেপণ করা যায়। এগুলো একটি পিকআপ ট্রাকের পেছন থেকেও উৎক্ষেপণ করা যেতে পারে, যা ড্রোনটিকে নিক্ষেপ করার আগে উড্ডয়নের গতি তৈরি করে। রাশিয়া এই পদ্ধতিটি ব্যবহার করে।

যুদ্ধে ক্ষয়ক্ষতির অস্ত্র

ইরান ড্রোন হামলা অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বড় মূল্য চুকাতে হবে। শাহেদ এবং অন্যান্য ড্রোনের অবিরাম নিক্ষেপ যুক্তরাষ্ট্রের হাতে থাকা বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সীমিত মজুতকে নিঃশেষ করে দেবে। এরপর কী হবে তা একটি উন্মুক্ত প্রশ্ন।

রাশিয়া থেকে ছোড়া শাহেদ ড্রোনের ঢেউ ঠেকাতে ইউক্রেন প্রচুর কম দামের ইন্টারসেপ্টর ড্রোন ব্যবহার শুরু করেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের এই সক্ষমতায় ঘাটতি রয়েছে, তবে সম্ভবত তারা কিছু একটা করার জন্য তাড়াহুড়ো করছে। ইউক্রেনের মতো ড্রোন ধ্বংসের দীর্ঘস্থায়ী যুদ্ধের সম্ভাবনা তৈরি হলে উচ্চ-শক্তির লেজার এবং কম দামের এপিকেডব্লিউএস ক্ষেপণাস্ত্রের মতো অন্যান্য ব্যবস্থাগুলোকে যত দ্রুত সম্ভব এগিয়ে নেবে যুক্তরাষ্ট্র।

বিশ্লেষকরা বহু বছর ধরেই দূরপাল্লার, কম খরচের স্ট্রাইক ড্রোনের হুমকির কথা উল্লেখ করে এসেছেন। এখন মার্কিন সামরিক নেতৃত্ব অবশেষে এই সমস্যাটির সমাধান করতে বাধ্য হবে। তবে বর্তমানে ইরান ড্রোন যুদ্ধের পথেই হাঁটছে বলে ধারণা করা যাচ্ছে।

ইরান-ইসরায়েল যুদ্ধ ড্রোন যুক্তরাষ্ট্র ভিডিও সংবাদ
২৩ আগস্ট ২০২৬
মার্কিন ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে পাল্টা আঘাতের হুমকি ইরানের
২২ আগস্ট ২০২৬
মার্কিন নিষেধাজ্ঞাকে অন্য দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন বলছে ইরান
১৮ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নজিরবিহীন নিষেধাজ্ঞার হুমকি, পাল্টা প্রস্তুতি নিচ্ছে ইরান
১৮ আগস্ট ২০২৬
সংঘাত শুরুর পর ২০০টির বেশি ‘শত্রু বিমান’ ভূপাতিতের দাবি আইআরজিসির
১৬ আগস্ট ২০২৬
আলী খামেনির চেহলাম পালন করবে ইরান, তত্ত্বাবধানে মোজতবা খামেনি
১৫ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের ‘অনির্দিষ্টকালের’ অবরোধের হুমকি, কী হবে ইরানের কৌশল?
১২ আগস্ট ২০২৬
প্রচণ্ড সামরিক শক্তি দিয়েও ইরানকে কাবু করতে পারছেন না ট্রাম্প
০৯ আগস্ট ২০২৬
পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প : রিপোর্ট
০৮ আগস্ট ২০২৬
ওমানের সঙ্গে চুক্তি ‘খুব কাছাকাছি’, সমঝোতা লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র : ইরান
০৮ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্র শর্ত না মানলে খুলবে না হরমুজ প্রণালি : আইআরজিসি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণের চেষ্টা ইরানের, বাড়ছে সামরিক উত্তাপ
  2. জিলিসের সঙ্গে সম্পর্কের ইতি টানলেন ইলন মাস্ক
  3. আবাসন সংকটে উত্তাল স্পেন, রাস্তায় নেমেছে লাখো বিক্ষোভকারী
  4. স্বর্ণের দামে বড় পতন
  5. গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ২২৯, ধ্বংসস্তূপের নিচে লাশের সারি
  6. চীনের হুমকি মধ্যেই তাইওয়ানে পৌঁছাল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x